24/09/2026
অযথা তর্কে না যাওয়া কিন্তু দুর্বলতা নয়, বরং এটি আত্মমর্যাদা এবং মানসিক সুস্থতা রক্ষার একটি লক্ষণ।
বর্তমান সময়ে শান্তিতে থাকার সবচেয়ে বড় ডিজিটাল মূলমন্ত্র হলো— অযথা তর্কে না যাওয়া!
কারণটা সহজ। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় মানেই সবাই এক একজন অল-রাউন্ডার জ্ঞানী! অর্থনীতি থেকে শুরু করে পরমাণু বিজ্ঞান—সব বিষয়েই তাদের পিএইচডি ডিগ্রি নেওয়া শেষ।
এই জ্ঞানিদের সাথে যদি আপনার কোনো মতের অমিল হয়, তারা কিন্তু আপনার যুক্তি খণ্ডন করবে না; বরং সোজা ব্যক্তিগত আক্রমণ শুরু করবে। আপনি যতই সঠিক হন না কেন, নিজের ভুল ঢাকতে তারা আপনাকে ভুল প্রমাণ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে! তাই বুদ্ধিমানের কাজ হলো—নিজের মানসিক শান্তি বজায় রাখা।
কেউ যদি হুট করে এসে গম্ভীর মুখে বলে,
"জানেন ভাই, হাতি কিন্তু উড়তে পারে!"
তর্ক করতে যাবেন না। মুচকি হেসে বলুন,
"হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছেন! আজ সকালেই তো একটা উড়ে এসে আমাদের ছাদের ওপর বসেছিল। আমি নিজে চা খাওয়ালাম তাকে!"
বিতর্কে জিতে সময় নষ্ট করার চেয়ে, চুপ থেকে শান্তি বজায় রাখা অনেক বড় বুদ্ধিমানের কাজ।