16/09/2025
আস-সুন্নাহ আইডিয়াল একাডেমির জন্য
সিকিউরিটি গার্ড আবশ্যক।
জরুরী ভিত্তিতে একজন সিকিউরিটি গার্ড প্রয়োজন।
আস-সুন্নাহ আইডিয়াল একাডেমির জন্য একজন বিশ্বস্ত অভিজ্ঞ সিকিউরিটি গার্ড প্রয়োজন।
দ্বীনদার সুন্নতি পোশাক ও বাচ্চাদের সাথে কোমল ব্যবহারে অভ্যস্তদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন:- আলোচনা স্বাপেক্ষে নির্ধারণ করা হবে।
যোগাযোগ করুন:-
আস-সুন্নাহ আইডিয়াল একাডেমির অফিস_
নাগেরগ্রাম সমিতি বাজার বালিরারপাড় চৌরাস্তা গচিহাটা রোড, কটিয়াদী, কিশোরগঞ্জ।
মাওলানা সাব্বির আলম
01715-288359
08/04/2025
ইনশাআল্লাহ
আজ ৯ এপ্রিল বুধবার থেকে
তা'লীমুস সুন্নাহ মহিলা মাদরাসা এর নতুন বছরের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী শনিবার থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
12/03/2025
ভর্তি চলছে,,, ভর্তি চলছে,,, ভর্তি চলছে,,,
-সুপ্ত প্রতিভা বিকাশের উন্মুক্ত আঙ্গিনা-
--- তা'লীমুস সুন্নাহ মহিলা মাদরাসা ---
নূরানী-
নাজেরা-
ও কিতাব বিভাগে
ভর্তি চলছে,,,
নূরানী বিভাগে- প্লে থেকে তৃতীয় শ্রেণী নাজেরা পর্যন্ত।
কিতাব বিভাগে- চতুর্থ শ্রেণী থেকে পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত।
ঠিকানা--
নাগেরগ্রাম সমিতি বাজার, বালিরারপাড় চৌরাস্তা, গচিহাটা রোড, কটিয়াদী, কিশোরগঞ্জ।
ভর্তি শুরু হয়েছে ১লা রমজান থেকে
ক্লাস শুরু হচ্ছে ৭ই শাউয়াল থেকে
ইনশাআল্লাহ
সকলেরই সুপরামর্শ একান্তভাবে কামনা করছি।
সার্বিক যোগাযোগ:-
মাওলানা সাব্বির আলম।
01715-288359
07/06/2024
আকাশে যিলহজের চাঁদ দেখা গেছে। আজ জুমাবার সন্ধ্যা থেকে ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম শুরু হয়েছে। আসুন, হারিয়ে যাওয়া ইবাদতের ওপর আমল এবং এর প্রচার ও প্রতিষ্ঠা করি।
15/05/2024
প্রচন্ড গরমেও সর্বোচ্চ সর্তকতার সাথে নিয়মিত ক্লাস চলছে।
সকলের কাছে দোয়া চাই।
আস-সুন্নাহ আইডিয়াল একাডেমি ।
তা'লীমুস সুন্নাহ মহিলা মাদরাসা ।
24/04/2024
তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷
এই প্রচন্ড গরমে মুসলিম যুব কাফেলা ভাবছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে এবং পথচারী রিক্সাওয়ালা অটো ড্রাইভারদেরকে এবং যোহরের নামাজের সময় মসজিদের মুসল্লীগণকে টেস্টি স্যালাইন লেবুর শরবত ইত্যাদি পরিবেশন করতে।
আপনাদের পরামর্শ কি।
10/04/2024
🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
26/03/2024
চলছে পবিত্র মাহে রমজান,,,
আসছে ঈদুল ফিতর,,,
আগামী ঈদ উপলক্ষে_________________
মুসলিম যুব কাফেলা অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য বড় ধরনের এক আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আলহামদুলিল্লাহ।
ঈদের দিন অনেকের ঘরে নানা রকম সৌখিন খাবার থাকলেও।
কিছু কিছু মানুষের ঘরে থাকে না আনন্দের সেই খাবার গুলো।
সমর্থ্যবান প্রত্যেকের ঘরে প্রত্যেক সদস্যদের জন্য নতুন কাপড় থাকলেও অনেক বয়স্ক দরিদ্র পিতা-মাতার তাকে নতুন কাপড় পরার সুযোগ।।
তাই মুসলিম যুব কাফেলা আপনাদের সহযোগিতায় সবার ঘরেই ঈদের আনন্দ এবং ঈদের খুশি পৌছাতে চাই।
শতাধিক অসহায় দরিদ্র পরিবারে ঈদের বাজার ও বস্ত্র বিতরণ করার প্রস্তুতি চলছে।
আপনার সাধ্য অনুযায়ী অনুদান দিয়ে আপনিও একটি অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
শতাধিক অসহায় দরিদ্র পরিবারে ঈদের বাজার ও বস্ত্র বিতরণ করতে প্রায় লক্ষাধিক টাকা লাগবে।
তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
অনুদান পাঠানোর আগে অবশ্যই যোগাযোগ করুন:-
ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল:-
01715-288359
সরাসরি মুসলিম যুব কাফেলার অফিসে উপস্থিত হয়ে অনুদান দিতে পারেন।
অফিসের ঠিকানা:-
নাগেরগ্রাম সমিতি বাজার।
আস-সুন্নাহ আইডিয়াল একাডেমি এর নিচতলা।
বনগ্রাম, কটিয়াদী, কিশোরগঞ্জ।
01715-288359
22/03/2024
কুরআন নাযিলের মাসে
কোরআন শিক্ষা ও কোরআনের জ্ঞান অর্জনের জন্য
আজ শুক্রবারও চলে এসেছে আস-সুন্নাহ আইডিয়াল একাডেমির ছাত্র-ছাত্রীরা।
ইনশাআল্লাহ
পুরো রমজান মাস সপ্তাহের সাত দিনই কুরআন শিক্ষার ক্লাস চলবে।