ABC Education Campus

ABC Education Campus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABC Education Campus, Education, Kulaura.

ABC Education Campus
ভবিষ্যতের জন্য বিশ্বস্ত শিক্ষা ঠিকানা

আমাদের কোর্সসমূহঃ

✅ Spoken English
✅ Kids English
✅ English Grammar
✅ Class (xi-xii) ICT & English

যোগাযোগ করুন এখনই:
মোবাইল: +8801772153330

30/03/2026

প্রথমে জানানো হলো এইচএসসি পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে!
এরপর মার্চ মাসের শেষদিনে এসে মনে হইলো এক্সাম টা
জুন মাসেই নিয়ে নেই তাও আবার ৭ই জুন থেকে।
যত ভালো স্টুডেন্টইই হোক সবার একটা প্লান থাকে , সিলেবাস রিভিশন করার একটা ডেডলাইন থাকে!
এইচএসসি ২০২৬ ব্যাচ ২০১৯ সালের পর প্রথম ফুল সিলেবাসের ব্যাচ।
এভাবে হুট করে অলমোস্ট দেড় মাস এক্সাম আগায় দেয়াটার সম্পূর্ণ বিপক্ষে আমি।
মাননীয় শিক্ষামন্ত্রী অনেক সেন্সিবল মানুষ।
আশাকরি উনি নিশ্চয়ই আরেকবার এই বিষয়টি বিবেচনা করবেন।

Send a message to learn more

05/01/2026

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (৪ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু করতে হবে। এসব পরীক্ষার ফল আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে হবে।

এতে আরও জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১১ মার্চ ২০২৬ থেকে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগামীকাল তোমাদের জীবনের এক নতুন মোড়, এইচএসসি পরীক্ষার ফলাফল! 💖​প্রিয় শিক্ষার্থীরা,​তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চল...
15/10/2025

আগামীকাল তোমাদের জীবনের এক নতুন মোড়, এইচএসসি পরীক্ষার ফলাফল! 💖
​প্রিয় শিক্ষার্থীরা,
​তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। জানি, এই মুহূর্তে তোমাদের মনে অনেক উত্তেজনা, কিছুটা ভয় আর বুকভরা আশা কাজ করছে। এটাই স্বাভাবিক। তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েছ, কঠোর পরিশ্রম করেছ, আর এই ফলাফলের মাধ্যমে তোমরা তোমাদের সেই চেষ্টার প্রতিচ্ছবি দেখতে পাবে।
​মনে রেখো, তোমরা ইতোমধ্যে বিজয়ী!
​ফলাফল যাই হোক না কেন, তোমাদের বিগত দুই বছরের পরিশ্রম, অধ্যাবসায় এবং ধৈর্য—এগুলোই তোমাদের আসল অর্জন। একটি কাগজের টুকরো তোমাদের মূল্য বা সম্ভাবনাকে কোনোদিন নির্ধারণ করতে পারবে না।
​সফলতা এলে: যারা প্রত্যাশিত ফলাফল পাবে, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন! তোমাদের এই সাফল্য নতুন উচ্চশিক্ষা জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। সামনে তোমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেগুলোর জন্য প্রস্তুত হও।
​যদি প্রত্যাশা পূরণ না হয়: যদি ফলাফল মনের মতো না-ও হয়, তাহলেও ভেঙে পড়ো না। একটি মাত্র পরীক্ষা তোমাদের জীবনের গতিপথ ঠিক করে দিতে পারে না। মনে রাখবে, ব্যর্থতা মানেই হলো—নতুন করে শুরু করার সুযোগ। জীবনটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। হয়তো অন্য কোনো পথে তোমাদের জন্য আরও দারুণ কিছু অপেক্ষা করছে। আমি তোমাদের শিক্ষক হিসেবে বলছি, আমি তোমাদের মেধা ও ক্ষমতায় বিশ্বাস করি। সাহস হারানো চলবে না!
​তোমাদের সবার জন্য আমার উপদেশ:
​শান্ত থাকো, কোনো রকম দুশ্চিন্তা করো না।
​ফলাফল দেখার সময় ইতিবাচক মনোভাব রাখো।
​আগামীকাল যা-ই আসুক না কেন, তা মেনে নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
​তোমরা প্রত্যেকে আমার কাছে মূল্যবান। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি নিশ্চিত, তোমরা প্রত্যেকেই জীবনে অনেক দূর যাবে।
​তোমাদের প্রতি অনেক শুভ কামনা রইল। কালকের দিনটি তোমাদের জন্য আনন্দের হোক! 🎉

📖 ABC Education Campus – Kids English Course✨ আমাদের কিডস ইংলিশ কোর্সের Monthly Test Exam এর চিত্র...পরিশ্রমী শিক্ষার্থী...
20/08/2025

📖 ABC Education Campus – Kids English Course
✨ আমাদের কিডস ইংলিশ কোর্সের Monthly Test Exam এর চিত্র...
পরিশ্রমী শিক্ষার্থীদের এই অংশগ্রহণ আমাদের গর্বিত করে তোলে। 🌸

👉 নতুন ব্যাচে ভর্তি চলছে
যারা আপনাদের সন্তানের ইংরেজি শিক্ষায় ভিন্নমাত্রা দিতে চান, আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা:
আব্দুল হান্নান ম্যানসন, পুরাতন অগ্রণী ব্যাংক ভবন (২য় তলা), নবাবগঞ্জ বাজার, ভূকশিমইল।

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৭০১৩৬২৯৭৭

03/08/2025

🌟 Kid's English Batch 1.0 🌟
📚 Fun & Friendly English Learning for Kid's
🕒 Class Time:
➡️ Friday: 10:00 AM
➡️ Saturday: 11:00 AM
📍 Location:
Abdul Hannan Mansion
(Old Agrani Bank Building)
Nababganj Bazar, Bhukshimoil.

📞 Contact: 01701 362977

📚 ABC Education Campus🎓 Farewell Ceremony – HSC & Alim 2025দীর্ঘ আড়াই মাস পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণের ম...
27/07/2025

📚 ABC Education Campus
🎓 Farewell Ceremony – HSC & Alim 2025

দীর্ঘ আড়াই মাস পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে এইচএসসি ও আলিম ২০২৫ পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা সময়োপযোগী গাইডলাইন, টপিকভিত্তিক আলোচনা ও অনুশীলনের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি প্রতিটি ধাপে।

তাদের এই সফরের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে ২৫ জুন ২০২৫ ইং তারিখে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠান। ভালোবাসা, প্রার্থনা ও ভবিষ্যতের জন্য আশীর্বাদের মাঝে কিছু স্মৃতিমাখা মুহূর্ত আমাদের ক্যামেরায় বন্দি করা হয় 🎥📸

📌 নিচের ছবিগুলো সেই মধুর মুহূর্তগুলোর কিছু খণ্ডচিত্র।

💐 ভবিষ্যতে তারা সাফল্যের পথে এগিয়ে যাক – এই শুভকামনাই রইল আমাদের পক্ষ থেকে।
ABC Education Campus – শিক্ষার প্রতি দায়বদ্ধ একটি পরিবার।

21/07/2025

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছি।

🎉 শুভ জন্মদিন Mahidul Khan স্যার 🎉আজ আমাদের ABC Education Campus পরিবারের গর্বিত পরিচালক ও শ্রদ্ধেয় শিক্ষক মাহিদুল খান স...
07/07/2025

🎉 শুভ জন্মদিন Mahidul Khan স্যার 🎉
আজ আমাদের ABC Education Campus পরিবারের গর্বিত পরিচালক ও শ্রদ্ধেয় শিক্ষক মাহিদুল খান স্যার-এর জন্মদিন।

🎓 আপনি শুধুই একজন শিক্ষক নন, বরং এই প্রতিষ্ঠান গড়ার পেছনে অন্যতম পথপ্রদর্শক, এক অনুপ্রেরণার নাম।
আপনার নিষ্ঠা, দূরদৃষ্টি ও নেতৃত্বে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলছি।

🌿 আপনার এই বিশেষ দিনে আমরা কামনা করি—
জীবন হোক আনন্দময়, স্বাস্থ্যবান ও সাফল্যে ভরপুর।
আপনার নেতৃত্বে ABC Education Campus এগিয়ে যাবে আরও বহুদূর।

💐 জন্মদিনের অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা —
ABC Education Campus পরিবার

#শিক্ষক_ #জন্মদিনের_শুভেচ্ছা

আজকের বিশেষ ক্লাস – KID'S ENGLISH ব্যাচপবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনটিকে শিক্ষার্থীদের উন্নতির জন্য কাজে লাগাতে ...
06/07/2025

আজকের বিশেষ ক্লাস – KID'S ENGLISH ব্যাচ
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনটিকে শিক্ষার্থীদের উন্নতির জন্য কাজে লাগাতে আজ ABC Education Campus-এ KID'S ENGLISH 1.0 ব্যাচের এক্সট্রা ক্লাস আয়োজন করা হয়।

✅ শিশুরা আজ আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে
✅ পাঠের পাশাপাশি হয়েছে শেখার চর্চা
✅ ছুটির মধ্যেও অভিভাবকদের এমন সহযোগিতা আমাদের প্রেরণা দেয়

আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে সঠিক নির্দেশনায় এগিয়ে নেওয়া। আপনাদের এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
ABC Education Campus

Address

Kulaura
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABC Education Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category