বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা Official page of Bangladesh Youth Column Writers Forum,Kishoreganj University Unit

আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম আর অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে এক নতুন বাংল...
05/08/2026

আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম আর অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল এই দিনে। 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬'-এর এই দ্বিতীয় বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর শহীদ ও আহত মুক্তিকামীদের।

তরুণদের লেখনী আর চিন্তার ধারায় বিকশিত হোক এই নতুন বাংলাদেশের চেতনা। ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক এবং মেধার বাংলাদেশ গড়তে আমরা তরুণরা সদা জাগ্রত।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা

#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস

আধিপত্যবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদদের বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থ...
05/08/2026

আধিপত্যবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদদের বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা 🎗️

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য ডঃ মোঃ হাবীবুর রহমান স্যার,উপ-উপাচার্য ডঃ জি এম শফিকুর রহমান স্যার...
03/08/2026

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য ডঃ মোঃ হাবীবুর রহমান স্যার,উপ-উপাচার্য ডঃ জি এম শফিকুর রহমান স্যার এবং ট্রেজারার ডঃ মোঃ আব্দুস সালাম আকন্দ স্যারকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐

জন্মদিনে আপনাকে জানাই হৃদয়গ্রাহী শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
29/07/2026

জন্মদিনে আপনাকে জানাই হৃদয়গ্রাহী শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

জুমা মোবারক 🌙
24/07/2026

জুমা মোবারক 🌙

পবিত্র জুমা মোবারক🌸

প্রেস রিলিজ:‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ...
23/07/2026

প্রেস রিলিজ:
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মূল সংগঠনের সঙ্গে সমন্বয় করে কেক কেটে দিবসটি উদযাপন করেন শাখার সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নাফিজুল ইসলাম নাফিজ, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফাহিম, কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন ও শাফিউল মুজনীবিন। এছাড়া অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাবের সভাপতি মো. জিয়াউল হকসহ সংগঠনের সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্য সচিব নাফিজুল ইসলাম নাফিজ। তিনি বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গত আট বছর ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন লেখক তৈরি, লেখালেখির সুযোগ সৃষ্টি এবং লেখনীর মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এই সংগঠনের অংশ হতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

পরে সংগঠনের কো-অর্ডিনেটররাও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা শেষে উপস্থিত সবাই মিলে কেক কেটে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এ...
22/07/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর জন্মদিন এর শুভসূচনা করবেন কিবি শাখা উপদেষ্টা পর্ষদ এর সম্মানিত উপদেষ্টাবৃন্দ।

আয়োজনে: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা

সময় ও তারিখ: দুপুর ১ টা (২৩ শে জুলাই ২০২৬)

Address

Kishoreganj Sadar
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share