Bhukshimoil High School and College

Bhukshimoil High School and College ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
উপজেলা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার।
(স্কুল + কলেজ সেকশন এমপিওভুক্ত) ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি।
17/05/2026

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় সূচী।
03/05/2026

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় সূচী।

03/05/2026
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩।
এসো হে বৈশাখ, নতুন রঙে, নতুন সুরে, নতুন প্রত্যয়ে শুরু হোক আমাদের পথচলা।পুরনো দুঃখ-গ্লানি পেছনে ফেলে, আনন্দ আর আশার আলোয় ভরে উঠুক প্রতিটি হৃদয়।ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।

আজ ২৬ মার্চ—মহান স্বাধীনতা দিবস 🇧🇩উপলক্ষে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আয়োজিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হ...
26/03/2026

আজ ২৬ মার্চ—মহান স্বাধীনতা দিবস 🇧🇩
উপলক্ষে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আয়োজিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ—দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে প্রিয় মাতৃভূমির উন্নয়নে কাজ করে যাবো।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

15/03/2026

ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের ফরম ফিলাপ সংক্রান্ত তথ্য যাচাই (ফরম চেক) করা হবে।
তাই সকল পরীক্ষার্থীকে সকাল ১১:০০ ঘটিকায় প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশ ক্রমে,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানে পূর্বে জারিকৃত নির্দেশনা এখনো বলবৎ রয়েছে। প্র...
14/03/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানে পূর্বে জারিকৃত নির্দেশনা এখনো বলবৎ রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি, সভা, সমাবেশ বা কার্যক্রম আয়োজন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
যদি কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাহলে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতএব, সকলকে বিষয়টি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে
কর্তৃপক্ষ
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

02/03/2026

📢 এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি 📢
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সস্নেহে জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠান ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ-এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ সম্পন্ন করনি, তারা দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস কক্ষে উপস্থিত হয়ে ফরম ফিলাপ সম্পন্ন করবে।

📍 স্থান: অফিস কক্ষ, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

# 07/03/2026 ইং তারিখের পর কোনো প্রকার জটিলতার দায়ভার প্রতিষ্ঠান গ্রহণ করবে না। #

সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করছি।

নির্দেশক্রমে
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

25/02/2026

আগামীকাল দুপুর ১২:০০ ঘটিকায় দাদ্বশ শ্রেনীর নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ-এর ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের ১৮/০২/২০২৬ খ্রি. তারিখের সংশোধ...
18/02/2026

ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ-এর ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের ১৮/০২/২০২৬ খ্রি. তারিখের সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান ১৯/০২/২০২৬ খ্রি.থেকে ২৬/০৩/২০২৬ খ্রি রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

Address

Kulaura
Kulaura

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801712978917

Alerts

Be the first to know and let us send you an email when Bhukshimoil High School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bhukshimoil High School and College:

Shortcuts

Share

Category