Euler Science Club

Euler Science Club "গাণিতিক রহস্য, বিজ্ঞানী দৃষ্টিভঙ্গি—আনন্দে আবিষ্কার করি!"
("Mathematical mysteries, scientific perspectives—let’s discover with joy!")
SCIENCE IS ELEGANT

🌙✨ Eid Mubarak! ✨🌙May this beautiful occasion of Eid fill your life with happiness, peace, and endless blessings.May you...
20/03/2026

🌙✨ Eid Mubarak! ✨🌙

May this beautiful occasion of Eid fill your life with happiness, peace, and endless blessings.
May your heart be filled with love, your home with joy, and your days with success.

Let us celebrate this special day with gratitude, kindness, and togetherness. 🤍

Wishing you and your family a joyful and blessed Eid! 🌙💫

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) তে  ভর্তির সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্...
15/03/2026

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) তে ভর্তির সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩ এর সিলভার মেডেলিস্ট ফায়েজ আহমদকে অভিনন্দন।
©️ bdjso

আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবসপ্রতি বছর ১৪ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক গণিত দিবস। একই দিনে উদ্‌যাপিত হয় জনপ্র...
14/03/2026

আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবস

প্রতি বছর ১৪ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক গণিত দিবস। একই দিনে উদ্‌যাপিত হয় জনপ্রিয় পাই দিবস। গণিতের গুরুত্বপূর্ণ ধ্রুবক পাই (π)-এর মান ৩.১৪ হওয়ায় মার্চ মাসের ১৪ তারিখ (৩/১৪) দিনটিকে পাই দিবস হিসেবে পালন করা হয়।

২০১৯ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে এবং এরপর থেকে সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

এছাড়াও ১৪ মার্চ (১৮৭৯) বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। একই দিনে ১৪ মার্চ (২০১৮) বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও মহাজাগতিক চিন্তাবিদ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।

International Women's Day 2026Women play a vital role in every sphere of society—science, technology, education, healthc...
08/03/2026

International Women's Day 2026

Women play a vital role in every sphere of society—science, technology, education, healthcare, and beyond. Achieving gender equality and ensuring equal opportunities for all is the way forward.

At Euler Science Club, we stand for women's empowerment and gender equity. Together, let's create a world where every woman can reach her full potential.

Happy International Women's Day!

শিকাগোর এক গ্যারেজে বসে ১৪ বছরের এক কিশোরী একমনে কী যেন জোড়াতালি দিচ্ছে। সাধারণ কিশোরীদের মতো রূপচর্চা বা ভিডিও গেম নিয়ে...
01/03/2026

শিকাগোর এক গ্যারেজে বসে ১৪ বছরের এক কিশোরী একমনে কী যেন জোড়াতালি দিচ্ছে।

সাধারণ কিশোরীদের মতো রূপচর্চা বা ভিডিও গেম নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই।

তাঁর চোখ বিমানের ইঞ্জিনের দিকে। নাট-বল্টু, অ্যালুমিনিয়ামের পাত ও তারের জঞ্জালের মাঝে বসে সে রীতিমতো এক জাদুকরের মতো কাজ করছে।

দেখতে দেখতে নিজের হাতেই সে আস্ত এক ইঞ্জিনচালিত বিমান বানিয়ে ফেলল!

শুধু বানানোই নয়, ১৬ বছর বয়সে সেই সিঙ্গল-ইঞ্জিন বিমান একাকী আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিল।

ভাবছেন, হলিউড মুভির গল্প শোনাচ্ছি? না, এটা বানানো গল্পের প্লট নয়। গল্পটা সাবরিনা গঞ্জালেস পাসটারস্কির বাস্তব জীবনের।

আজ যাঁকে আধুনিক পদার্থবিজ্ঞানের দুনিয়ায় বলা হচ্ছে ‘পরবর্তী আইনস্টাইন’। কিন্তু কে এই নারী?

কেন তাঁর নামের পাশে স্বয়ং আলবার্ট আইনস্টাইনের নাম জুড়ে দেওয়া হচ্ছে? কেনই বা তিনি জেফ বেজোসের মতো বিলিয়নিয়ারের চোখ ধাঁধানো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন?

কিউবান-আমেরিকান পরিবারের সন্তান সাবরিনার জন্ম ১৯৯৩ সালে। ছোটবেলা থেকেই মহাকাশ ও উড়োজাহাজ নিয়ে তার প্রবল আগ্রহ।

মাত্র ৯ বছর বয়স থেকে সে বিমান চালানোর তালিম নিতে শুরু করে।

নিজের হাতে বানানো ‘সেসনা ১৫০’ মডেলের কিট এয়ারক্রাফটটি যখন সে আকাশে ওড়াল, তখন যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন ম্যাগাজিনগুলো তাকে আখ্যা দিয়েছিল ‘অ্যাভিয়েশনের ভবিষ্যৎ’।

কিন্তু সাবরিনার স্বপ্ন শুধু আকাশে ওড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে মহাবিশ্বের সৃষ্টির পেছনের নিয়মগুলো জানতে চাইত।

নিজের বানানো বিমানের সেই ভিডিও নিয়ে সে আবেদন করল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভর্তির জন্য। অথচ শুরুতে তাকে রাখা হলো ওয়েটিং লিস্টে।

কিন্তু তার সেই ভিডিও দেখলেন, এমআইটির অধ্যাপকদের চোখ কপালে উঠল। তাঁরা বুঝতে পারলেন, এই মেয়ে সাধারণ কেউ নয়।

এমআইটিতে ভর্তির পর সাবরিনা এমন এক ইতিহাস গড়লেন, যা গত কয়েক দশকে কোনো মেয়ে করতে পারেনি।

তিনি পদার্থবিজ্ঞানে নিখুঁত ৫.০ জিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর পিএইচডির জন্য পাড়ি জমান আরেক বিশ্বখ্যাত বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

সাবরিনার মেধা ও বিমান বানানোর জাদুকরী ক্ষমতা খুব দ্রুতই ছড়িয়ে পড়ল কর্পোরেট দুনিয়ায়। অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস তাকে সরাসরি চাকরির প্রস্তাব দেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবটি ছিল প্রায় ১.১ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা!

শুধু জেফ বেজোসই নন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতো জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানও তাকে লুফে নিতে চেয়েছিল।

কিন্তু সাবরিনা সবাইকে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। কারণ তার স্বপ্ন কোনো বড় কোম্পানির চাকুরে বা কোটিপতি হওয়া নয়।

তার নজর তখন মহাবিশ্বের গভীরতম রহস্যের দিকে। সে বুঝতে পেরেছিল, মহাবিশ্বের সৃষ্টিরহস্য জানতে হলে তাঁকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গভীরে ডুব দিতে হবে।

কোটি টাকার চেয়ে তাঁর কাছে ব্ল্যাকহোলের রহস্য সমাধান করাটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বিজ্ঞানের ইতিহাসে তো আইজ্যাক নিউটনও অনেক বড় নাম, তাহলে সাবরিনাকে কেন নিউটনের বদলে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা হচ্ছে?

এর কারণ লুকিয়ে আছে সাবরিনার গবেষণার বিষয়ে। নিউটন কাজ করেছিলেন ক্ল্যাসিক্যাল পদার্থবিজ্ঞান নিয়ে।

সেটা আমাদের দৈনন্দিন জীবনের গতিবিধি ব্যাখ্যা করে। যেমন আপেল কেন মাটিতে পড়ে, কিংবা গ্রহরা কেন নক্ষত্রের চারপাশে ঘোরে, এসব নিয়ে।

কিন্তু আইনস্টাইন কাজ করেছিলেন থিওরি অব রিলেটিভিটি নিয়ে। এই তত্ত্ব আলোচনা করে মহাকর্ষ, ব্ল্যাকহোল এবং স্থান-কালের মতো মহাবিশ্বের বিশাল বিষয়গুলো নিয়ে।

সাবরিনাও কাজ করছেন ঠিক এই জায়গাতেই।

বর্তমানে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো থিওরি অব এভরিথিং। মানে এমন একটি তত্ত্ব দাঁড় করানো, যা মহাবিশ্বের সবকিছুকে ব্যাখ্যা করতে পারে।

মুশকিল হলো, আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিকস তত্ত্ব আলাদাভাবে একদম নিখুঁত কাজ করলেও, এদেরকে একসঙ্গে মেলাতে গেলেই সব হিসাব উল্টে যায়।

সাবরিনা ঠিক এই দুই ভিন্ন জগতের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করছেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কোয়ান্টাম গ্র্যাভিটি।

সাবরিনা যেহেতু আইনস্টাইনের অসমাপ্ত কাজকে পূর্ণতা দেওয়ার পথে হাঁটছেন, তাই তাকে পরবর্তী আইনস্টাইন বলাটাই সবচেয়ে যৌক্তিক।

মূল: কাজী আকাশ (বিজ্ঞানচিন্তা)
©️ Enayet Chowdhury

২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 🖤ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন , সেই সকল ভাষা শহীদদ...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 🖤
ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন , সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাংলা শুধু আমাদের ভাষা নয়, এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব।
আসুন —
ভাষার মর্যাদা রক্ষা করি ✊
নিজের সংস্কৃতিকে ভালোবাসি ❤️

✨ Ramazan Mubarak from our Club 🌙May this blessed month bring peace, mercy, and endless blessings to you and your family...
18/02/2026

✨ Ramazan Mubarak from our Club 🌙
May this blessed month bring peace, mercy, and endless blessings to you and your family.

এন্টার্কটিকার বরফে ৬ বিলিয়ন বছরের পুরনো বায়ু!!এন্টার্কটিকার Allan Hills অঞ্চলের বরফে আটকে থাকা ক্ষুদ্র air pocket থেকে ব...
11/02/2026

এন্টার্কটিকার বরফে ৬ বিলিয়ন বছরের পুরনো বায়ু!!

এন্টার্কটিকার Allan Hills অঞ্চলের বরফে আটকে থাকা ক্ষুদ্র air pocket থেকে বিজ্ঞানীরা প্রায় ৬ বিলিয়ন বছরের পুরনো বায়ু শনাক্ত করেছেন। বরফ গঠনের সময় আটকে পড়া বায়ু-বুদবুদগুলো অতীতের বায়ুমণ্ডলের এক প্রাকৃতিক রেকর্ড হিসেবে কাজ করে। বিশ্লেষণে জানা যায়, এই প্রাচীন বায়ুর সাথে সংশ্লিষ্ট তাপমাত্রা ছিল আনুমানিক ১২° সেলসিয়াস। আবিষ্কারটি পৃথিবীর প্রাচীন জলবায়ু ও বায়ুমণ্ডলের ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।

২০০৮ সালের ছবি। গণিত অলিম্পিয়াডের প্রশ্ন তৈরির জন্য ৩ দিনের একটি ক্যাম্পে দেশসেরা চার মেধাবী।- ছবিতে অভীক রয়, চমক হাসান,...
03/02/2026

২০০৮ সালের ছবি। গণিত অলিম্পিয়াডের প্রশ্ন তৈরির জন্য ৩ দিনের একটি ক্যাম্পে দেশসেরা চার মেধাবী।

- ছবিতে অভীক রয়, চমক হাসান, তামিম শাহারিয়ার সুবিন আর মাহমুদুল হাসান সোহাগ!

যাদের হাত ধরে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখতে শিখেছে! গণিত অলিম্পিয়াড, অন্যরকম পাঠশালা, অন্যরকম গ্রুপ, উদ্ভাস, প্রোগ্রামিংয়ের জগত - সবকিছুতেই এই মানুষগুলোর অবদান বলে বোঝানোর মতো না!

বাংলাদেশ কৃতজ্ঞ এই চার মেধাবীর কাছে! ❤️

--Collected

💙 1st Anniversary of Euler Science Club On 1st February, Euler Science Club completes one year of its journey in promoti...
01/02/2026

💙 1st Anniversary of Euler Science Club
On 1st February, Euler Science Club completes one year of its journey in promoting scientific thinking, curiosity, and academic excellence.
Over the past year, we have worked to create a platform where learning is driven by questions, reasoning, and innovation. This milestone reflects the collective effort of our members, participants, and well-wishers.
As we move forward, we remain committed to fostering a culture of science and mathematics without fear.




🌍 আফ্রিকায় তৈরি হচ্ছে নতুন সাগর!!সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য—আফ্রিকার নুবিয়ান প্লেট ও সোমালী প্...
28/01/2026

🌍 আফ্রিকায় তৈরি হচ্ছে নতুন সাগর!!
সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য—আফ্রিকার নুবিয়ান প্লেট ও সোমালী প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে সরে যাচ্ছে। এই প্রক্রিয়াটি ঘটছে মূলত East African Rift Valley অঞ্চলে।
ভূতাত্ত্বিকদের মতে, টেকটোনিক প্লেট দুটি প্রতি বছর গড়ে ৩–৭ মিলিমিটার করে সরে যাচ্ছে। এই বিচ্ছিন্নতা চলতে থাকলে ভবিষ্যতে আফ্রিকার একটি অংশ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে সেখানে একটি নতুন সাগর বা মহাসাগর তৈরি হতে পারে।
🕰️ কত সময় লাগে একটি সাগর তৈরি হতে?
এটি কোনো হঠাৎ ঘটনা নয়। একটি পূর্ণাঙ্গ সাগর বা মহাসাগর তৈরি হতে সাধারণত ৫০ লাখ থেকে ১ কোটি বছর সময় লাগে। অর্থাৎ, প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হলেও ফলাফল দেখতে মানব সভ্যতাকে অপেক্ষা করতে হবে বহু মিলিয়ন বছর।
ছবি: Collected

22/01/2026

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে 1st Euler Mathematical Olympiad–এর
🏅 Participation Certificates,
🏆 Winner Certificates,
💰 Prize Money
—সবকিছুই সংশ্লিষ্ট বিজয়ী ও অংশগ্রহণকারীদের ইমেইলে সফলভাবে পাঠানো হয়েছে।
📩 অনুগ্রহ করে আপনার Email Inbox (Spam/Promotions folder সহ) চেক করুন।
যদি কোনো অংশগ্রহণকারী এখনো ইমেইল না পেয়ে থাকেন বা কোনো তথ্যগত সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Euler Science Club-এর সাথে যুক্ত হয়ে এই আয়োজনকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ।

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Euler Science Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category