Autofill job apply, circular, result and exam date

Autofill job apply, circular, result and exam date

Share

everything

13/08/2021
14/07/2021

FRIDAY 16/07/2021 Kishoreganj express er ekti ticket ace sovan chair 170 tk. Online

Photos from Autofill job apply, circular, result and exam date's post 12/07/2021
03/07/2021

০৩/০৭/২০২১ ইং ড্রাইভ আপডেটঃ

রবিঃ
৫৯৯ টাকা রিচার্জে ৩০জিবি ৯০০মিনিট ৩০দিন মেয়াদ। ৫২০ টাকায়

এয়ারটেলঃ
৪২৯ টাকা রিচার্জে ৪৫জিবি ৩০দিন মেয়াদ।
৩৬০ টাকায়

এয়ারটেলঃ
২৯৮ টাকা রিচার্জে ৪জিবি ৪৭৫ মিনিট ৩০দিন মেয়াদ।
২৩০ টাকায়

ড্রাইভ সকাল ১০টা থেকে ৬ টা পযন্ত

10/03/2016

স্বাস্থ্য ও সৌন্দর্যে ৯টি ভেষজ টিপস
লবণ :
লবণ ছাড়া রান্নার কথা যেন
কল্পনাও করা যায় না। খাবার
হিসেবে লবণ শরীরের জন্য যেমন
উপকারী, অতিরিক্ত লবণ গ্রহণ
তেমনি ক্ষতিকরও বটে! তবে লবণ
খাবারে যে স্বাদ যোগ করে, তা
অন্য কিছু করতে পারে না।
রান্নাঘরের এই উপকরণটি ছোটখাট
দুর্ঘটনার চিকিত্সাতেও খুবই
ভালো ফল দেয়। জেনে নিন লবণ
দিয়ে ঘরোয়া কিছু চিকিত্সার
কথা –
১)রান্না করতে গিয়ে আগুনের
বা গরম পানির আঁচ লেগেছে?
আক্রান্ত স্থানে সাথে সাথে
লবণ লাগিয়ে নিন। জ্বলুনি কমে
যাবে এবং ফোসকাও পড়বে না।
২)মাছ কাটতে গেলে অনেক
সময় হাতে কাঁটা বিঁধে যাওয়ায়
তীব্র যন্ত্রণা হয়। কাঁটা বেঁধা
জায়গায় লবণ ঘষে দিন। অথবা
পানিতে লবণ গুলে আক্রান্ত
স্থান তাতে ডুবিয়ে রাখুন।
ব্যথা দ্রুত কমে যাবে।
৩)অল্প দাঁতব্যথা হলে রাতে
ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে
এক গ্লাস হালকা গরম পানিতে
লবণ মিশিয়ে কুলি করুন। তারপর
আর কিছু মুখে দেবেন না,
এমনকি পানিও নয়। পরপর
তিনদিন করবেন এভাবে।
দেখবেন, দাঁতব্যথা দূর হয়ে
গেছে। গলাব্যথাতেও লবণ-
পানি সমান উপকারী। উষ্ণ গরম
পানিতে সামান্য লবণ মিশিয়ে
গড়গড়া করুন, আরাম পাবেন।
আলু :
আলু অত্যন্ত জনপ্রিয় একটি সবজি।
আলু ভর্তা থেকে শুরু করে ভাজি,
আলুর ডাল, ঝোল তরকারি সবই
উপাদেয়। এই আলুও কিন্তু উপকারে
আসতে পারে ঘরোয়া চিকিত্সার
কাজে।
৪)গরম পানি, তরকারি, ভাতের
মাড়, ডাল শরীরের কোনো
জায়গায় পড়লে প্রথমে
সেখানটা ঠান্ডা পানির
ধারার নিচে (রানিং ওয়াটার)
ধরে রাখুন কিছুক্ষণ। তারপর
কাঁচা আলু থেঁতো করে নিয়ে
পুরু করে লাগান। এতে জ্বলুনি
কমবে এবং ফোসকাও পড়বে
না।
৫)চুলপড়া রোধ করতে, নতুন চুল
গজাতে এবং খুশকি দূর করতে
কাঁচা আলু সহায়তা করে। কাঁচা
আলু থেঁতো করে তার রস চুলের
গোড়ায় লাগান সপ্তাহে ২-৩
বার। এর নিয়মিত ব্যবহার
চুলপড়া কমে যাবে ও নতুন চুল
গজাবে। চুল থাকবে খুশকিমুক্ত
ও স্বাস্থ্যোজ্জ্বল।
৬)চোখের ক্লান্তি দূর করতে
কাঁচা আলুর তুলনা নেই। আলুর
রস চোখের নিচের কালো
দাগও দূর করে। কাঁচা আলু
থেঁতলে নিয়ে চোখের ওপর
রাখুন ১০-১২ মিনিট। নিয়মিত
ব্যবহারে চোখের চারপাশের
কালো দাগ দূর হয়ে যাবে ও
চোখের ক্লান্তি দূর হবে।
৭)ত্বকের সমস্যা দূর করতেও
আলুর তুলনা নেই। বিশেষ করে
খোসপাঁচড়া ও মেচতা। আলুর রস
করে নিয়ে আক্রান্ত জায়গায়
তুলো দিয়ে প্রতিদিন লাগান।
খুব দ্রুত ফল পাবেন।
রসুন :
রসুন রান্নায় ব্যবহৃত অন্যমত
মসলাগুলোর মধ্যে একটি। রসুনের
রয়েছে অনেক গুণাগুণ। কিছু সমস্যা
দূরীকরণে রসুনের আছে অতুলনীয়
ভূমিকা।
৮)অনেক সময় তেলাপোকা
বাচ্চাদের এমনকি বড়দেরও
মাথার এবং ভ্রূ’র চুল খেয়ে
ফেলে। পরে ওই জায়গাটা
তেলতেলে হয় এবং চুল গজায়
না বলে বিশ্রী দেখায়।
আক্রান্ত স্থানে রসুন বেটে পুরু
করে লাগিয়ে রাখুন। এভাবে
পরপর ১০-১২ দিন লাগান। আবার
নতুন চুল গজাবে।
আদাঃ
আদা আরেকটি অনন্য উপাদান
প্রকৃতির। এর আছে হাজারো
স্বাস্থ্য উপকারিতা।
৯)অ্যাসিডিটির সমস্যা হলে
অনেক সময় গা গোলায় ও
বমিভাব হয়। এ সমস্যাগুলো
থেকে রেহাই পেতে কয়েক
টুকরো আদা চিবিয়ে খান। দ্রুত
আরাম পাবেন। গ্যাসের সমস্যা
খুব বেশি হলে বা হজমে
গন্ডগোল দেখা দিলে অল্প
একটু আদা থেঁতো ও লবণ এক
কাপ উষ্ণ পানিতে মিশিয়ে
খান।

10/03/2016

ক্যারিয়ার গড়তে উপযোগী তিনটি
সিদ্ধান্ত
এই পৃথিবীতে একজন ধনী মানুষের
মানসিকভাবে অসুখী থাকার
চেয়ে খারাপ বোধহয় আর কিছু
হতে পারে না। যদিও এর পেছনে
বিশেষ কোন কারণ নেই, কিন্তু
প্রতিদিনই আশেপাশে এই ধরনের
উদাহরণ অহরহই চোখে পড়ে।
প্রফেশনাল জীবনে সফল এমন
অনেক মানুষই আছেন যাদের
কাছে অর্থ বিত্ত সবই আছে। কিন্তু
সেই তুলনায় তারা কেন যেন সুখী
নন। যদি আর্থিক দিক থেকে
আপনি সফল হওয়ার পরেও এভাবে
অসুখী থাকেন, তবে তার প্রভাব
আপনার জীবনের অন্যান্য
ধাপগুলোতেও পড়বে।[wp_ad_camp_
2]
আত্মতুষ্টির ব্যাপারটি আপনার
মাঝে থাকা প্রয়োজন। কোনো
কিছু করার পর সেই বিষয়ে যদি
আপনার ভেতর থেকে সন্তুষ্টি না
আসে তবে সফলতার মর্ম আপনি
কখনোই বুঝবেন না। আর যদি
আত্মসন্তুষ্টি নাইই আসে, তাহলে
জীবনে অর্জনের মূল্য কী?
মানুষের সফলতা ও জীবনের লক্ষ্য
নিয়ে গবেষণা করার পর অনেক
ধরনের সমাধানই বেরিয়েছে।
কিন্তু ক্যারিয়ার কাউন্সেলররা
সবকিছু যাচাই বাছাই করে তিনটি
ব্যাপারের উপর জোর দিয়ে
এসেছেন। আসলে সেগুলো ব্যাপার
নয়, তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
মানুষ তার কর্মজীবনে যেই ভুলটি
বেশি করে থাকে তা হল
পরিস্থিতি বিচার না করেই
সিদ্ধান্ত নেয়া। এই ধরনের ভুল
আপনার জীবনের লক্ষ্যকে বৃথা
চেষ্টার দিকে ঠেলে দিতে
পারে। এমনকি আপনি আর্থিক তো
বটেই, মানসিক দিক থেকেও
ভেঙ্গে পড়তে পারেন। কিন্তু
আপনি যদি ক্যারিয়ার শুরুর আগে
তিনটি সিদ্ধান্ত অত্যন্ত
সাবধানতার সাথে নেন তাহলে
একটি সুন্দর ক্যারিয়ারের
অধিকারী হওয়া আপনার জন্য
সময়ের ব্যাপার হয়েই দাঁড়াবে।
সিদ্ধান্ত ১ – কী করতে চান তা
সাবধানতার সাথে নির্ধারণ করুন।
ক্যারিয়ার গড়ার শুরু থেকেই
হাজারো ব্যাপার আপনাকে
আকর্ষণ করবে। অতীত থেকে শুরু
করে ভবিষ্যৎ, পুরো সময়টাতে ঘটে
যাওয়া ব্যাপারগুলো থেকে আপনি
সহজেই আপনার জন্য পছন্দের
ক্যারিয়ারের রাস্তা নির্বাচন
করতে পারেন। অতীতে কাউকে
কোন বিষয়ে ভালো ক্যারিয়ার
গড়তে দেখেছেন, চাইলে সেদিকে
যেতে পারেন। বর্তমানে বিশেষ
কোনো বিষয়ে সবাই উন্নত
ক্যারিয়ার গড়ছে, সেদিকে
দৃষ্টিপাত করতে পারেন। কিংবা
ভবিষ্যৎ বিবেচনায় যদি আরো নতুন
পথ খোলার সম্ভাবনা থাকে, তবে
সেটাও বেছে নিতে পারেন।
মনে রাখবেন, এখন যে সিদ্ধান্তটি
আপনি নেবেন, ঠিক অনুসারেই
আপনার জীবনের লক্ষ্য এবং চলার
ধরন নির্ধারিত হয়ে যাবে।
সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজের
জীবনের দিকে একবার তাকাতে
পারেন। চিন্তা করতে পারেন যে
আপনার জীবনে আসলে কোন
বিষয়টি, কোন ব্যাপারটি কিংবা
কোন জিনিসটির অভাব রয়েছে।
সেই অনুসারে চিন্তাভাবনা করতে
পারেন।
তবে খেয়াল রাখা উচিত যে
আপনি যে বিষয়ে বা যে পথে
নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন
সেটা যাতে আপনার সামর্থ্যের
মধ্যে হয়। সবার সামর্থ্য সমান হয়
না, আপনার চাইতে বেশি
সামর্থ্যের অধিকারী, (ধরা যাক
আর্থিক ভাবে উন্নত) কারো
জীবনের লক্ষ্যকে নিজের করে
নিতে যাবেন না। পারিবারিক
অবস্থা, আর্থিক সাপোর্ট, আপনার
মানসিক ও শারীরিক সক্ষমতা এই
সবকিছু বিচার করেই তারপর
সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ আপনার
সিদ্ধান্তকে আপনি যদি কন্ট্রোল
করতে না পারেন, তাহলে হিতে
বিপরীত হতে পারে।
সিদ্ধান্ত ২ – আপনার
পারিপার্শ্বিকতার অর্থ খুঁজে বের
করুন।
আপনার চারপাশে যা ঘটছে,
কিংবা ধরুন আপনার সাথেই যা
ঘটছে, সেগুলোর আলাদা কোন
অর্থ থাকে না। আপনি যে অর্থে
ব্যাপারগুলোকে নেবেন, আপনার
মস্তিষ্ক ঠিক সেভাবেই আপনাকে
পরিচালনা করবে। অধিকাংশ
সময়ই আমরা আমাদের জীবনে ঘটে
যাওয়া ব্যাপারগুলোকে চলে
যেতে দেই। কিন্তু এই ঘটনার
পেছনের ব্যাখ্যা কিংবা কারণ
খোঁজার জন্য সময় ব্যয় করি না।
তবে এগুলোর মাঝেও আপনার
ক্যারিয়ারের জন্য কিছু বার্তা
লুকিয়ে থাকে। যেমন ধরুন, আপনার
কিংবা পরিবারের সাথে খারাপ
কিছু হল। কোন দূর্ঘটনা, স্বাস্থ্য
বিষয়ক জটিলতা, কিংবা চাকরি
হারানোর মত ঘটনা। এটাই কি
আপনার জীবনের শেষ? নাকি
আপনার জীবন মাত্র শুরু হচ্ছে
এখান থেকে? কেউ যদি আপনাকে
সবার সামনে আপনার ভবিষ্যৎ
নিয়ে উপহাস করে, তাহলে সে কি
আপনাকে ঘৃণা করে? নাকি
আপনার ভালো চায়? আপনি যাতে
সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত
করতে পারেন সেটা চায়? আপনার
জীবনের দূর্ঘটনার জন্য আপনি কি
সৃষ্টিকর্তাকে দোষী বলবেন?
নাকি আপনাকে ধৈর্য্য বাড়ানোর
সুযোগ দানের জন্য তাকে ধন্যবাদ
দেবেন?
এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যখন
বের করতে পারবেন, তখন আপনার
পারিপার্শ্বিকতার অর্থ আপনি
বুঝতে পারবেন। তবে আশেপাশে
নয়, এই প্রশ্নগুলোর অর্থ আপনার
মাঝেই বিদ্যমান। আপনি এই
ব্যাপারগুলোর ব্যাখ্যা যেভাবে
দেবেন, আপনার জীবনের লক্ষ্য
সেভাবেই পরিবর্তিত হবে। তাই
খেয়াল রাখবেন, ব্যাখ্যা গুলো
যাতে সময়, ইচ্ছা এবং বাস্তব
উপযোগীহয়।
সিদ্ধান্ত ৩ – কীভাবে ইচ্ছা
বাস্তবায়ন করবেন?
উপরের দুটো ধাপ যখন আপনি
সাফল্যের সাথে পার করবেন তখন
আপনার সামনে আসবে শেষ এবং
সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি।
আপনি যখন আপনার লক্ষ্য সবাইকে
জানাবেন, তখন দুই ধরণের মানুষের
সামনে পড়বেন। এক দল আপনাকে
নিরুৎসাহিত করবে, আরেকদল
আপনাকে উৎসাহ দেবে। যদি
আপনি ভেবেচিন্তে আপনার
ক্যারিয়ারের লক্ষ্য ঠিক করে
থাকেন তাহলে নিজের
আত্মবিশ্বাস ধরে রাখুন। যারা
নিরুৎসাহিত করছে তাদেরকে
এড়িয়ে যান। কারণ পাহাড়ে চড়ার
সময় তারাই আপনাকে বাঁধা দেবে,
যারা সেই কঠিন লক্ষ্য পার হতে
ভয় পেয়েছে, কিংবা চেষ্টা
করলেও পার হতে পারনি।
সুতরাং কখনোই আত্মবিশ্বাস
হারাবেন না। লক্ষ্য অনুযায়ী
প্রস্তুত করতে থাকুন নিজেকে।
পরিবারের সহায়তা নিন, আর্থিক
নিশ্চয়তা বজায় রাখুন। যেটা
হাতের বাইরে সেটা শুরুতেই করার
ঝুঁকি নেবেন না। তাতে সম্বল
হারিয়ে আপনি নিঃস্ব হয়ে যেতে
পারেন। শিশু যখন হাঁটতে শেখে,
তখন সে অনেক টালমাটাল করে
শুরুতে। আপনার ক্যারিয়ারের
শুরুটাকেও একটি শিশুর হাঁটার মত
করে চিন্তা করুন। তাই শুরুতে বাঁধা
পেলে পিছিয়ে যাবেন না।
নিজের বুদ্ধি বিবেকের শক্তি
ব্যবহার করে সিদ্ধান্ত নিন।
এই তিনটি সিদ্ধান্ত যদি
বাস্তবতার সাথে মিল রেখে
আপনি ঠিক ঠিক নিতে পারেন,
তাহলে ভবিষ্যতে আপনি হতে
পারবেন একজন সফল ক্যারিয়ারের
অধিকারী। তাই এখন থেকে এই
তিনটি ব্যাপার মাথায় রেখে
কাজ করুন, সাফল্য আসবেই।

10/03/2016

ডায়াবেটিস রোগীরা যে ৬ খাবার
এড়িয়ে চলবেন
ডায়বেটিসের সমস্যা ইদানীং
অনেক বেড়ে গেছে। প্রায় প্রতি
ঘরেই ডায়াবিটিসের রোগী দেখা
যায়। ডায়বেটিস রোগীদের অনেক
বেশি সাবধানতা প্রয়োজন। কিছু
খাবার খাওয়া ডায়াবিটিস
রোগীদের জন্য অনেক বেশি
ক্ষতিকর।
আসুন জেনে নেয়া যাক এমনই কিছু
ক্ষতিকর খাবার সম্পর্কে।
১. সাদা চাল
সাদা চালের ভাত যতো বেশি
খাওয়া হয় ততো বেশি টাইপ-২
ডায়াবিটিসের আশঙ্কা বেড়ে
যায়। প্রায় ৩,৫০,০০০ মানুষের উপর
গবেষণায় দেখা গিয়েছে
প্রতিদিন সাদা চালের ভাত
নিয়মিত খাওয়ার ফলে প্রায় ১১%
টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি বাড়ে।
তাই রোগীরা কতোটুকু ভাত
খাওয়া স্বাস্থ্যকর তা জানতে
নিজের স্বাস্থ্য বিশেষজ্ঞের
শরণাপন্ন হোন।
ডায়াবেটিস রোগীর খাদ্য
২. চাইনিজ খাবার
চাইনিজ খাবারে রয়েছে অনেক
বেশি ফ্যাট, ক্যালরি, সোডিয়াম,
কার্বোহাইড্রেট যা হুট করেই
দেহের সুগারের মাত্রা অনেক
বেশি বারিয়ে তোলে। বিশেষ
করে অরেঞ্জ, সুইট অ্যান্ড
সাওয়ার ধরণের খাবার
ডায়াবিটিস রোগীদের জন্য
অনেক বেশি ক্ষতিকর।
৩. বোতলজাত ফলের জুস
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে
সোডা বাদ দিয়ে ফলের জুস পান
করেন? কিন্তু জেনে রাখুন
বোতলজাত ফলের জুস পান করা
এবং সোডা পান করার মধ্যে
বিশেষ পার্থক্য নেই। কারণ ফলের
জুসে রয়েছে প্রচুর পরিমাণে চিনি
ও ক্যালরি যা ডায়াবেটিস
রোগীদের জন্য মারাত্মক
ক্ষতিকর।
৪. কলা ও তরমুজ
সবাই জানেন তাজা ফলমূল
স্বাস্থ্যের জন্য অনেক বেশি
স্বাস্থ্যকর, কিন্তু ডায়বেটিস
রোগীদের জন্য তাজা সব ফল
স্বাস্থ্যকর নয়। কলা এবং তরমুজের
মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে
প্রাকৃতিক চিনি যা রক্তে
সুগারের মাত্রা বাড়ায়। তাই এই
খাবারগুলো থেকে দূরে থাকাই
ভালো।
৫. রিফাইন্ড সিরিয়াল
সুইটেন্ড ব্রেকফাস্ট সিরিয়াল
ধরণের খাবারগুলো ডায়াবিটিস
রোগীদের জন্য মারাত্মক
ক্ষতিকর। এছাড়াও ইনস্ট্যান্ট
ধরণের স্বাস্থ্যকর ওটমিলও
ডায়াবিটিস রোগীদের ক্ষতির
কারণ হয়ে দাঁড়াতে পারে।
ঘন দুধের তৈরি কোন খাবার
দুধ খাওয়া ডায়াবেটিক রোগীদের
জন্য ভাল। কিন্তু কোন খাবার
যাতে দুধের পরিমাণ খুব বেশি
যেমন – দই, দুধের তৈরি ক্রিম,
চিজ এই খাবার গুলো ডায়াবেটিক
রোগীদের না খাওয়াই উত্তম।

Want your school to be the top-listed School/college in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Kishoreganj
Kishoreganj