13/06/2025
হালাল আয়ের মাঝে বরকত লুকিয়ে থাকে। চলুন এই সম্পর্কে একটা বাস্তব গল্প শুনি..
আমি পেশায় একজন গণিত শিক্ষক। সপ্তাহে ৪ দিন রুটিন মাফিক বাচ্চাদের গণিত শিখাই। এতো পরিশ্রম করার পর ব্রেইনের মেধাশক্তি বিক্রি করে যখন বেতন হাতে পাই তখন খুব শান্তি পাই। আজ ১১ জুন ক্লাস সিক্সের ৩ জন শিক্ষার্থীর বেতন হাতে পেলাম। ওরা ৩ জনেরই একটা ব্যাচ। আমার স্টুডেন্টদের নিয়ম সবাই একসাথে একদিনে পেমেন্ট করবে যাতে ওদের বেতনের টাকাটা আমার কাজে আসে। আলাদা আলাদা করে টাকা দিলে সেই টাকা বাসায় নিতে নিতে খরচ হয়ে যায়। অত:পর ওরা ওদের বেতনের খামটা আমাকে হাতে তুলে দিলো, আমি আমার পকেটে রেখে দিলাম। ওদের পড়ানো শেষে ওদের কে আমার কোচিংয়ের পাশে স্বপ্নের আউটলেটে নিয়ে গেলাম। অন্যান্য মাসের মতো এই মাসেও ওদেরকে একটা ট্রিট দিলাম। সবাই গুড ফিলিং নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি ওদের বেতনটা আমার পকেটে নাই। কোথাও পাচ্ছিনা। আমি কয়েকমিনিটের জন্য পেরেশান হয়ে গেলাম। বারবার ইন্নালিল্লাহ পড়তে থাকলাম। পরোক্ষণে মনে হলো স্বপ্ন আউটলেটের ম্যানেজারকে একটা ফোন করে দেখি । অত:পর তাকে ফোন করে বিস্তারিত বললাম। সে বললো জ্বি স্যার এমন একটা খাম পেয়েছি। আপনি সময় করে এসে নিয়ে যাবেন। অত:পর মনে একটা শান্তি অনুভব করলাম। সারা মাস পড়ানোর পরে বেতন বলে কথা।
এই যে এতো কষ্টের ইনকামের টাকাটা হারিয়েও ফিরে পেলাম। এইটা আমার নিকট আল্লাহর রহমত এবং ইনকামের বরকত। হারাম টাকা এভাবে হারালে ফিরে পাবেন কি'না জানিনা তবে হালাল আয়ের টাকা হারিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ঠিকই ফিরত পাবেন। মহান আল্লাহ কখনো কিছু নিয়ে পরীক্ষা করেন আবার কখনো কিছু দিয়ে পরীক্ষা করেন। দুনিয়াটা একটা পরীক্ষাক্ষেত্র।
স্বপ্ন আউটলেটের ম্যানেজারকে তার সততার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️