knowledge Hub

knowledge Hub Welcome to Knowledge Hub!

27/02/2026

বইয়ের পাতা যতই পড়ো না কেন, যদি ব্যবহার না শেখো, তবে শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যায়।

25/02/2026

💥কোনটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
1) .jpg
2) .exe
3) .mpg
4) .bmp

25/02/2026

➡️ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমদনে আছে অ্যালুমিনিয়াম ধাতু-৮.১%
➡️লৌহ -৫.১%
➡️ক্যালসিয়াম-৩.৭%
➡️সোডিয়াম-২.৮%
➡️পটাসিয়াম-২.৫%

💥ভূত্বকের প্রধান উপাদান অকক্সিজেন-৪২.৭%

knowledge Hub

25/02/2026

💥দিয়াশলায়ের কাঠির মাথায় কোনটি থাকে?
ক.ক্যালসিয়াম কার্বনেট
খ.শ্বেত ফসফরাস
গ.লোহিত ফসফরাস
ঘ.কয়লা

knowledge Hub

26/01/2026
06/05/2025

আমি জানি কেউই Lifetime থাকে না , চাইলেই কাউকে আঁকড়ে ধরে রেখে দেওয়া যায় না ..

তবুও আমার লাইফে শুধুমাত্র কয়েকদিনের জন্য আসবে , এমন কাউকেই চাই নাহ ..

ক্ষনিকের জন্য মায়া বাড়ানোর চেয়ে একা থাকা ভালো ..

চাই এমন কিছু মানুষ , যে বা যারা কিনা আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দেবে না , খারাপ সময়ে একা ফেলে পালাবে না , সাহায্য করতে পারুক না পারুক অন্তত পাশে থেকে সাহস যোগাবে ..

ভুল করলে প্রয়োজনে আমায় বকুক , শাসন করুক , আমি না হয় শুধরে নেবো ভুলগুলো , শুধু কখনো ছেড়ে যেনো না যায় ..

আমি চাই আমার লাইফের প্রতিটা মানুষ থাকুক আমার সাথেই , আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত -সে আমার বন্ধুরাই হোক কিংবা আমার প্রিয় মানুষটা , আমি কাউকেই হারাতে চাইনা ..🖤

✍️---- Shemul Chandra Das

knowledge Hub Motivations # # # # # # #

14/03/2025

ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে ধূমপানকে বিবেচনা করতেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। তবে সাম্প্রতিককালে ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের নিয়ে করা গবেষণায় উঠে আসে ভিন্ন তথ্য। বিশ্বজুড়ে অধূমপায়ীদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের সংখ্যা বাড়ছে নিয়মিত হারে। গড়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন ২০ লাখ মানুষ!

প্রাথমিকভাবে পরিবেশের প্রধান উপাদান বায়ুর দূষনকে দায়ী করা হচ্ছে। বায়ু দূষণের ফলে পূর্ব এশিয়া ও চীনের মানুষ সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে। বিগত বছরগুলো থেকেই বাংলাদেশ,ভারত,
পাকিস্তানের এয়ার কোয়ালিটি ইনডেক্স "AQI" ও যথারীতি সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।

বিজ্ঞানীরা অধূমপায়ীদের ক্যান্সারের ধরণ বিশ্লেষণ করে ৪৫% পুরুষ ও ৬০% নারীদের মধ্যে - Adenocarcinoma প্রকৃতির ক্যান্সারের যোগসূত্র খুঁজে পেয়েছেন। বায়ু দূষণের ফলে সৃষ্ট ফুসফুস ক্যান্সারের অন্যতম টাইপ Adenocarcinoma. পাশাপাশি পরোক্ষ ধূমপানের ফলেও অধূমপায়ীরা ঝুঁকিতে আছেন। অন্যদিকে ব্যক্তিগত জীবনব্যবস্থাও অনেকাংশে দায়ী বলে মত বিশেষজ্ঞদের।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই ঘর থেকে বাইরে বের হওয়ার পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করুন। যারা ধূমপানে আসক্ত তাদের উচিত নিজের ও পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে অতিসত্ত্বর ধূমপান ছেড়ে দেয়া।কপি পোস্ট।

24/12/2024

🔄এমন ৭টি পরিস্থিতি যেখানে নীরব থাকা আবশ্যক:

১. যদি পুরো ঘটনা সম্পর্কে জানেন না, তবে নীরব থাকুন।
২. যখন খুব বেশি আবেগপ্রবণ হন, তখন নীরব থাকুন।
৩. রাগের উত্তাপে থাকলে নীরব থাকুন।
৪. যদি আপনার কথা কাউকে আঘাত করতে পারে, তবে নীরব থাকুন।
৫. যদি আপনার কথা একটি বন্ধুত্ব ধ্বংস করতে পারে, তবে নীরব থাকুন।
৬. যখন আপনি চিৎকার না করে কথা বলতে পারেন না, তখন নীরব থাকুন।
৭. যদি আপনার নীরবতা একটি বন্ধন রক্ষা করতে পারে, তবে নীরব থাকুন।

23/12/2024

🗯️কী ধরনের মানুষকে আমরা জীবনে কখনও বিশ্বাস করবো না,সেটা আমাদের জানা উচিত। প্রথমত,যে মানুষটা আপনাকে একবার ঠকিয়েছে কিংবা একবার আপনার বিশ্বাস ভেঙ্গেছে, তাকে ক্ষমা করতে পারেন।কিন্তু তাকে সম্পূর্ণভাবে আর কখনও বিশ্বাস করতে পারবেন না,ভূল করেও আপনার কোন সিক্রেট তার সাথে সেয়ার করবেন না।আরও একধরনের মানুষ আছে, যারা হয়তো অন্য কোন মানুষের বলা কথা আপনাকে এসে বলছে বা অন্যের ব্যপারে সব সময় বাজে কথা বলছে,নিন্দা চর্চা করছে,এই মানুষ গুলোকে আপনার সাময়িক ভাবে মনে হতে পারে সে আপনার বন্ধু তাই হয়তো অন্যদের সিক্রেট গুলো আপনাকে বলছে। কিন্তু একই কাজ কিন্তু সে আপনার সাথেও করতে পারে।আপনি ধরুন থাকে বিশ্বাস করে কিছু একটা বললেন,সে যে এই কথা গুলো অন্য কাউকে বলবে না বা বাজে কথা বলবে না,এটারও কিন্তু কোন গ্যারেন্টি নেই।যে মানুষ গুলো সব সময় নিন্দা চর্চায় আবদ্ধ থাকে বা অন্যের বিষয়ে বাজে কথা বলে, অন্যের বলা সিক্রেট সে সিক্রেট হিসেবে রাখে না, আপনাকে বলে দেয় বা অন্যদের বলে দেয়।সেই সব মানুষ থেকে দূরে থাকুন।

22/12/2024

💥লয়ালিটি মেনটেইন করার চর্চা করাটা অতন্ত জরুরি। কেউ বিশ্বাস করছে,এই ব্যপারটা নিচক ছেলে খেলা নয়।এটা অনেক বড় একটা প্রাপ্তি,অনেক বড় একটা অর্জন।এই মানুষ গুলোকে ঠকাতে নেই, এই মানুষ গুলোর অঘাত বিশ্বাসের সুযোগ নিতে নেই, এদের আগলে রাখতে হয়,আটকে রাখতে হয়।জীবনের এই গোলক ধাঁধায় অনেক মানুষের সাথে তোমার দেখা হবে,তবে অঘাত বিশ্বাস নিয়ে তোমাকে ভরসা করার মতো মানুষ তুমি বারবার পাবে না।মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিতে নেই। এত সুযোগ,এত অন্ধকার, এত এত সন্ধেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখা পেয়েওয়,সেই নৌকাতে নির্বিঘ্নে না ওঠতে পারার ব্যর্থতা নিয়ে তুমি ভালো থাকবে না।
যখন কেউ বিশুদ্ধ বিশ্বাস সমর্পণ করবে, তার বিপরীতে তুমি বিশ্বস্ততা ছড়িয়ে দিও।❤️🌹🥀

13/12/2024

🔄সফলতা আসলে কি!!

↗️জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতে চোখের জল মুছে ঘুরে দাড়ানোটা একটা ; কষ্টের দিনগুলো তে দাঁতে দাঁত চেপে লড়ে হেরে না যাওয়াটাও একটা সফলতা ; কোব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আগাত করে,ধীরে ধীরে সেই ক্ষতটা সারিয়ে তুলাটাও একটা সফলতা।

মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করাটাই আসল সফলতা।

----শিমুল.

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।মেয়েটি ভাবছে, আমি নীচ...
17/11/2024

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে।

মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।

মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।

সংগৃহীত

Address

Kacharipara, Nilganj
Kishoreganj
2303

Website

Alerts

Be the first to know and let us send you an email when knowledge Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share