31/03/2026
ঈদ পরবর্তী বেড়ানো ও ব্যস্ততায়
অনেকেই হয়তো এখনো শুরু করতে পারেননি
ফজিলত পূর্ণ শাওয়ালের ছয় রোযা।
আসুন,পূর্ণ বছর রোযার নেকি অর্জন করি
শাওয়াল মাস শেষ হওয়ার পূর্বেই এই সুযোগ গ্রহণ করি।
ঈদ পরবর্তী বেড়ানো ও ব্যস্ততায়
অনেকেই হয়তো এখনো শুরু করতে পারেননি
ফজিলত পূর্ণ শাওয়ালের ছয় রোযা।
আসুন,পূর্ণ বছর রোযার নেকি অর্জন করি
শাওয়াল মাস শেষ হওয়ার পূর্বেই এই সুযোগ গ্রহণ করি
----------------------------------------------------------------------------------
শাওয়ালের ছয় রোযার ফযীলত
সারা বছর রোযার সমান সওয়াব
مَنْ صَامَ رَمَضَانَ ثُمّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ
“যে ব্যক্তি রমযানের রোযা রাখল, এরপর শাওয়ালে ছয়টি রোযা রাখল—সে যেন সারা বছর রোযা রাখল।” [সহীহ মুসলিম : ১১৬৪; জামে তিরমিযী : ৭৫৯; সুনানে আবু দাউদ : ২৪৩৩]
صِيَامُ شَهْرِ رَمَضَانَ بِعَشَرَةِ أَشْهُرٍ وَصِيَامُ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ بِشَهْرَيْنِ فَذَلِكَ صِيَامُ سَنَةٍ
“রমযানের রোযা দশ মাসের সমান এবং শাওয়ালের ছয় দিন দুই মাসের সমান। ফলে তা এক বছরের রোযার সমান।” [সুনানে কুবরা (নাসাঈ) : ২৮৭৩; সহীহ ইবনে খুযায়মা : ২১১৫; মুসনাদে আহমাদ, হাদীস ২২৪১২; সুনানে কুবরা (বায়হাকী) : ৪/২৯৩]
এক নেকী দশগুণ—পূর্ণ বছরের সওয়াব
جَعَلَ اللهُ الْحَسَنَةَ بِعَشْرٍ... وَسِتَّةُ أَيَّامٍ بَعْدَ الْفِطْرِ تَمَامُ السَّنَةِ
“আল্লাহ একটি নেকীকে দশগুণ করেন। এক মাস দশ মাসের সমান, আর ঈদের পর ছয় দিন মিলিয়ে পূর্ণ বছর হয়ে যায়।” [সুনানে নাসাঈ : ২৮৭৪]
✅ সারাংশ: শাওয়ালের ৬ রোযা = সারা বছরের রোযা, কারণ: ১ নেকী = ১০ গুণ (রমযান ১০ মাস + শাওয়াল ৬ দিন = ২ মাস) এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ আমল।