Department of Agriculture, Rabindra Maitree University, Kushtia

Department of Agriculture, Rabindra Maitree University, Kushtia RMU Agriculture Group

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য ‘বৃক্ষমেলা ও ফল উৎসব-২০২৬’ উদ্বোধন।  "সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা" এই প্রতিপাদ্...
01/07/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য ‘বৃক্ষমেলা ও ফল উৎসব-২০২৬’ উদ্বোধন।

"সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বৃক্ষমেলা ও ফল উৎসব-২০২৬’। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।​নানাবিধ প্রজাতির বৃক্ষ ও ফলের সমাহার এবং আধুনিক কৃষি প্রদর্শনী ​উৎসব উপলক্ষে মেলা প্রাঙ্গণে হরেক রকমের দেশি-বিদেশি ফল ও বৃক্ষের স্টল সাজানো রয়েছে। আম, কাঁঠাল, জাম, লিচু, লটকন থেকে শুরু করে ড্রাগন ফ্রুটস ও মাল্টার মতো প্রায় অর্ধশতাধিক প্রজাতির ফল ও বৃক্ষের প্রদর্শনী রয়েছে মেলার মূল আকর্ষণ।

বৃক্ষমেলা ও ​ফল উৎসব উপলক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা টেকসই কৃষি উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় "সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা" স্লোগানটি অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার্থীদের কেবল পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করতে এই ধরণের আয়োজন দারুণ ভূমিকা রাখবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আতাউর রহমান (ডিন ও বিভাগীয় প্রধান, কৃষি অনুষদ) । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নওয়াব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রফেসর মোঃ আকতার হোসেন (ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ)​, প্রফেসর ড. মোঃ আবুল হাসেম (ডিন ও বিভাগীয় প্রধান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক ( বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ) সহ সকল বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটরগণ, শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টিবোর্ড এর সম্মানিত সদস্যগণ।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আব্দুল গফফার, প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাংলা বিভাগ এবং সহকারী প্রক্টর , রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।

অতিথিরা শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
​"কৃষি আমাদের অর্থনীতি ও বেঁচে থাকার মূল ভিত্তি। নতুন প্রজন্মকে কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলদ বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। এ ধরণের উৎসবের মাধ্যমে তরুণরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠবে বলে দর্শনার্থীরা মন্তব্য করেছেন।

*"সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা"* এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ আগামী ১,২ ও ...
30/06/2026

*"সবুজ পরিবেশে আগামীর নিশ্চয়তা"* এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ আগামী ১,২ ও ৩ জুলাই, ২০২৬ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার এক মনোরম বৃক্ষ মেলা ও ফল উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

স্থান: *উন্মুক্ত প্রাঙ্গন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়*
সময়: *সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত*

উক্ত বৃক্ষ মেলা ও ফল উৎসবে আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত।

24/06/2026

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর কৃষি বিভাগের ১০ম ব্যাচের ভাইবা অনুষ্ঠান। শুভকামনা ২০২২-০১ ব্যাচের সকল শিক্ষার্থীকে ❤️❤️
27/04/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর কৃষি বিভাগের ১০ম ব্যাচের ভাইবা অনুষ্ঠান। শুভকামনা ২০২২-০১ ব্যাচের সকল শিক্ষার্থীকে ❤️❤️

26/11/2025
সবাই আমন্ত্রিত ☘️🪴
15/07/2025

সবাই আমন্ত্রিত ☘️🪴

Address

Rabindra Maitree University
Kushtia

Opening Hours

Monday 09:00 - 17:00

Telephone

+8801319446230

Alerts

Be the first to know and let us send you an email when Department of Agriculture, Rabindra Maitree University, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Agriculture, Rabindra Maitree University, Kushtia:

Shortcuts

Share

Category