11/01/2025
ভিডিও আর ইবুক সহজলভ্য। কোর্স করানো বলতে আমরা প্রতিটি শিক্ষার্থীর অনুধাবন এবং অনুশীলন নিশ্চিত করার দায়িত্ব পালন করি। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি শিক্ষার্থী ইংরেজি ও আইসিটি ভাল ভাবে শিখছেন এবং পরীক্ষায় ভাল রেজাল্ট করবেন।
এক নজরে আমাদের কোর্সসমূহ
কর্মমুখী ইংরেজি (Career-Oriented English) : এই কোর্সটি ফ্রিল্যান্সিংয়ের সময় বিদেশি বায়ারদের সাথে কথপোকথন এবং IELTS এর প্রাক-প্রস্তুতির জন্য ডিজাইন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং-এর যোগাযোগে সফল হতে এবং IELTS পরীক্ষায় ভাল করতে প্রয়োজনীয় ভোকাবুলারি এবং গ্রামারে দক্ষতা অর্জন করেন। যোগাযোগ দক্ষতা, লেখার কৌশল, ব্যাকরণ, অনলাইনে ভুল শুদ্ধিকরণ, লেখার মান উন্নয়ন এবং শব্দভাণ্ডারের উন্নতির পাশাপাশি, বাস্তব জীবনে ব্যবহার উপযোগী এবং কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষা শেখানো হয়। খুব ভালো পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজিটাল মার্কেটিং বা এপ ওয়েব ডেভেলপমেন্ট পারা স্বত্ত্বেও যারা মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না বা ভবিষ্যতে বিদেশে যেতে ইংরেজি শিখতে আগ্রহী কিন্তু একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি কোর্স।
এসএসসি ও এইচএসসি একাডেমিক ইংরেজি (Academic English SSC & HSC) : একাডেমিক এই কোর্স দুটি দেশের সাধারণ শিক্ষার্থীদের ক্যাডেট কলেজ বা নটরডেম কলেজের শিক্ষার্থীদের মত দক্ষ করে গড়ে তোলার জন্য তৈরি করা। এসএসসি এবং এইচএসসির অতি জটিল সব প্রশ্নপত্র পড়ে-বুঝে অতি সহজে সমাধান করার দারুন সব কৌশল এখানে চর্চা করানো হয়। গ্রামার, ভোকাবুলারি, সেনটেন্স, প্যাসেজ, কম্পোজিশন ইত্যাদির নিয়ম-কানুন বিস্তারিত চর্চার মাধ্যমে পরীক্ষায় নিশ্চিত ভালো ফলাফল করার জন্য কোর্সটি সবার জন্য সহায়ক।
তথ্যপ্রযুক্তি বিষয়ক আমাদের কোর্স মোট দুইটি।
ডিজিটাল প্রযুক্তি : মাধ্যমিক পর্যায়ে শিক্ষকগণও বর্তমান প্রয়োগিক বিষয়গুলো বুঝতে পারছেন না তাই শিক্ষার্থীরা কোন কিছু না বুঝেই উপরের শ্রেণীতে উঠে যাচ্ছেন এবং ভয়াবহ বিপদে পরছেন কারণ এই বিষয়ের সবকিছুই ব্যবহারিক নির্ভর। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আইসিটি সিলেবাসের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে এই কোর্সটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং-এর বেসিক-সহ ওয়ার্ড এডিটিং, ডাটা এন্ট্রি, এনালাইসিস, ওয়েব হোস্টিং ও ডেভেলপমেন্ট, সাইবার ক্রাইম, ভেরিফিকেশন, এডিটিং, নেটওয়ার্কিং, শেয়ারিং-সহ সবকিছু আনন্দদায়ক ভাবে কম্পিউটারে এবং স্মার্টফোনে সবিস্তারে শেখানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সকল তত্ত্বীয় ও ব্যবহারিকসহ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই কোর্সে শিক্ষার্থীদের এ+ নিশ্চিত করার জন্য আইসিটির সমস্ত বিষয় চর্চা করানো হয়। এখানে এমন ভাবে শেখানো হয় যেন সে এ প্লাসের পাংশা ভবিষ্যতে অতি সহজে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেজ ম্যানেজমেন্ট ইত্যাদির প্রায়োগিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দেয়া হয় এবং এই সকল বিষয়ে প্রতিটি শিক্ষার্থীর বাস্তব অনুধাবন ও দক্ষতা নিশ্চিত করা হয়।
আমাদের সবগুলো কোর্সই পেইড কোর্স কিন্তু গরীব ও মেধাবীদের জন্য আমাদের দ্বার সর্বদাই উন্মুক্ত। আপনার কোন প্রিয়জনের ইংরেজি বা তথ্য-প্রযুক্তি শেখা দরকার ভাবলে প্লিজ আমাদের কথা তাদের সাথে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। রেজিস্ট্রেশন করা বা করানোর জন্য ইনবক্সে বা কমেন্টে যোগাযোগ করতে পারেন।
আপনার সময় সুন্দর হোক, শুভকামনা এবং ধন্যবাদ।