Darul Arqam Institute

Darul Arqam Institute Darul Arqam Institute is a religious school dedicated to providing quality Islamic education, fosteri

আফটার স্কুল মাকতাব এর অভিভাবকদের উদ্দেশ্যে মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম হাফিযাহুল্লাহ এর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা।--...
25/09/2025

আফটার স্কুল মাকতাব এর অভিভাবকদের উদ্দেশ্যে মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম হাফিযাহুল্লাহ এর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা।
--------------------------------------
কিশোরগঞ্জ শহরের নিউ টাউন এলাকায় দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব নিউ টাউন শাখায় গতকাল ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী, শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন।

অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশ ও দারুল আরকাম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ

🎙️প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন:

প্রিয় অভিভাবকবৃন্দ,
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সৃষ্টি করেছেন নিজেদের জীবন এবং নিজ সন্তান-সন্ততির জীবনে দ্বীন ও ঈমান প্রতিষ্ঠা করার জন্য।

নিজের জন্য যেমন দ্বীন ও ঈমান জরুরি, তেমনিভাবে সন্তানের জীবনেও দ্বীন ও ঈমান প্রতিষ্ঠা করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আমাদের নতুন প্রজন্মের মাঝে, আমাদের সন্তানদের মাঝে দ্বীন ও ঈমান প্রতিষ্ঠা করা এবং তাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যেই আমরা প্রতিটি এলাকায় আফটার স্কুল মাকতাব প্রতিষ্ঠা করছি।

প্রিয় অভিভাবকবৃন্দ,
আমরা যারা সন্তানদেরকে আফটার স্কুল মাকতাবে পড়াচ্ছি তাদের উদ্দেশ্য যেন শুধু এতোটুকু না হয় যে সন্তান শুধু কিছু কুরআন তেলাওয়াত শিখবে ও কিছু হাদিস-মাসায়েল মুখস্ত করবে বরং আমাদের উদ্দেশ্য যেন হয় সন্তানের জীবনে পরিপূর্ণ দ্বীন ও ঈমান প্রতিষ্ঠিত হবে, আমার সন্তান পরিপূর্ণ মুমিন হবে। সে শরীয়তের উপর আমল করবে।

আফটার স্কুল মাকতাবে পড়ানোর উদ্দেশ্য এটাও যেন না হয় যে, সন্তানকে শুধু একবার কুরআন খতম করিয়ে খালাস। না কুরআন শুধু একবার খতম করার জন্য নয়। কুরআন পুরো জীবনের জন্য। কুরআন আমলের জন্য। কুরআন আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য।

কুরআন জীবনের জন্য অবতীর্ণ হয়েছে। আমাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ও সমাজ জীবনকে কুরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে।

প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনার সন্তানের জন্য আফটার স্কুল মাকতবের সেবাটি হলো সূর্যের আলো ও বৃষ্টির পানির মতো যেই সূর্য তার কিরণ ও বৃষ্টি তার পানি দিয়ে একটি চারা গাছকে গঠন করতে চায় কিন্তু যে জমিনে গাছটি লাগানো হয়েছে তা যদি উর্বর ও ফলদায়ক না হয় তাহলে সূর্যের অল্প সময়ের আলো ও বৃষ্টির অল্প সময়ের পানি সে চারা গাছটিকে গঠন করতে ব্যর্থ হবে। চারা গাছের জন্য যেমন সূর্যের আলো ও বৃষ্টির পানি প্রয়োজন এর চেয়েও বেশি প্রয়োজন জমিন ভালো হওয়া। উর্বর হওয়া।

ঠিক তেমনি, সন্তানের দ্বীন শিক্ষার জন্য আফটার স্কুল মাকতাব যেমন প্রয়োজন পাশাপাশি সন্তানের জীবনে দ্বীন ও ঈমান প্রতিষ্ঠার জন্য মা ও পরিবারকেও দ্বীনদার হওয়া আবশ্যক।

সন্তান আফটার স্কুল মাকতাবে পড়ছে কিন্তু মা-বাবা ও পরিবারের মধ্যে দ্বীনে বাস্তবায়ন নেই। নামাজ নেই। হালাল হারাম এর মাঝে পার্থক্য নেই। সন্তানের ঈমান আমলের পরিচর্যা নেই। তাহলে অল্প সময় আফটার স্কুল মাকতাবে পড়ার মাধ্যমে হয়তো সে কিছু দ্বীনি ইলম শিখবে কিন্তু তার বাস্তব জীবনে দ্বীনের অনুশীলন কঠিন হয়ে যাবে।

তাই প্রতিটি মা, প্রতিটি বাবা ও প্রতিটি পরিবারকে দ্বীন চর্চা করতে হবে। দ্বীনি জযবা লালন করতে হবে। দ্বীন পালনের ব্যাপারে কঠোর হতে হবে।

আমার সন্তান এক খতম কুরআন পড়েছে। আলহামদুলিল্লাহ,
এটি নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু প্রকৃত সচেতন মা-বাবার দায়িত্ব এখানেই শেষ নয়। আল্লাহ বলেছেন “তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।”
আর সন্তানকে জাহান্নাম থেকে রক্ষার অন্যতম উপায় হলো তাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করা। আর দ্বীনি শিক্ষা ছাড়া তা অসম্ভব।

প্রিয় অভিভাবকবৃন্দ,
আমাদের নিজেদের ভেতরে আল্লাহর ভয় আসতে হবে, হারাম থেকে বাঁচার চেতনা তৈরি হতে হবে, ঈমানকে পরিপূর্ণ করার চিন্তা থাকতে হবে। যখন নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখনই সন্তানের জীবনে ইসলাম সহজে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

আপনাদের সন্তান প্রতিদিন আমাদের প্রতিষ্ঠানে হয়তো এক ঘণ্টা পড়ে, কিন্তু বাকি ২৩ ঘণ্টা আপনার জিম্মাদারিতে থাকে। সেই সময়ে তার জাগতিক চাহিদা যেমন পূরণ করছেন, তেমনি তার দ্বীন ও ঈমানের প্রতিও সমানভাবে নয় বরং আরো বেশি খেয়াল রাখতে হবে।

নামাযের ব্যাপারে সন্তানের গাফিলতী কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্তান যেন আপনাকে দেখে নামাযের প্রতি আগ্রহী হয়। সন্তান তার মায়ের কাছ থেকেই নৈতিকতা শেখে। আজকাল মোবাইল আসক্তি পর্যন্ত সন্তানরা মায়ের কাছ থেকেই শিখছে। তাই সন্তান যেন নেগেটিভ দিক নয়, বরং মায়ের কাছ থেকে কুরআন তেলাওয়াত, আমল ও নেক কাজ শেখে এবং নেক কাজের প্রতি আগ্রহী হয়।

মায়েদেরকে পরিপূর্ণ দ্বীনদার হতে হবে। দ্বীন শিখতে হবে। সন্তানকে দ্বীনদার হিসেবে গড়ে তুলতে হবে।

দ্বীনও ঈমানের পথ থেকে সন্তানের বিচ্যুতির দায়ভার বাবা-মাকেই নিতে হবে।

কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় এর জবাবদিহি করতে হবে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের নিজেদের দ্বীন ও ঈমানের ব্যাপারে সচেতন হওয়ার তাওফিক দান করেন। এবং আমাদের সন্তানদেরকে দ্বীনদার, পরহেজগার, মুত্তাকী ও নামাযী হিসেবে গড়ে তোলার তাওফিক দান করেন, আমীন।

👨‍👩‍👦 উপস্থিতি ও পরিবেশনা:

🔹 নিউ টাউন শাখার অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক -অভিভাবিকাদের উপস্থিতি ছিল সন্তোষজনক

🏆 পুরস্কার বিতরণ:
৩৮ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়

👥 নিউ টাউন শাখা পরিচালক মাওলানা ইকরামুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা অলিউর রহমান ও কিশোরগঞ্জের বিভিন্ন মাকতাব পরিচালক ও উস্তাদবৃন্দ

🌍 দোয়া ও সমাপ্তি:
আল্লাহ রাব্বুল আলামীন দারুল আরকাম ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত দেশব্যাপী আফটার স্কুল মাকতাব-এর প্রতিটি শাখাকে কবুল করুন। এই মেহনতকে দেশের প্রতিটি অঞ্চলে বিস্তৃত করে দিন। আমীন।

আফটার স্কুল মাকতাব বাংলাদেশ অফিসিয়াল পোস্ট

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাবনিউটাউন শাখায়  ১ ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ! দারুল আরকাম ইনস্টিটিউট-এর...
17/05/2025

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাব
নিউটাউন শাখায় ১ ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আলহামদুলিল্লাহ! দারুল আরকাম ইনস্টিটিউট-এর তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব, কিশোরগঞ্জের নিউটাউন শাখায় ১ম সাময়িক পরীক্ষা ১৩ / ১৪ -ই মে, রোজ: মঙ্গল এবং বুধবারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের নির্দিষ্ট সেমিস্টারের জন্য সাজেশনপত্র প্রদান করা হয়, যা তাদের প্রস্তুতিতে সহায়ক হয়েছে। আনন্দঘন ও মনোমুগ্ধকর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং প্রায় শতভাগ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে।

অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা ছিল আমাদের নিউটাউন শাখার জন্য একটি বড় প্রাপ্তি। তাদের সমর্থন ছাড়া এই সফলতা অর্জন করা সম্ভব হতো না।

তাই আফটার স্কুল মাকতাবের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক মোবারকবাদ।

দারুল আরকাম ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত " আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখায় আজ ১৩ - ই মে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরী...
13/05/2025

দারুল আরকাম ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত " আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখায় আজ ১৩ - ই মে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকে কেন্দ্র করে, শিক্ষার্থীরাদের মাঝে আনন্দ বিরাজ করছে এবং আনন্দ ও উৎপলতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাকতাবে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার পর শিক্ষার্থীদের কে সারপ্রাইজ দেওয়া হয় এবং পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে উজ্জ্বল জীবন গঠন করতে হবে, সেই সাথে উদ্বুদ্ধ করা হয়
আলহামদুলিল্লাহ --

04/05/2025

কিশোরগঞ্জ > " আফটার স্কুল মাকতাব" নিউটাউন শাখায় বার্ষিক প্রোগ্রামে ক্ষুদে শিক্ষার্থীর কালিমা উপস্থাপন ---

05/04/2025

" আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার শিশু শিক্ষার্থীদের অর্থ সহ কালিমা উপস্থাপন ----

03/04/2025

" আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার -বার্ষিক প্রোগ্রামে, স্কুল শিক্ষার্থীদের স্টেজ পারফরম্যান্স।

আলহামদুলিল্লাহ,দারুল আরকাম ইনস্টিটিউট কতৃক পরিচালিত আফটার স্কুল হিফজ বিভাগের শিক্ষার্থী ফাবিহা তাসিন তোয়াবেফাকুল মাদারি...
27/03/2025

আলহামদুলিল্লাহ,
দারুল আরকাম ইনস্টিটিউট কতৃক পরিচালিত আফটার স্কুল হিফজ বিভাগের শিক্ষার্থী ফাবিহা তাসিন তোয়া
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রিয় বোর্ড পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে।

ফাবিহা তাহসিন তোয়া বর্তমানে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত সে স্কুলে পড়ার পাশাপাশি দারুল আরকাম ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাব এর সিলেবাস সম্পন্ন করে অতপর আফটার স্কুল হিফজ বিভাগে হিফজুল কুরআন শুরু করে এবং নিয়মিত প্রতিদিন ২ ঘন্টা সময় দিয়ে আফটার ফুল হিফজ বিভাগ থেকে সফলভাবে হিফজুল কুরআন সম্পন্ন করে,আলহামদুলিল্লাহ।

কিশোরগঞ্জ আয়শা সিদ্দিকা মহিলা মাদরাসা পরীক্ষা কেন্দ্রে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮ তম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সে তৃতীয় স্থান অর্জন করেছে।

আমরা তার সুস্থ-সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করি।

দারুল আরকাম ইনস্টিটিউট
প্রধান কার্যালয়: আফটার স্কুল মাকতাব বাংলাদেশ

26/03/2025

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার " ঈদুল ফিতরের ছুটি দেওয়ার এক অনন্য উৎসব।
ভিডিও ফুটেজ শিক্ষার্থীদের একাংশ ---

26/03/2025

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার" ছোট ছোট সোনামণিদের কে ঈদুল ফিতরের ছুটি দেওয়ার আনন্দ মুহূর্ত।
আলহামদুলিল্লাহ!

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার " শিক্ষার্থীবৃন্দ!
26/03/2025

কিশোরগঞ্জ > আফটার স্কুল মাকতাব " নিউটাউন শাখার " শিক্ষার্থীবৃন্দ!

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share