24/05/2026
অত্র প্রতিষ্ঠান ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় গত ৩০/০৪/২০২৬ খ্রি: রোজ বৃহস্পতিবার "৭ম শ্রেণির" অংশগ্রহণকারী প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য যে অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝেও অংশগ্রহণ কল্পে সাধারণ পুরস্কারের ব্যবস্থা ছিল।
22/05/2026
অত্র প্রতিষ্ঠান ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় গত ০২/০৪/২০২৬ খ্রি: রোজ বৃহস্পতিবার "ষষ্ঠ শ্রেণির" অংশগ্রহণকারী প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য যে অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝেও অংশগ্রহণ কল্পে সাধারণ পুরস্কারের ব্যবস্থা ছিল।
16/04/2026
শোক সংবাদ: আমরা অতিব দুঃখের সহিত জানাচ্ছি যে, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম-এর অধ্যক্ষ মোঃ আব্দুল হানিফ স্যারের অতি আদরের ছেলে আজ ১৬/৪/২৬ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক বাদ মাগরিব আযানের পর আকস্মিক দুর্ঘটনাবসত ইহলোকের মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই স্যারের ছেলের জন্য দোয়া করি। আল্লাহ যেনো তাঁকে বেহেস্তবাসি করেন।আল্লাহ তাআলা যেন এই ছোট বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরানী করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। "আমিন"
জানাযার নামাজ, আজ রাত ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ,,,
শোকাহত
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ফুলবাড়ী কুড়িগ্রাম।
23/03/2026
জরুরি নোটিশ # এতদ্বারা অত্র কলেজের এইচএসসি/২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/৩/২৬ ইং রোজ মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন কার্ডের স্বাক্ষর গ্রহণ শুরু হবে। সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বোর্ডের নিয়ম মোতাবেক খুব কম সময় নির্ধারণকৃত হওয়ায় আগামীকালকেই শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে স্ব স্ব রেজিস্ট্রেশন কার্ড সংশোধনপূর্বক স্বাক্ষর প্রদান করতে বলা হলো, বিষয়টি অতীব জরুরী।
অধ্যক্ষ
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম।
25/02/2026
অত্র নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা/২০২৫ এ অনুষ্ঠিত পরীক্ষায়
১.মোঃ সামিউর রহমান সিয়াম
২.মোছাঃ রওশন তাবাচ্ছুম কথা
বৃত্তি অর্জন করেছে। তাদের এই সাফল্যে অত্র প্রতিষ্ঠান তথা আমরা শিক্ষক অভিভাবক অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
অভিনন্দন শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দকে।❤️
08/02/2026
নোটিশ: এতদ্বারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, গত ০৩/০২/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি অনিবার্য কারণবশত বন্ধ থাকায় একাদশ শ্রেণির মূল্যায়ন ও দ্বাদশ শ্রেণী নির্বাচনী পরীক্ষাটি আগামী ১০/০২/২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উভয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উক্ত পরীক্ষায় যথাসময়ে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে বিশেষভাবে বলা হয়।
আহ্বায়ক,
মোঃ রফিকুল ইসলাম, জেষ্ঠ প্রভাষক (সমাজ বিজ্ঞান)
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
অধ্যক্ষ,
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ
03/02/2026
নোটিশ: সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনটি পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় এখন অন্তর্ভুক্ত, এতে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গণসহ প্রতিষ্ঠানের চতুর্দিক সুরক্ষা থাকবে ও অত্র এলাকাও কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। এ বিষয়ে সকলে সহযোগিতাসহ সচেতনতা ও সর্তকতার আহ্বান। ধন্যবাদ,,,
অধ্যক্ষ
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ফুলবাড়ি, কুড়িগ্রাম।
09/01/2026
শোক সংবাদ: আমরা অতিব দুঃখের সহিত জানাচ্ছি যে, শ্রদ্ধেয় শিক্ষা গুরু, পরম শ্রদ্ধাভাজন ও নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম-এর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল হাই স্যার, আজ ৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই স্যারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো তাঁকে বেহেস্তবাসি করেন। তাঁর মৃত্যুতে আমরা একজন আলোকিত শিক্ষক, আদর্শ পথপ্রদর্শক ও মানবিক অভিভাবককে হারালাম। শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও স্নেহে অসংখ্য শিক্ষার্থী আলোকিত হয়েছে। আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরানী করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। "আমিন"
জানাযার নামাজ, বাদ এশা ৮.৩০ মিনিটে, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ,,,
অধ্যক্ষ
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ফুলবাড়ী কুড়িগ্রাম।
07/01/2026
সংশোধিত পরীক্ষার রুটিন # নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণির "মূল্যায়ন পরীক্ষা/২৬" আগামী ২৭ জানুয়ারি/২৬ রোজ মঙ্গলবার থেকে সকাল ১০ ঘটিকায় রুটিন অনুযায়ী যথা নিয়মে অনুষ্ঠিত হবে।
07/01/2026
সংশোধিত পরীক্ষার রুটিন # নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, দ্বাদশ শ্রেণির "নির্বাচনী পরীক্ষা/২৬" আগামী ১৮ জানুয়ারী২০২৬ ইং রোজ রবিবার থেকে সকাল ১০ ঘটিকায় রুটিন অনুযায়ী যথা নিয়মে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ফাইনাল পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী এক, দুই ও সকল বিষয় অকৃতকার্য হয়েছে তাদেরকে কলেজের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক ফরম ফিলাপ করার সুযোগ পাবে। অন্যথায় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ফরম ফিলাপ করার সুযোগ থাকবে না। বিষয়টি অতীব জরুরী।