উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, High School, Uttar Kulaura High School, Kulaura.

20/03/2026
দরপত্র আহবান  উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজারের জন্য মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সৃজনের উদ্দেশে নিম্নোক্ত উ...
03/11/2024

দরপত্র আহবান
উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজারের জন্য মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সৃজনের উদ্দেশে নিম্নোক্ত উপকরণ সমুহ ক্রয়ের দরপত্র আহবান করা হচ্ছে---

শোক সংবাদ : উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়; কুলাউড়া; মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত (১৯৯১) সহকারী শিক্ষক জহুরা বেগম; স্বামী ততকাল...
18/04/2024

শোক সংবাদ :
উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়; কুলাউড়া; মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত (১৯৯১) সহকারী শিক্ষক জহুরা বেগম; স্বামী ততকালীন সময়ের কুলাউড়া পশু হাসপাতালের ডাক্তার ছিলেন।পরবর্তীতে ঢাকায় ডিডি হিসাবে অবসরে যান। আপা পরবর্তীতে সিলেটের ঢাকা দক্ষিণ বালিকা বিদ্যালয় ও কলেজের বাংলার শিক্ষক ছিলেন। অবসরে যাবার পর একমাত্র ছেলে আদনানকে নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। উনি একজন দক্ষ শিক্ষক ছিলেন। আপার অনেক স্মৃতি উদাহরণ হিসাবে আছে। গতকাল ১৭/০৪/২০২৪ইং সন্ধ্যা ৮.২০ ঘঠিকায় মারা গিয়েছেন।
"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

"নতুন শিক্ষাক্রম বিস্তরণ; মনিটরিং ও মেন্টরিং" বিষয়ক প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ...
25/03/2024

"নতুন শিক্ষাক্রম বিস্তরণ; মনিটরিং ও মেন্টরিং" বিষয়ক প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ ২৫/০৩/২০২৪ইং তারিখ সমাপ্ত হলো। প্রশিক্ষক হিসেবে পেয়েছিলাম জনাব জয়দীপ দে, সহকারী অধ্যাপক, টিটিসি, ঢাকা। শুভ কামনা রইল।

সিলেট বিভাগের সম্মানিত ICT4E অ্যাম্বাসেডর সহ সকল শিক্ষক/শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি--World Summit on the Information ...
22/03/2024

সিলেট বিভাগের সম্মানিত ICT4E অ্যাম্বাসেডর সহ সকল শিক্ষক/শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি--
World Summit on the Information Society (WSIS) Prizes এ বাংলাদেশের ৪টি প্রজেক্ট মনোনীত হয়েছে । যার মধ্যে আমাদের প্রিয় "শিক্ষক বাতায়ন" রয়েছে। Teacher Portal সহ সবগুলো উদ্যোগকে বিজয়ী করার জন্য আসুন পূর্বের মত আমরা আত্মনিয়োগ করি। আসুন আমরা আমিনুল স্যারের এই ভিডিওটি অনুসরণ করে নিজে ভোট (Vote) দেই এবং আমাদের সহকর্মী ও শিক্ষার্থীদের ভোট দিতে উৎসাহিত করি ।

During the period from 10 October 2023 to 15 February 2024, all WSIS stakeholders are invited to submit WSIS related projects to the WSIS Prize 2024 contest.

অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন শিক্ষক বাতায়নের সেরা উদ্ভাবক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উচাইল হোসেনপুর সরকারি প্রাথম...
03/03/2024

অভিনন্দন! অভিনন্দন!!

অভিনন্দন শিক্ষক বাতায়নের সেরা উদ্ভাবক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আমার পড়া প্রথমিক বিদ্যালয়) এক মেধাবী প্রধান শিক্ষক আহমিনা আক্তার ( Tahmina Tuhin)

সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল মৌলভীবাজার জেলা অনলাইন স্কুল ও কুলাউড়া অনলাইন স্কুলের প্রথম রেকর্ড কৃত ক্লাস পেয়েছিলাম এই মেডামের কাছ থেকে। সকল সৃজনশীল কাজে আপনার জোঁক অবশ্যই প্রশংসার দাবী রাখে।

শুভকামনা নিরন্তর।

একজন বাংলাদেশি প্রবাসী আমেরিকার ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের মেম্বার নির্বাচিত হয়েছেন৷ সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং ...
23/02/2024

একজন বাংলাদেশি প্রবাসী আমেরিকার ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের মেম্বার নির্বাচিত হয়েছেন৷ সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ের সব ডিসিপ্লিন থেকে বাছাইকৃত ১০০ জনের মতো মেম্বার নির্বাচিত হন এনএই-র, ইঞ্জিনিয়ারিংয়ে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য।
ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু নোবেল পুরষ্কার নাই, তাই এটিকেই ধরা হয় ইঞ্জিনিয়ারিংয়ে নোবেল। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সারাবিশ্বের ক্রিম লোকদের সাথে কাজের মধ্যদিয়ে ফাইট করে সেরা ১১৪-এ জায়গা পাওয়া সে মানুষটি হলো এম তাহের সাইফ। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা-শ্যাম্পেইন-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। উনার গবেষণাক্ষেত্র বায়ো-ইঞ্জিনিয়ারিং নিয়ে। ন্যানো রোবট আবিষ্কারের অন্যতম জনক তিনি। এছাড়াও তিনি ক্যান্সার এবং এর নিরাময় নিয়ে করেছেন বিস্তার গবেষণা। আগামী সেপ্টেম্বরে ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ হোয়াইট হাউজের বলরুমে নির্বাচিত ১১৪ জন মেম্বারকে পুরষ্কার তুলে দিবেন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বাঘা বাঘা লোকদের সাথে বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার কাজের স্বীকৃতিস্বরুপ হেয়াইট হাউজে যাবেন, এবং সেরা ইঞ্জিনিয়ার-এর স্বীকৃতি সম্মাননা গ্রহণ করবেন ব্যাপারটা পরম আনন্দ এবং গৌরবের।

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভ...
21/02/2024

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
সকল ভাষাশহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

Address

Uttar Kulaura High School
Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category