07/05/2022
বিভিন্ন কারনে ওজন বারতে পারে। তাই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সমস্যা টা কোথায়। যেমন
- অনিয়মিত খাবার। সারাদিন না খেয়ে থাকলেন আর একবারে অনেক গুলো খেয়ে ফেললেন।
- অনিদ্রা। রাতে হুতুম পেচার মতো জেগে থাকেন আর সকালে নাক ডেকে ঘুমান।
- মিষ্টি জাতীয় খাবার, কেক, চিপস, কোল্ড ড্রিংক, মাংস বা ফাস্ট ফুড বেশি খান।
- শারীরিক পরিশ্রম বিন্দু মাত্র না করা।
আরো বিভিন্ন কারন থাকতে পারে।
এবার আসি কিছু ইফেক্টিভ উপায় নিয়ে
১. রাত ১২ টার আগেই ঘুমাতে হবে। রাত ১০ টা হলে ভালো হতো কিন্তু এ যুগে মোবাইল থাকার কারনে যা প্রায় অসম্ভব।
২. রাতে জলদি ঘুমানোর কারনে ভোর বেলা উঠতে পারবেন। এতে সকালের খাবার টা তাড়াতাড়ি খেয়ে নিবেন।
৩. সকালে রাজার মতো পেট পুরে খাবেন। যা মন চায় যত গুলো মন চায় সব খাবেন। কোন বাধা নেই।
দুপুরে মন্ত্রীর মতো একটু কম খাবেন।
আর রাতে প্রজার মতো খুব সামান্য কিছু খাবেন। তবে তা রাত ৮ টার আগে। এর পর খাওয়া নিষেধ।
৪. চিনি একদম হারাম। চিনির বদল গুড় বা মধু খান। চিনি একটা পয়জন। কেক চকলেট কোল্ড ড্রিংক মানে যেসবে চিনি আছে তা একদম বাদ।
৫. লবন জাতীয় খাবার ও বাদ। মানে রান্না করা খাবার বাদ দিয়ে ভাতের সাথে যে এক্সট্রা লবন খান সেটা বাদ। চিপস একদম বাদ। বাদামের সাথে লবন বাদ৷
৬. দিনে ৩০ মিনিট জোরে হাটা। হয় সকালে না হয় বিকালে। প্রতিদিন না পারলে সপ্তাহে ৪ দিন। এক সাথে ৩০ মিনিট না পারলে সকালে ১৫ বিকালে ১৫৷
৭. দড়ি খেলা, কান না ধরেও ওঠা বসা করতে পারেন। চিৎ হয়ে মোবাইল না টিপে, উপর হয়ে থাকবেন কিছু টা বেয়াম হবে। শারীরিক পরিশ্রম করতে হবে সোজা কথা। হোক সেটা ঘর মোছা কাপড় ধোয়া ঝাড়ু দেয়া। যেসবে শক্তি লাগে আর পেটে চাপ পরে।
৮. খাবার পর কখনই শুয়ে পরবেন না। মিনিমাম ৩০ মিনিট পর।
৯. কোন কিছুই যদি ভালো না লাগে শুধু একটা জিনিস বাদ দিবেন। সেটা হলো বসে থাকা। আপনি দাড়িয়ে থাকুন অথবা সারাদিন শুয়ে থাকুন। কিন্তু বসে থাকবেন বা৷
১০. ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, গ্রীন টি, ভিনেগার ইত্যাদির ভেতর যা ভালো লাগে প্রতিদিন খান।
১১. গরম পানি খাবেন। ঠান্ডা বা বরফ জাতিয় খাবার একদম বাদ।
১২. সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা মেনে জীবন যাপন করুন।
এতো কিছুর পর যদি ওজন না কমে তারপর আমাকে জানাবেন৷