Voice of KiU

Voice of KiU Kishoreganj University
[কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়]

🎮 KISHOREGANJ UNIVERSITY E-FOOTBALL TOURNAMENT 2026 ⚽🔥 THE BATTLE IS COMING!Ready to prove your Skill, Strategy & Game S...
26/09/2026

🎮 KISHOREGANJ UNIVERSITY E-FOOTBALL TOURNAMENT 2026 ⚽

🔥 THE BATTLE IS COMING!

Ready to prove your Skill, Strategy & Game Sense on the virtual pitch? 🎯

Kishoreganj University is bringing you an exciting E-Football Tournament 2026, where players will battle it out for virtual glory! 🏆

⚡ Build Your Squad. Show Your Skill. Own The Pitch.

---

🏆 TOURNAMENT DETAILS

📅 Tournament Date: 6 October, 2026
🎮 Game: eFootball
👥 Eligibility: Kishoreganj University Students
💰 Registration Fee: 100 TK
⏰ Registration Deadline: 4 October, 2026
🏆 Prize Pool: To Be Announced

---

💳 REGISTRATION FEE PAYMENT

Payment Method: bKash Only ✅

📱 bKash Number: 01306664516

The 100 TK registration fee must be paid through bKash only.

After making the payment, please enter your bKash transaction details correctly in the registration form.

⚠️ Please keep your payment Transaction ID (TrxID) for verification.

---

📢 REGISTRATION IS OPEN!

If you're ready to compete, fill out this registration form ASAP and secure your spot in the tournament.

Please ensure that all information provided is accurate and complete.

Further information regarding the tournament format, rules, match schedule, and other instructions will be communicated to registered participants.

👥 ORGANIZING COMMITTEE

Shakib Mahmud Meheraz
Mathematics, 1st Batch
📱 01843315676

Sadman Hasan Sunny
Accounting, 2nd Batch
📱 01306664516

---

🔥 WHO WILL RULE THE VIRTUAL PITCH?

🎮 Kishoreganj University E-Football Tournament 2026

Build Your Squad. Show Your Skill. Own The Pitch.

Click here for registration :

https://forms.gle/1pUmvDvvRgzcxALU8

🎮⚽ KISHOREGANJ UNIVERSITY E-FOOTBALL TOURNAMENT 2026 ⚽🎮🔥 The Battle is Coming!Kishoreganj University-এর E-Football lover...
25/09/2026

🎮⚽ KISHOREGANJ UNIVERSITY E-FOOTBALL TOURNAMENT 2026 ⚽🎮

🔥 The Battle is Coming!

Kishoreganj University-এর E-Football loversদের জন্য আসছে একটি জমজমাট E-Football Tournament! 🏆

এবার Virtual Pitch-এ দেখিয়ে দিন আপনার Skill, Strategy & Game Sense! 🎯

🏆 Prize Pool: To Be Announced
📅 Tournament Date: To Be Announced
🎮 Game: eFootball
👥 Eligibility: Kishoreganj University Students

⚡ Build Your Squad. Show Your Skill. Own The Pitch.

📢 Registration details coming soon!

🔥 Stay tuned for the biggest E-Football battle at Kishoreganj University!

Who will rule the virtual pitch? 🏆🎮

For any further information,

please contact: 01306664516 (What'sup)

If you’re interested, please drop a comment below.

🦟 ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গীকারডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।এই লক...
22/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গীকার

ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
এই লক্ষ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে সম্মিলিতভাবে পরিচালিত হয় এই পরিচ্ছন্নতা অভিযান।

আমাদের ক্যাম্পাস, আমাদের দায়িত্ব।
পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে আসুন—আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই এবং একসঙ্গে কাজ করি।

🩵 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখুন।

#পরিচ্ছন্নতাঅভিযান #ডেঙ্গুপ্রতিরোধ

𝑹𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 & 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕 𝒇𝒐𝒓 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝑬𝒙𝒄𝒆𝒍𝒍𝒆𝒏𝒄𝒆কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের Accounting Wizard Club-এর উদ্যোগে আজ কিশোরগঞ্জ ...
21/09/2026

𝑹𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 & 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕 𝒇𝒐𝒓 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝑬𝒙𝒄𝒆𝒍𝒍𝒆𝒏𝒄𝒆

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের Accounting Wizard Club-এর উদ্যোগে আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক অগ্রগতি বিষয়ক একটি বিশেষ বক্তৃতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)।

গবেষণা পদ্ধতি, একাডেমিক ক্ষেত্রে উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের সামনে গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করে।

সেশনটি শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও কৌতূহলী, উদ্দেশ্যপূর্ণ এবং গবেষণামুখী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।

একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক একাডেমিক অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য সম্মানিত বক্তার প্রতি Accounting Wizard Club, KiU-এর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।



স্বার্থপরতার এই সমাজে এক সাহসী মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে "কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়" এর গনিত বিভাগের চারজন শিক্...
21/09/2026

স্বার্থপরতার এই সমাজে এক সাহসী মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে "কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়" এর গনিত বিভাগের চারজন শিক্ষার্থী ❤️‍🔥

এক রিক্সা চালকের নিকট হতে তারা একটা চেক পাই (যেটা আসলে রিক্সাওয়ালা বুঝতেছেনা এটা কিসের কাগজ) চেকে টাকার অংকটা ছিলো তাক লাগানোর মতো ৫ লক্ষ টাকা।
এই ৫ লক্ষ টাকার চেকটা আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে তারা উপজেলা পরিষদ কিশোরগঞ্জ সদরে যায় এবং সেখান থেকে চেকের আসল মালিকের পরিচয় (দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাসুদ সাহেব) নিয়ে যোগাযোগ করে, প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর তারা আসল মালিকের হাতে টাকার চেকটা হস্তান্তর করতে সক্ষম হয়।

হারিয়ে যাওয়া চেকটা হাতে পেয়ে তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন এবং অত্যন্ত আনন্দিত হন।

এতে করে যে বড় মনের পরিচয় তারা দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
এভাবেই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এই প্রত্যাশা করি।

শিক্ষার্থীরা হলেন_
১.সাকিব মাহমুদ মেহেরাজ (সিনিয়র সহ-সভাপতি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল)।
২.রায়হান হোসেন অন্তর।
৩.মোঃ রাব্বি।
৪.শাহরিয়ার আহমেদ শুভ।










❤️

19/09/2026

একদল বলে, শেখ হাসিনা আসবে।

আরেকদল বলে, পৃথিবীর সেরা প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরেকদল বলে, যেকোনো সময় এক দফার আয়োজন করা হবে।

মাঝখানে দেশে ১৭০০০ শিশু গায়েব হয়ে গেছে। এদের কোনো দল নাই।

অপ্রতিমকে শেষবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনের রোডে দেখা যায়...জানা যায়, এইখান থেকে জঙ্গলের দিকে ন...
19/09/2026

অপ্রতিমকে শেষবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনের রোডে দেখা যায়...

জানা যায়, এইখান থেকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলো অপ্রতিমকে।

🏆 THE FIRST SPORTS WEEK 2026 ⚽The battle for the championship is set! Two teams, one final, and one ultimate champion. 🏆...
17/09/2026

🏆 THE FIRST SPORTS WEEK 2026 ⚽

The battle for the championship is set! Two teams, one final, and one ultimate champion. 🏆

⚔️ Finalists:
🥅 2nd Batch 🆚 3rd Batch

📅 Final: 24 September 2026
📍 Venue: Sholakia Futsal Turf Arena

Come witness the thrilling final and cheer for your favourite team! ⚽🔥

Organised by
📚 Pi Club
Department of Mathematics
Kishoreganj University

🤝 কিশোরগঞ্জ ইউনিভার্সিটি ও Life Care Hospital-এর মধ্যে চুক্তির উদ্যোগ।কিশোরগঞ্জ ইউনিভার্সিটির শিক্ষার্থী Ashraful Islam,...
16/09/2026

🤝 কিশোরগঞ্জ ইউনিভার্সিটি ও Life Care Hospital-এর মধ্যে চুক্তির উদ্যোগ।

কিশোরগঞ্জ ইউনিভার্সিটির শিক্ষার্থী Ashraful Islam, MD Ziaul Hoque, JH Mahfuz, Mashrafe Mortuza এবং BSMRU Blood Foundation, Kishoreganj University-এর উদ্যোগে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি ও Life Care Diagnostic & Consultation Center-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার, মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর স্যার এবং সম্মানিত রেজিস্ট্রার ম্যামের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে মৌখিক অনুমোদন গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী রবিবার মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর স্যার ও সম্মানিত রেজিস্ট্রার ম্যাম Life Care Hospital-এ উপস্থিত হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।

এই চুক্তি সম্পাদিত হলে কিশোরগঞ্জ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী Life Care Hospital-এ বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্টে ৪০% পর্যন্ত বিশেষ ছাড় পাওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এমন একটি কল্যাণমূলক সুযোগ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ ও সহযোগিতার জন্য কিশোরগঞ্জ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

আশা করি, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবার জন্য একটি উপকারী ও কার্যকর সুযোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ ইউনিভার্সিটি পরিবারের কল্যাণে এমন উদ্যোগ আরও এগিয়ে যাক।
ইনশাআল্লাহ। ❤️

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতায় আমাদের অঙ্গীকার!সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ...
14/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতায় আমাদের অঙ্গীকার!

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার প্রজননস্থল পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু সুস্থ পরিবেশই নিশ্চিত করে না—এটি আমাদের দায়িত্ববোধ, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

আসুন, নিজের ক্যাম্পাস ও চারপাশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে সচেতন করি।
সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠুক নিরাপদ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শিক্ষাঙ্গন।

📅 ১৪ সেপ্টেম্বর ২০২৬
📍 কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

#ডেঙ্গুপ্রতিরোধ #পরিচ্ছন্নতাকর্মসূচি #সচেতনতা #কিশোরগঞ্জবিশ্ববিদ্যালয় #ছাত্রদল #পরিচ্ছন্নক্যাম্পাস #ডেঙ্গুমুক্তক্যাম্পাস

Address

Kishoreganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of KiU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share