Bangladesh Young Column Writers Forum, Kishoreganj University

Bangladesh Young Column Writers Forum, Kishoreganj University

Share

Official page of Bangladesh Young Column Writers Forum Kishoreganj University Branch

27/05/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পবিত্র ঈদু-উদ-আজহা এর শুভেচ্ছা
ঈদ মোবারক
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
عِيدُ مُبَارَكْ 🌙

Photos from Bangladesh Young Column Writers Forum, Kishoreganj University's post 26/05/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা পর্ষদের নীতিগত অনুমোদন নিয়ে আহ্বায়ক জনাব সাইফুর রহমান রাকিব ও সদস্য সচিব জনাব নাফিজুল ইসলাম নাফিজ এর অনুমোদনে পাবলিকেশন এন্ড রিসার্চ সেল, রিডার্স এন্ড কালচারাল ফোরাম, অর্গানাইজিং এন্ড ম্যানেজমেন্ট সেল এবং আইটি এন্ড পাবলিক রিলেশন্স সেল এর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হলো।
পাবলিকেলন এন্ড রিসার্চ সুপারভাইজার জনাব হাওয়া আক্তার, রিডার্স এন্ড কালচারাল সুপারভাইজার জনাব নাদিরা খানম, অর্গানাইজিং এন্ড ম্যানেজমেন্ট সুপারভাইজার জনাব মাহমুদুর রহমান এবং আইটি এন্ড পাবলিক রিলেশন্স সুপারভাইজার জনাব তাহমিম হোসাইন।

26/05/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম কথা বলেছি তা হলো:
لَا إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ اْلَحمْدُ وَهَوُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.

অর্থঃ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসাও তাঁর। এবং তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।"
[তিরমিযী : হাদিস নং ৩৫৮৫]

24/05/2026

জাতীয় কবি
__ ঝুমা আক্তার
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

24/05/2026

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

ফুলের মতো কোমল অনুভূতি আর বজ্রের মতো বিদ্রোহী চেতনা—যিনি বাংলা সাহিত্যের আকাশে একই সঙ্গে প্রেম, প্রতিবাদ ও মানবতার দীপ্ত প্রতীক হয়ে আছেন, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিনম্র অভিবাদন জানানো হচ্ছে। তাঁর অসাধারণ সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের এক অমূল্য সম্পদ, যা কেবল সাহিত্যিক সৌন্দর্য নয়; বরং সামাজিক জাগরণ, ন্যায়বোধ ও মানবিক চেতনার এক শক্তিশালী উৎস।

বিদ্রোহী কবির কলম শোষণ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যেমন বজ্রনিনাদ তুলেছিল, তেমনি মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেছিল সাম্য, প্রেম, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার বীজ। তাঁর কবিতা, গান ও গদ্য আজও আমাদের জাতীয় চেতনার ভিত্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনন্ত অনুপ্রেরণার নাম, যিনি সাহস, আত্মমর্যাদা ও প্রতিবাদের ভাষা শিখিয়েছেন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্বাস করে, নজরুলের আদর্শ কেবল সাহিত্যচর্চার বিষয় নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের দিকনির্দেশনা। তাঁর চেতনা ধারণ করে সমাজে সত্য, ন্যায় ও সাম্যের আলো ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

এই মহিমান্বিত দিনে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমরা অঙ্গীকার করছি—তাঁর বিদ্রোহী চেতনা, মানবতার বাণী ও সাম্যের আদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজ ও রাষ্ট্রকে আরও আলোকিত পথে এগিয়ে নিতে সচেষ্ট থাকব।

শুভেচ্ছান্তে—
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
২৪ মে, ২০২৬ খ্রি. | ঢাকা, বাংলাদেশ
🌐 www.bycwf.org

24/05/2026

অনলাইন মাসিক পাঠ তরঙ্গ
প্রধান অতিথি: জনাব ওয়াহিদ কায়সার
লেকচারার, ইংরেজি বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
উপদেষ্টা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা
নির্ধারিত পাঠ: লেতা সেমোয়া
সময়: সন্ধ্যা ৭:১৫
তারিখ: ২৪ মে ২০২৬ (আজকে)
লিঙ্ক: Google meet
meet.google.com/kjy-imfn-nqb
হোস্ট: সাইফুর রহমান রাকিব
কো-হোস্ট: নাফিজুল ইসলাম নাফিজ

23/05/2026

Nightmare,of Reality
~ Houya Akter Odhora ~
Department of English
(Session: 2022-23), Kishoreganj University

22/05/2026

সমসাময়িক ধর্ষণ ইস্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কবিতা ||

আমি অমানবিক
~ শাফিউল মুজনিবীন
শিক্ষার্থী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (২০২২-২৩ সেশন), কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।
কো-অর্ডিনেটর, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা।
_______________________________________
আবৃত্তি করেছেন
তানভীর রহমান
শিক্ষার্থী,সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ
সহকারী আবৃত্তি সম্পাদক
কাঠপেন্সিল সাহিত্য সংসদ
__________________________________________

আমি তোমার দরজায় কাকুতি মিনতি করে
ইনসাফের ভিক্ষা চেয়েছিলাম
আমি তোমাকে আমার বাচ্চার লাশ দেখিয়েছিলাম
তুমি আমাকে আইন দেখিয়েছিলে,
দেখিয়েছিল কতশত পুস্তকের পাহাড়,
চাওয়া আমার সামান্যই ছিল
ধর্ষকের দ্বিখন্ডিত মস্তক!

তুমি বলেছিলে প্রমান আনো
আমি এনেছিলাম লাশ,
তুমি বলেছিলে সাক্ষী আনো
আমি এনেছিলাম ফাঁস,
তুমি করেছিলে বুনো উল্লাস
আর আমি? হাহুতাশ!

হ্যাঁ তুমি জিতেছ! বিজয়ের হাসি হেসছো!
নিজের পান্ডিত্য জাহির করেছ! করো!
শুধু মনে রেখো এ হাসি শেষ হাসি নয়!

আমি শিখেছি, আমি বুঝেছি
মৃত্যুদণ্ড বড়ই অমানবিক! বড়ই বেআইনি!
কোথায় ছিল তোমার আইন?
কোথায় ছিল তোমার মানবিকতা?
যখন চোখ বন্ধ করেছিল রামিসা, আছিয়া!

তুমি হাসছ! তুমি হাস! তুমি বুকটা ফুলিয়ে মাথাটা উচিয়ে
অট্টহাসিতে আকাশ বাতাস প্রকম্বিত করে ফেল!
কেন হাসবে না? তুমি জিতেছ! তুমি বীর! তুমি মহাপন্ডিত!
শুধু মনে রেখো এ হাসি শেষ হাসি নয়!

আমি খোদার কাছে তোমার জন্য হাত তুললাম!
দুনিয়ার সব কামিয়াবী আল্লাহ তোমাকে সব দিক!
বিনিময়ে তোমার প্রতিটা পান্ডিত্যের হিসাব আখিরাতে নিক!
তবে তুমি চিন্তিত হয়ো না! তুমি আর খোদাকে ভয় করো না!
যদি করতে
তবে
ধর্ষকের ছিন্ন মস্তকটা এনে আমার হাতে তুলে দিতে!

22/05/2026

রামিসা ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

21/05/2026

অনলাইন মাসিক পাঠ তরঙ্গ
নির্ধারিত পাঠ : লেতা সেমোয়া (ফরাসি ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ভ্রমণকাহিনি ও স্থাপত্য শৈলী বিষয়ক বই)
প্রধান অতিথি: জনাব ওয়াহিদ কায়সার
লেকচারার, ইংরেজি বিভাগ,
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং
উপদেষ্টা, বাংলাদেশ তরুণ কলাম
লেখক ফোরাম কিশোরগঞ্জ
বিশ্ববিদ্যালয় শাখা।
সময় : সন্ধ্যা ৭ টা
তারিখ: ২৪ শে মে ২০২৬
মাধ্যম: Google meet (সন্ধ্যা ৬ টায় লিঙ্ক দেওয়া হবে)
হোস্ট: সাইফুর রহমান রাকিব, আহ্বায়ক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা
কো-হোস্ট: নাফিজুল ইসলাম নাফিজ, সদস্য সচিব, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা

আয়োজনে: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা।

Photos from Bangladesh Young Column Writers Forum, Kishoreganj University's post 21/05/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার প্রক্রিয়াধীন আইটি এন্ড পাবলিক রিলেশন্স সেল,পাবলিকেশন এন্ড রিসার্চ সেল,অর্গানাইজিং এন্ড ম্যানেজমেন্ট সেল এবং রিডার্স এন্ড কালচারাল ফোরাম এর নীতিগত অনুমোদন প্রদান করেছেন অত্র শাখার উপদেষ্টা পর্ষদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ।

কো-অর্ডিনেটর প্যানেল ও আহ্বায়ক কমিটির সমন্বিত সভায় সেল ও ফোরাম গুলো নিয়ে বিস্তারিত কাঠামো চূড়ান্ত করার পর উপদেষ্টা পর্ষদ থেকে নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

আহ্বায়ক ও সদস্য সচিব এর চূড়ান্ত অনুমোদন এর পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরিউক্ত সেল ও ফোরামগুলোর কমিটি প্রকাশ করা হবে।

Want your school to be the top-listed School/college in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Kishoreganj Sadar
Kishoreganj