14/07/2025
জীবনের সবচেয়ে বড় ভুল দাখিল পাশ করে কলেজে ভর্তি হওয়া । কারণ : --------
মাদ্রাসা থেকে দাখিল পাশ করে একজন শিক্ষার্থী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি না হয়ে মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হবে । কেননা -------
০১. আলিম ও একাদশ শ্রেণির সনদের মান সমান। সুতরাং মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর একজন শিক্ষার্থী ইচ্ছা করলে উচ্চ শিক্ষা মাদ্রাসা বা কলেজ উভয় জায়গায় করতে পারবে। কিন্তু কোন শিক্ষার্থী যদি দাখিল পাশের পর কলেজে চলে যায় তাহলে তার মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষার পথ বন্ধ হয়ে যাবে।
০২. মাদ্রাসা ও কলেজের পরিবেশ ভিন্ন। কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে পাশ করে কলেজে ভর্তি হয়ে সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতেই তার অনেক সময় চলে যায়। যা তার জন্য কলেজ থেকে ভালো ফলাফল করার প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
০৩. মাদ্রাসা শিক্ষার খরচ কলেজের তুলনায় অনেক কম। যা শিক্ষার্থী ও তার অভিভাবকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না।
০৪. মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠ দিয়ে থাকেন।
০৫. মাদ্রাসা ও কলেজের সাধারণ বিষয় গুলো ( বাংলা, ইংরেজী, ICT) একই। উপরন্তু কোরআন, হাদীস, আরবী, ফিকাহ পড়ে নিজেকে আরো বেশি ইসলামকে জানতে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।
০৬. মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়েই ভর্তি হওয়া যায়।
০৭. চাকুরির ক্ষেত্রে একজন মাদ্রাসা শিক্ষার্থী বিসিএস সহ মাদ্রাসার জন্য নির্ধারিত বিষয়গুলোতে চাকুরি করার সুযোগ রয়েছে। কিন্তু জেনারেল শিক্ষার্থীর জন্য মাদ্রাসার নির্ধারিত বিষয়ে চাকুরি করার সুযোগ নাই।
০৮. একজন মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসায় শিক্ষাগ্রহণের ফলে মসজিদের ইমাম,খতিব ও ওয়াজ মাহফিলে বক্তব্য দানের মাধ্যমে দায়ীইল্লাহর কাজ করতে পারেন কিন্তু কলেজ শিক্ষার্থীদের এই সুযোগ নাই বললেই চলে।
০৯. মহান আল্লাহ তায়ালার বানী كنتم خير امة اخرجة لناس تامرون بالمعروف وتنهون عن المنكر ( তোমরাই সর্ব্বোত্তম জাতী তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার জন্য) ও রাসুল সা. এর হাদীস خيركم من تعلم القران و علمه (তোমাদের মধ্যে সে সর্ব্বোত্তম ঐ ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে ও অন্যকে শিক্ষা দেয়) এর আলোকে সর্ব্বোত্তম মানুষ হওয়ার সুযোগ রয়েছে। যা এই কাজটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সহজ।
লেখা - সংগৃহিত ।