25/03/2025
ছবিটা দেখে বুকটা কেঁপে উঠল।
যমুনা গ্রুপের মালিকের ক**ব**র। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা।বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা, সবকিছু ছিল।
ই-ন্তেকালের সময় ডাক্তার কে বলছেন, আমার শ্বাস নিতে ক-ষ্ট হচ্ছে, আমার টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স সব আপনাদের নামে লিখে দিবো, আমার শ্বাস নেওয়া টা কে একটু সহজ করে দেন,টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কিছুই হলো না, আল্লাহর ডাকে সারা দিয়ে,আল্লাহর মেহমান হয়ে গেলেন।
আজ কেবলই একটা ক**ব**র। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, ক**ব**র**টা আর দশটা কবরের মতোই সাধারন, একাকী, অতি সাধারন।
এমনই তো হবার কথা, এমনই হয়, এমনই হবে, সকলের, সবার।
মানুষ হয়ে কিসের এত অ-হংকার, ক্ষমতার দম্ভ, লো-ভ, সুপ্রিম পাওয়ার, কূটচাল, স্বা-র্থপরতা, রাগ, অভিযোগ, ভালোবাসা! সাথে যায় না কিছুই।
দুনিয়ার নেশা ছেড়ে দাও,ক-বরে যাবার জন্য তৈরি হও।