হিংগাজিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Kulaura
  • হিংগাজিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা

হিংগাজিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা প্রতিষ্ঠাতা: আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি স্হাপিত ১৯৭০ ইং

আসসালামু আলাইকুম। সম্মানিত হিংগাজিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমরা পরামর্শ ...
18/10/2025

আসসালামু আলাইকুম।
সম্মানিত হিংগাজিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমরা পরামর্শ ক্রমে মাদ্রাসার ৫৫বছর পূর্তি অনুষ্ঠান করার কথা ছিল ডিসেম্বর মাসে এখন ডিসেম্বর মাসে করা যাচ্ছে না। আমাদের মাদ্রাসায় একটি বিল্ডিং আসার কারনে মাদ্রাসার মাঠের অবস্থা অনুষ্ঠান করার উপযোগী থাকবে না।
তাই ২০২৬সালে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাদের অফিসিয়াল কার্যক্রম এর কাজ চলবে।

আদেশক্রমে-
আহবায়ক, আব্দুল মুন্তাকিম, অধ্যক্ষ
সদস্য সচিব, আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ, খানক্বায়ে-বিশকুটি

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদা (রহঃ) এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠি...
09/10/2025

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদা (রহঃ) এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৯ অক্টোবর ২০২৫ খ্রি:
রোজ বৃহস্পতিবার হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অডিটরিয়ামে 'নিজামিয়া বিশকুটি (রহ.) স্মৃতি পরিষদে' এর উদ্যোগে আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদা (রহ.) এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ ছাহেব, বিশকুটি। নিজামিয়া (রহঃ) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমানের সঞ্চালনায় ও স্মৃতি পরিষদের সভাপতি সুয়েব আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আরম্ভ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুল্যবান নসিহত পেশ করেন, ছাহেব জাদায়ে ফুলতলী হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন_এডভোকেট মাওঃ আব্দুর রকিব (সভাপতি-নেজামে ইসলাম পার্টি ও চেয়ারম্যান -ইসলামী ঐক্যজোট)। মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান।
ড. মাওলানা ময়নুল ইসলাম পারভেজ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ)।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, হিংগাজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুনতাকিম, কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ (সাবেক চেয়ারম্যান,কুলাউড়া উপজেলা পরিষদ),উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি বশির আহমদ, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আহসান উদ্দিন, হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যাপক মাওলানা মুফতি গোলাম ছরওয়ার খান, মাওলানা ফয়জুর রহমান, গনকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু আইয়ুব আনসারি, মাওলানা ইয়াসিন আলী, হিংগাজিয়া শাহী জামে মসজিদের খতিব মাও. ছালিক উদ্দীন। পরিষদের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন, ৫নং ব্রাহ্মন বাজার ইউপি আল ইসলাহ এর সাভাপতি, এম এ শহিদ, সম্পাদক, এম এ মজিদ, আব্দুস সামাদ,হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার আবুল কালাম পরিষদের সহ সম্পাদক মোঃ শাহ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, কুলাউড়া উপজেলা তালামীযের সহ সভাপতি হুসাইন আহমদ সুমন, উপজেলা তালামীযের অর্থ সম্পাদক হুসাইন আহমদ, ব্রাহ্মনবাজার ইউপি তালামীযের সভাপতি মিছবাহ উদ্দিন, পরিষদের সদস্য তোফায়েল আহমদ, আব্দুর রহিম, জবরুল ইসলাম, মাহমুদুর রহমান, মারুফ আহমদ, তায়েফ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) ছিলেন এক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক। তাঁর জীবন ও কর্ম থেকে মুসলমানদের অনুপ্রেরণা নেওয়া উচিত।
প্রধান অতিথির মিলাদ মাহফিল দোআ পরিচালনার পর তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদ রহঃ এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হ...
09/10/2025

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদ রহঃ এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৯ অক্টোবর ২০২৫ খ্রি:
রোজ বৃহস্পতিবার হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অডিটরিয়ামে 'নিজামিয়া বিশকুটি (রহ.) স্মৃতি পরিষদের' উদ্যোগে আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদা (রহ.) এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ ছাহেব। স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমানের সঞ্চালনায় ও স্মৃতি পরিষদের সভাপতি সুয়েব আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আরম্ভ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুল্যবান নসিহাত পেশ করেন ছাহেব জাদায়ে ফুলতলী হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এডভোকেট মাওঃ আব্দুর রকিব(সভাপতি-নেজামে ইসলাম পার্টি ও চেয়ারম্যান -ইসলামী ঐক্যজোট)। মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান।
ড. মাওলানা ময়নুল ইসলাম পারভেজ(কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ)।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, হিংগাজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুনতাকিম, কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ (সাবেক চেয়ারম্যান,কুলাউড়া উপজেলা পরিষদ),উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি বশির আহমদ, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আহসান উদ্দিন, হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যপক মাওলানা মুফতি গোলাম ছরওয়ার খান, মাওলানা ফয়জুর রহমান, গনকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু আইয়ুব আনসারি, মাওলানা ইয়াসিন আলী, হিংগাজিয়া শাহী জামে মসজিদের খতিব মাও. ছালিক উদ্দীন।পরিষদের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন, ৫নং ব্রাহ্মন বাজার ইউপি আল ইসলাহ এর সাভাপতি, এম এ শহিদ, সম্পাদক, এম এ মজিদ, আব্দুস সামাদ,হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার আবুল কালাম পরিষদের সহ সম্পাদক শাহ মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, কুলাউড়া উপজেলা তালামীযের সহ সভাপতি হুসাইন আহমদ সুমন,উপজেলা তালামীযের অর্থ সম্পাদক হুসাইন আহমদ, ব্রাহ্মনবাজার ইউপি তালামীযের সভাপতি মিছবাহ উদ্দিন, পরিষদের সদস্য তোফায়েল আহমদ, আব্দুর রহিম, জবরুল ইসলাম, মাহমুদুর রহমান, মারুফ আহমদ, তায়েফ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) ছিলেন এক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক। তাঁর জীবন ও কর্ম থেকে মুসলমানদের অনুপ্রেরণা নেওয়া উচিত।
প্রধান অতিথির মিলাদ মাহফিল দোআ পরিচালনার পর তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এক তলা ভবন নিলাম বিজ্ঞপ্তি আগ্রহী ব্যক্তিগনকে নিলামে অংশগ্রহণ করার জন্য আহবান করা যাচ্ছে।
06/08/2025

এক তলা ভবন নিলাম বিজ্ঞপ্তি

আগ্রহী ব্যক্তিগনকে নিলামে অংশগ্রহণ করার জন্য আহবান করা যাচ্ছে।

10/07/2025

🌟 আলহামদুলিল্লাহ 🌟
দাখিল পরীক্ষা ২০২৫
আমাদের প্রতিষ্ঠান থেকে এবারের দাখিল পরীক্ষায় পাশের হার ৯২%!
এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
এই কৃতিত্বের পেছনে আছেন পরিশ্রমী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের দোয়া ও সহযোগিতা।

🎉 সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉
আসুন, আমরা একসাথে ভবিষ্যতেও এমন সফলতা অর্জনের চেষ্টা করি ইনশাআল্লাহ।

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি [রহ.] এর প্রতিষ্ঠিত কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ হিংগাজিয়া ফাজিল মাদরাসার ৫৫ বছর পূর...
21/06/2025

আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি [রহ.] এর প্রতিষ্ঠিত কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ হিংগাজিয়া ফাজিল মাদরাসার ৫৫ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মাদরাসার প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে অদ্য ২১-০৬-২০২৫ খ্রি. শনিবার, সকাল ১১ ঘটিকায় মাদরাসার কনফারেন্স হলরুমে অধ্যক্ষ মাওলানা আব্দুল মুন্তাকিম ছাহেবের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রাক্তন ছাত্রদের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম সাহেবকে আহবায়ক ও মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ ছাহেব কে সদস্য সচিব করা হয়েছে।
মাদ্রাসার প্রত্যেক দাখিল/আলীম ব্যাচ থেকে ২/৩জনকে নিয়ে সদস্য করা হয়।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তঃ

# ৫৫ বছর পুর্তি অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন ফি-১০০০/-টাকা ধার্য্য করা হয়।

# রেজিষ্ট্রেশন ফরম অনলাইন/অফলাইন দুইভাবে পূরনের ব্যবস্থা রাখা।

# হিংগাজিয়া ফাজিল মাদ্রাসা থেকে ফারিগ প্রাক্তন ছাত্রভাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা।

# ৫৫ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা ।

# প্রবাসী প্রাক্তন ছাত্রভাইদের সাথে যোগাযোগ করার জন্য প্রবাসী কমিটি গঠন করা।

# বিবিধ।

অতঃপর দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

২১জুন২০২৫ শনিবার সকাল ১১টায়, আমাদের  হিংগাজিয়া ফাজিল মাদ্রাসায় পরামর্শ  সভা, সবার উপস্থিতি  কামনা করছি
15/06/2025

২১জুন২০২৫ শনিবার সকাল ১১টায়, আমাদের হিংগাজিয়া ফাজিল মাদ্রাসায় পরামর্শ সভা, সবার উপস্থিতি কামনা করছি

দাখিল পরীক্ষার্থী ২০২৫ এর মিলাদ অনুষ্ঠিত। (২৪/০২/২৫)
26/02/2025

দাখিল পরীক্ষার্থী ২০২৫ এর মিলাদ অনুষ্ঠিত। (২৪/০২/২৫)

আলহামদুলিল্লাহ হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম হযরত মাওলানা আব্দুল মছব্বির হুজুর রঃ এর ঈসালে সা...
26/12/2024

আলহামদুলিল্লাহ
হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম হযরত মাওলানা আব্দুল মছব্বির হুজুর রঃ এর ঈসালে সাওয়াব মাহফিল আগামী ০৪ জানুয়ারি ২০২৫ ইং শনিবার অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ
সময়ঃ সকাল ১০ ঘঠিকা
স্থানঃ হিংগাজিয়া গাজীপুর শাহী জামে মসজিদ।

আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অপূর্ব সৌন্দর্য সৃষ্টি দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ।শিক্ষকবৃন্দ হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদ...
22/12/2024

আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর অপূর্ব সৌন্দর্য সৃষ্টি দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ।

শিক্ষকবৃন্দ হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

হিংগাজিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ‚ বায়তুল মা’মুর জামে মসজিদ‚ ব্রাহ্মণবাজারের সাবেক ইমাম ও খতিব উস্তাযুল উ...
18/12/2024

হিংগাজিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ‚ বায়তুল মা’মুর জামে মসজিদ‚ ব্রাহ্মণবাজারের সাবেক ইমাম ও খতিব
উস্তাযুল উলামা আল্লামা মাও. আব্দুল কুদ্দুস সিদ্দিকী (রহ.) এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২০২৪

২৫ ডিসেম্বর ২০২৪‚ বুধবার
স্থান: লাইটেস স্ট্যান্ড‚ পশ্চিম ব্রাহ্মণবাজার।

17/12/2024

Address

Kulaura
Kulaura
SYLHET

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when হিংগাজিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category