ইউনিটি মডেল হাইস্কুল Ums"

  • Home
  • ইউনিটি মডেল হাইস্কুল Ums"

ইউনিটি মডেল হাইস্কুল Ums" একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা পতিষ্ঠান? আপনার সন্তানকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ইউনিটি মডেল হাইস্কুলে ভর্তি করুন

  ❗❗❗ ⭐📝ভর্তি নিয়ে এখন অনেকেরই মনে প্রশ্ন❓কবে থেকে আবেদন শুরু হবে❓একাদশ শ্রেণী তে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:১।প্রথম...
10/06/2020

❗❗❗

📝ভর্তি নিয়ে এখন অনেকেরই মনে প্রশ্ন❓
কবে থেকে আবেদন শুরু হবে❓
একাদশ শ্রেণী তে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:

১।প্রথমে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২।এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ব্যবহার করে এসএমএস করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।

৩।এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার রোল স্পেস পরীক্ষা পাসের সন লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

৪।ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম ও আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড দেয়া হবে। ফি দিতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD স্পেস YES স্পেস PIN স্পেস CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

৫।ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction IDmn SMS যাবে।

৬।এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা চার্জ করবে।

মোবাইলে আবেদন করার প্রক্রিয়াঃ

১।এসএমএমের মাধ্যমে আবেদন শুধু টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

২।মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে- CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর, ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন/কোটার নাম (যদি থাকে)।

CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)

উদাহরনঃ CAD 696954 SC DHA 123456 2019 1212665968 M B FQ

i.এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN

ii.SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)

iii.DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর


iv.123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর

v.2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন

vi.1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর

vi.M- শিফটের নামের প্রথম অক্ষর

vii.B-ভার্সন এর প্রথম অক্ষর

viii.FQ- মুক্তিযোদ্ধা কোটা।

৩।এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নম্বরে।



ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

1.সাধারন বোর্ডঃ

Science এর জন্য SC

Humanities এর জন্য HU

Business Studies এর জন্য BS

Home Science এর জন্য HS

Islamic Studies এর জন্য IS

Music এর জন্য MU

2.মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য SC

General এর জন্য GE

Muzabbid এর জন্য MU লিখতে হবে

Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে

3.শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M

Day এর জন্য D

Evening এর জন্য E এবং

ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

4.ভার্সনের ক্ষেত্রেঃ

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

5.কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।

কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।

কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-

CADYESPINCONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিতকৃত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

একাদশ শ্রেণির ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র
একাদশ শ্রেনীতে ভর্তির প্রয়োজোনীয় কাগজপত্র নিচে দেওয়া হলোঃ

১।এসএসসির মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

২।প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল

৩।রেজিস্ট্রেশন কার্ডের ফটোকোপি-২টা কপি।

৪।এসএসসি পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি।

৫। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি -(৪-৬ কপি) এবং স্টাম্প সাইজের ছবি (২-৪) কপি।

৬।শিক্ষাবিরতি সনদপত্র(যদি গ্যাপ থাকে)

৭।কোটার সনদপত্র( যদি থাকে)

🎯সর্বশেষ আপডেট❗

১। এই মাসে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না।

২। জুলাই মাসের ২য় সপ্তাহে ভর্তি কার্যক্রম শুরু হবে (আবেদন নেওয়া শুরু হবে) । তবে তা এখনো চূড়ান্ত নয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। এ ব্যাপারে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হবে।

৩। যেহেতু এই বছর অনলাইনে সকল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে (বিশেষায়িত ৪টি কলেজ - নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগারি কলেজ বাদে - এই কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে সব সম্পন্ন করতে ১৫ দিনের সময় দেওয়া হবে) সেহেতু অনেককে দোকানে আবেদন ফরম পূরণ করতে যেতে হবে। আবার ভর্তির ফলপ্রকাশের পর বোর্ডে দৈনিক ৪-৫ হাজার শিক্ষার্থীর আসা-যাওয়ার ঘটনা ঘটেছে অতীতে। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে না; তাই এটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

৪। শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।

৫। ৯৫ শতাংশ আসনে মেধায় ভর্তি করা হবে। শুধু ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। প্রতিবন্ধী, প্রবাসী ও বিকেএসপি শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় কিছু ভর্তি সুবিধা পাবে।

৬। এবার থাকছে না শিক্ষা বিভাগীয়, প্রবাসী ও বিকেএসপি এবং বিভাগীয় বা জেলা কোটা।

৭। ১ সেপ্টেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা আছে, তবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে।

আসসালামু আলাইকুম,পৃথিবীর এ ক্রান্তিকালেও সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী মুসলমান ভাইবোনদের দীর্ঘ একমাস রোজা রাখার পর খু...
24/05/2020

আসসালামু আলাইকুম,

পৃথিবীর এ ক্রান্তিকালেও সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী মুসলমান ভাইবোনদের দীর্ঘ একমাস রোজা রাখার পর খুশির আমেজ নিয়ে আসে ঈদ উল ফিতর,তবে এবারের ঈদে হয়তো আমাদের কারো সাথে হবে না দেখা সাক্ষাৎ এবং ঈদের নামাজ শেষে হবে না কোলাকুলি সে কারনেই এবারের ঈদটি হবে কিছুটা আনন্দহীন ও শিশুকিশোরদের দৌড়ঝাঁপ হীন।
তারপরও এখন আমরা বাস করছি ডিজিটাল যুগে,হয়তো দেখা সাক্ষাৎ হবে না তবে ডিজিটাল কার্যক্রমের সুবিধায় আমরা যার যার ঘরে থেকেও শুভেচ্ছা বিনিময় ও প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি,আমরা শহর এবং গ্রামে থাকা সকল (ইউনিটি শিক্ষা পরিবারের প্রিয় ছাত্র ছাত্রী, অভিভাববৃন্দ, সহযোদ্ধা ও দেশবাসীকে ইউনিটি মডেল হাইস্কুল এর পক্ষ থেকে জানাই # ঈদ মোবারাক # ঈদ মোবারাক,
পবিত্র ঈদ নিয়ে আসুক এক সুস্থ পৃথিবীর বার্তা,সকলের মানসিক প্রশান্তি বয়ে আনুক এই ঈদ।
আমরা সকলে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর কাছে পানাহ চাই পৃথিবীর এ অসুস্থ অবস্থা যেন তিনি দূর করে আবারো অনাবিল আনন্দঘন করে দেন,বাসযোগ্য করে দেন।
অসুস্থ মানুষ গুলোকে আল্লাহ তার রহমত দান করুন,মানুষের রিজিক হায়াৎ তিনি বরকত ময় করুন,আমীন।

মো: নজরুল ইসলাম।
প্রধান শিক্ষক,
ইউনিটি মডেল হাই স্কুল।
বোর্ডবাজার, গাজীপুর মহানগর।
মোবাইল:01938689317

,,,,♦ #কিন্ডারগার্টেন_বিপাদগ্রস্ত♦,,,  `~~~~~~~~~~~~~~~~`~`~~ #মাননীয়_প্রধানমন্ত্রী,দেশের সকল কে.জি. স্কুলের পরিচালক ও ...
16/04/2020

,,,,♦ #কিন্ডারগার্টেন_বিপাদগ্রস্ত♦,,,
`~~~~~~~~~~~~~~~~`~`~~
#মাননীয়_প্রধানমন্ত্রী,
দেশের সকল কে.জি. স্কুলের পরিচালক ও ১৫ লক্ষ শিক্ষক ও কর্মচারীর পক্ষ থেকে আপনাকে সালাম ও অভিনন্দন জানাই। আপনিই বাংলাদেশের একমাত্র অভিভাবক। মা হলেও আপনি, বাবা হলেও আপনি।আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১৭ কোটি ৮৫ লক্ষ মানুষের দায়-দায়িত্ব নিয়েছেন, দেশের কে.জি. স্কুলের ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকার দায়িত্ব এখনো নেন নাই। অথচ এই ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকা এক কোটির অধিক শিশুর শিক্ষাদানে নিয়োজিত। এই ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকা অল্প সামান্য পারিশ্রমিক পেয়ে ইজ্জত সম্মান নিয়ে কোনরকম জীবনযাপন করতেছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবদান, কে.জি. স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের অবদান তার চেয়ে কোন অংশে কম নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, যতদিন পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত নিম্নলিখিত হারে প্রতি কে.জি. স্কুলের টিচারদেরকে একটি নুন্যতম সম্মানী দিয়ে বাঁচিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রধান শিক্ষক – ১০,০০০/=
সহকারী প্রধান শিক্ষক – ৮,০০০/=
সহকারী শিক্ষক ১০ জন, জনপ্রতি ৬,০০০/=
চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া ০২ জন – ৩,০০০/= জনপ্রতি
দারোয়ান – ৪০০০/=

প্রতিটি স্কুলে উল্লেখিত হারে দিলে আপনার দেশের কিন্ডারগার্টেন সমাজ বেঁচে থাকবে।
একজন আদর্শ মায়ের ১০ জন সন্তানের মধ্যে ০৯ সন্তান পেট ভরে খাবে আর এক সন্তান না খেয়ে মারা যাবে তা কি করে হয়, তাই আমাদের সকলের মা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন এই কিন্ডারগার্টেন সমাজকে বাঁচানোর জন্য একহাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করে কিন্ডারগার্টেনের ১৫ লক্ষ শিক্ষক কর্মচারীকে বাঁচান
এই ১৫ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

নিবেদক –
লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম
চেয়ারম্যান (বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ)
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন)

"তুমি জন্মেছিলে বলে জন্মেছিল দেশ!পিতা তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।"শুভ জন্মদিন জাতির পিতা!জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু...
17/03/2020

"তুমি জন্মেছিলে বলে জন্মেছিল দেশ!
পিতা তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।"

শুভ জন্মদিন জাতির পিতা!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে ইউনিটি মডেল হাইস্কুল Ums" এর পক্ষ থেকে জাতির পিতার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা........

শুভ শুভ শুভ দিন
জাতির জনকের জন্মদিন।

আজকে হল খুশির দিন
বঙ্গবন্ধুর জন্মদিন।

03/02/2020

আজ ৩ রা ফেব্রুয়ারী ২০২০ ইং/থেকে সারা বাংলাদেশে এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে- সকল পরিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ইউনিটি মডেল হাইস্কলের
পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
দোয়া ও শুভ কামনা রইলো 💗💗

27/01/2020

এসএসসি পরীক্ষা-২০২০
#ফাইনাল সাজেশন বাংলা ২য় পত্র।
ইনশাআল্লাহ অনেক গুলো কমন পাবেন
#অনুচ্ছেদ রচনাঃ
১. শীতের সকাল
২. যানজট
৩. নারীশিক্ষা
৪. বিজয় দিবস
৫. পরিবেশ দূষণ
৬. বাংলা নববর্ষ
৭. খাদ্য ভেজাল
৮. ইন্টারনেট
৯. যৌতুক প্রথা
১০. বইমেলা.
#সারাংশ :-
১. মানুষের মূল্য কোথায় ? চরিত্রে...
২. অতীত ভুলে যাও,অতীতের দুশ্চিন্তার
৩. জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ,ধন-সম্পদশালী
৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা
৫. তুমি জীবন কে সুন্দর করতে চাও ভালো কাজ
#সারমর্ম :-
১. বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
২. বসুমতি,কেন তুমি এতই কৃপণা
৩. সার্থক জনম আমার জন্মেছি ট দেশে
৪. দৈন্য যদি আসে আসুক লজ্জা
৫. কোথায় স্বর্গ কোথায় নরক?
৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
#ভাব -সম্প্রসারন :-
১. ভোগে নয়য় ত্যাগেই প্রকৃত সুখ
২. দূর্নীতি জাতীয় জীবনে অভিশাপ
৩. কীর্তিমানের মৃত্যু নেই
৪. আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য
৫. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
৬. নানান দেশের নানান ভাষা
৭. গ্রন্থগত বিদ্যা
৮. পরের অনিষ্ট চিন্তা করে যে জন
#প্রবন্ধ রচনা :-
১. স্বদেশ প্রেম
২. মানব কল্যানে বিজ্ঞান
৩. পরিবেশ দূষণ
৪. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
৫. শ্রমের মর্যাদা
৬. জাতি গঠনে নারীসমাজের ভূমিকা
#আবেদন পত্র :-
১. বিনা বেতনে অধ্যায়নের জন্য
২. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
৩. দরিদ্র তহবিল থেকে সাহায্যেরর জন্য
#ব্যক্তিগত পত্র :-
১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ননা
করে বন্ধুকে
২. এস এস সি এর পর কি করবে তা জানিয়ে
বন্ধুকে
৩. সদ্য পড়া একটি বই সম্পর্কে বন্ধুকে
৪. ঐতিহাসিক স্থানের বর্ননা দিয়ে
বন্ধুকে
#প্রতিবেদন :-
১. বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক
অনুষ্ঠানের বিবরণ দিয়ে
২. মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের
বিবরণ দিয়ে
৩. বৃক্ষরোপণ
৪. সড়ক দুর্ঘটনার
৫. মাদককে না বলুন
৬. জঙ্গিবাদ রুখতে হবে

এস এস সি পরীক্ষা ২০২০ এর পরিবর্তিত রুটিন । ইউনিটি মডেল হাইস্কুল
20/01/2020

এস এস সি পরীক্ষা ২০২০ এর পরিবর্তিত রুটিন । ইউনিটি মডেল হাইস্কুল

16/01/2020

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শেয়ার করে সংগ্রহে রাখুন নির্বাচিত ২০ টি পিটি!!

★১ নং পিটি
দল ১নং পিটির জন্য প্রস্তুুত আরম্ভ কর
১ বললে ঘাড় ও মুখ বাম দিকে ঘুরবে
২ বললে ঘাড় ও মুখ সামনে থাকবে
৩ বললে মুখ ও ঘাড় ডান দিকে ঘুরবে
৪ বললে মুখ ও ঘাড় সামনে থাকবে
৫ বললে মুখ ও ঘাড় নিচে নামবে
৬ বললে মুখ ও ঘাড় সামনে থাকবে
৭ বললে মুখ ও ঘাড় উপরে উঠবে
৮ বললে আবার সামনে আসবে ।
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮----১৬ পযর্ন্ত বা তার ও বেশি করা যায়।

★২নং পিটি
দল ২নং পিটির জন্য প্রস্তুুত আরম্ভ কর
১ বললে তালির সহিত দুই হাথ মাথার উপওে উঠবে
২। বললে তালির সহিত দুই হাথ মাথার নিচে নামবে।
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮----১২ পযর্ন্ত বা তারও বেশি করা যায়।

★৩নং পিটি
দল ৩নং পিটির জন্য প্রস্তুুত আরম্ভ কর
১ বললে কাধ বরাবর দুইদিকে প্রসারিত হবে।
২ বললে দুই হাত নিচে নামবে।
এই ভাবে,১,২,৩,৪------১০ বেশী করা যায়।

★৪ নং পিটি
দল ৪নং পিটির জন্য প্রস্তত, আরম্ভ কর
১বললে দুই হাত কাঁধ বরাবর প্রসারিত হবে।
২ বললে দুই হাত উপরে তালি হবে।
৩ বললে দুই হাত নিচে নামবে।
৪ বললে দুই হাত নিচে আসবে
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮-----১৫ পযর্ন্ত বা তার ও বেশি করা যায়।

★৫ নং পিটি
দল ৫ নং পিটির জন্য প্রস্তত, আরম্ভ কর
প্রথমে পা সোজা থাকবে ১ বললে লাফ দুই পা ফাক করে দাড়িয়ে কাঁধ বরাবর প্রসারিত হবে। ২ বললে লাফ দিয়ে সোজা হয়ে হাত উপরে উঠিয়ে তালি হবে। ৩ বললে আবার লাফ দিয়ে আরামে দাঁড়িয়ে দুই হাত কাদ বরাবর আসবে। ৪ বললে লাফ দিয়ে পা সোজা করে দুই হাত নিচে উরুতে তালি হবে।

★৬নং পিটি
দল ৬নং পিটির জন্য প্রস্তুত, আরম্ভ কর।
১ বললে দুই হাত বাম পায়ের হাটুর নিচে চলে আসবে তালির সহিত।
২ বললে সোজা হবে এবং দুই হাত সামনে চলে আসবে তালির সহিত।
৩ বললে আবার ডান পায়ের হাটুর নিচে চলে আসবে তালির সহিত।
৪ বললে সোজা হবে ও দুই হাত তালির সহিত সামনে আসবে।
এভাবে কমান্ডারের নির্দেশমত যত খুশি ততবার করা যাবে।

★৭নং পিটি
দল ৭নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে কোমরে দুই হাত রাখবে
১ বললে ডান হাত বাম পায়ের আঙ্গুল বারাবর যাবে
২ বললে সোজা হবে কোমরে হাত থাকবে
৩ বললে বাম হাত ডান পায়ের আঙ্গুল র্স্পশ করবে
৪ বললে সোজা হবে কোমরে হাত থাকবে
এই ভাবে ১,২,৩,৪,৫----১৭ পযর্ন্ত তার ও বেশি করা যায়।

★৮নং পিটি
দল ৮নং পিটির জন্য প্রস্তুত, আরম্ভ কর।
১ বললে ডান হাত বাম পায়ের আঙ্গুল স্পর্শ করবে এবং বাম হাত মাথার উপরে থাকবে,কোমর নোয়া থাকবে।
২ বললে বাম হাত ডান পায়ের বৃদ্বা আঙ্গুল স্পর্শ করবে মাথা এবং কোমর নোয়া থাকবে, এবং ডান হাত মাথার উপরে থাকবে
এভাবে ১,২,৩,৪,৫,৬,-----১০ পযর্ন্ত বা তার ও বেশি অর্থাৎ কমান্ডারের নির্দেশ মত করা যায়।

★৯ নং পিটি
দল ৯নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
দুই হাত উপরে থাকবে বাহু দিয়ে দুই কানে চাপা দিয়ে দাঁড়াতে হবে। ১ বললে আস্তে আস্তে নুয়ে পা স্পর্শ করতে হবে এবং আঙ্গুল গুলো সোজা থাকবে হাত মুষ্টিবদ্ব করে মাটি স্পর্শ করার চেষ্টা করতে হবে। ২ বললে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াবে কিন্তু প্রস্তুত অবস্থায় হাত উপরে থাকবে
এভাবে ১,২,৩,৪,৫,৬---১৪ বার বা তার ও বেশি করা যায়।

★১০ নং পিটি
দল ১০ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত কোমরে থাকবে এবং দুই পা দুই পায়ের অগ্রভাগে মাথার উপর সমস্ত শরীর থাকবে। ১বললে আস্তে আস্তে নিচের দিকে পায়ের পাতার উপরে বসবে। ২ বললে হাতকোমরে থাকা অবস্থায় আস্তে আস্তে ওঠে দাঁড়াবে।
এভাবে ১,২,৩,৪,৫,৬------১০কিংবা তার ও বেশি করা যাবে।

★১১ নং পিটি
দল ১১ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত কোমরে রাখবে।
১ বললে মুখ ও ঘাড় বাম দিকে ফিরবে ও বাম পায়ের গোড়ালী দেখবে।
২ বললে সামনে থাকবে।
৩ বললে মুখ ও ঘাড় ডান দিকে ঘুরবে ও ডান পায়ের গোড়ালী দেখবে।
৪ বললে সামনে থাকবে
এভাবে যত খুশি করা যাবে।

★১২ নং পিটি
দল১২ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত মাথার উপরে আড়াআড়ি ভাবে রাখবে।
১ বললে দুই হাতের আঙ্গুল গোলো মুষ্টিবদ্ব করবে।
২ বললে দুই হাতের আঙ্গুল গুলো ছাড়িয়ে দিবে।

★১৩ নং পিটি
দল১৩ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
১ বললে লাফ দিয়ে দুই পা সরে যাবে এবং দুই হাত কাঁধ বরাবর সোজা হবে।
২ বললে লাফ দিয়ে দুই পা একত্রে এবং দুই হাত উপরে তালি হবে।
এভাবে যত খুশি করা যাবে।

★১৪ নং পিটি
দল ১৪ নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর।
প্রথমে দু হাত সামনে লম্বা ভাবে থাকবে
১ বললে দুহাত বাম দিকে ঘুরবে।
২ বললে সামনের দিকে থাকবে।
৩ বললে দুহাত ডান দিকে যাবে।
৪ বললে আবার সামনে আসবে।
এভাবে ৯-২০ বা তারও বেশী করা যায়।

★১৫ নং পিটি
দল ১৫নং পিটির জন্য প্রস্তত অরাম্ভ কর
১ বললে বাম হাত উপরের দিকে উঠবে
২ বললে ডান হাত উপরের দিকে উঠবে এবং বাম হাত নিচে উরুতে এসে তালি হবে এ ভাবে ডান হাত বাম হাত উপরে ওঠানামা করতে থাকবে এবং উরুতে এসে তালি হবে।
এভাবে ১-২০ বা তারও বেশী করা যায়।

★১৬ নং পিটি
দল ১৬নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর
প্রথমে ২হাত কমরে ধরবে
১ বললে মাথা কমর বরাবর নিচে নামবে (নামাজের রুকুর মত)।
২ বললে সোজা হবে।
এভাবে ১-২০ বা তারও বেশী করা যায়।

★১৭ নং পিটি
দল ১৭নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর
প্রথমে ২হাত মাথার উপরে যাবে সোজা ভাবে দুই হাতের মাঝখানে তিন হাত পরিমান ফাকা থাকবে, সামনের দিকে হাতের তালু থাকবে আঙ্গুল গুলো ফাকা থাকবে। ১ বললে হাতের কব্জি আঙ্গুল সহ পিছনে থাকবে। ২বললে আবার পূর্বের মত ফিরে যাবে।
এভাবে ২০/২২বার বা তারও বেশী করা যায়।

★১৮ নং পিটি
দল ১৮ নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর।
১ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
২ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
৩ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
৪ বললে সামনে আসবে।
আবার ৫বললে লাফ দিয়ে বামে ঘুরবে
৬ বললে লাফ দিয়ে বামে ঘুরবে।
৭ বললে লাফ দিয়ে বামে ঘুরবে।
৮ বললে লাফ দিয়ে বামে ঘুরবে এবং সামনে আসবে এভাবে যত খুসি ততবার করা যাবে।

★১৯নং পিটি
দল ১৯ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর।
প্রথমে দুহাত দুদিকে প্রস্তুত করবে
১ বললে দুই হাত পাখির ডানার মত নাড়াবে
এভাবে ১০ বা তারও বেশী করা যায়।

★২০নং পিটি
দল ২০নং পিটির জন্য প্রস্তুত, আরম্ভ কর।
১ বললে ডান হাত সামনে চলে আসবে আর বাম হাথ পিছনে চলে যাবে।
২ বললে বাম হাত সামনে চলে আসবে আর ডান হাথ পিছনে চলে যাবে।
এভাবে ২০ বা তারও বেশী করা যায়। ইউনিটি মডেল হাইস্কুল।

অাগামী কাল প্রকাশ হতে যাচ্ছেসমাপনীর, জেএসসির ফলাফল।রেজাল্ট দেখতে পারবেন অনলাইনেঃ http://www.dpe.gov.bd/ । এছাড়া টেলিটকের...
30/12/2019

অাগামী কাল প্রকাশ হতে যাচ্ছে
সমাপনীর, জেএসসির ফলাফল।

রেজাল্ট দেখতে পারবেন অনলাইনেঃ
http://www.dpe.gov.bd/ । এছাড়া টেলিটকের এই সাইট অথবা
http://www.teletalk.com.bd সাইট থেকেও ফলাফল জানা যাবে।

Directorate of Primary Education (Bengali: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) works to set a society which ensure primary education rights for every child in Bangladesh.

ইউনিটি মডেল হাইস্কুল
30/12/2019

ইউনিটি মডেল হাইস্কুল

ইউনিটি মডেল হাইস্কুল
24/12/2019

ইউনিটি মডেল হাইস্কুল

Address

Boardbazer. Gazipur

2140

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিটি মডেল হাইস্কুল Ums" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share