01/04/2023
কোরআনে সালাতের সময়ঃ...সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে,রাতের কিছু সময় এবং দিনের প্রান্তসমূহে তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা কর...( সুরা তাহা ১৩০)।
সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার অবধি সালাত আদায় করবে এবং ভোরে কোরআন পাঠ করবে.... (সুরা ইসরা৭৮)।
নিজের অতিরিক্ত এবাদত হিসাবে কিছু রাত্রি জাগরণ করবে।হয়ত তোমার প্রভু এক প্রশংসিত স্থানে উপনীত করবেন(ইসরা ৭৯)।
দিনের দুই প্রান্তভাগে এবং রাতের প্রথমভাগে সালাত আদায় কর( সুরা হুদ১১৪)।
আর আপন মনে বিনীতভাবে ও ভয়ের সাথে অনুচ্চ বাক্যে সকালে ও সন্ধ্যায় স্বীয় প্রভুকে স্মরণ কর এবং অমনোযোগী হয়ো না( আরাফ ২০৫)।
তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর সন্ধ্যা ও সকালে( রুম ১৭)।
তোমরা তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর বিকাল ও দুপুরে( রুম১৮)।
সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা কর। রাতের একটি অংশেও তার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা কর( ক্বাফ ৪০-৪১)।
যখন ঘুম হতে উঠবে তখন তোমার প্রভুর পবিত্রতা ঘোষনা ও প্রশংসা করবে। তা' ছাড়া রাত্রিকালে ও তারকাদের অস্ত যাওয়ার সময়ও তাঁর পবিত্রতা ঘোষনা করবে( সুরা তুর ৪৮, ৪৯)।
*** পবিত্রতা ও প্রশংসা বর্ণনা প্রায় সবগুলি আদেশ সম্বলিত আয়াতেই আছে। এক্ষেত্রে সুরা ফাতেহা, সুরা এখলাস,আয়াতুল কুরসী ও সুরা হাশরের শেষ তিন আয়াত বিশেষ গুরুত্ববাহী।