Maple International School

Maple International School English medium school (Combination of moral & modern teaching)

Maple is an English Medium co-education School leading to ''O'' level under the academic programme of University of London.UK

The Mid-Term Final Examination of Maple International School commences today, August 27, 2026.Good luck & best wishes to...
27/08/2026

The Mid-Term Final Examination of Maple International School commences today, August 27, 2026.
Good luck & best wishes to all the students."

Maple International School  এর শিক্ষার্থী "সিদরাতুল মুনতাহা জারা"র একগুচ্ছ সাফল্যঃ🍁সিদরাতুল মুনতাহা জারা সংস্কৃতি বিষয়ক ...
06/08/2026

Maple International School এর শিক্ষার্থী "সিদরাতুল মুনতাহা জারা"র একগুচ্ছ সাফল্যঃ
🍁সিদরাতুল মুনতাহা জারা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থ কেন্দ্র কতৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে "সেরা মান" অর্জন করেছে।
গত ৪ আগষ্ট জাতীয় গ্রন্থ কেদ্র আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিচালক কথা সাহিত্যিক আফসানা বেগম- জারা"র হাতে এ পুরস্কার তুলে দেন।
🍁সিদরাতুল মুনতাহা জারা গতকাল ৫ই আগষ্ট "কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী" কতৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় "ক" বিভাগে "প্রথম স্থান" অর্জন করেছে।
🍁সিদরাতুল মুনতাহা জারা গতকাল ৫ই আগষ্ট "বাংলাদেশ শিশু একাডেমি, কিশোরগঞ্জ জেলা শাখা " কতৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় "ক" বিভাগে "প্রথম স্থান" অর্জন করেছে।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ট টু এর ছাত্রী "সিদরাতুল মুনতাহা জারা'র একগুচ্ছ সাফল্যের জন্য ম্যাপল পরিবার (Maple Kishoreganj ) এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন।

সবুজকে ভালবাসার উৎসব🌿ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে গতকাল ২৬ জুন  ২০২৬ খ্রী. শুক্রবার বিকাল ৪ টায় কিশোরগঞ্জ প্রেসক...
27/06/2026

সবুজকে ভালবাসার উৎসব🌿
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে গতকাল ২৬ জুন ২০২৬ খ্রী. শুক্রবার বিকাল ৪ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে "গ্রীন ডে সেলিব্রেশান" অনুষ্ঠিত হয়।
উক্ত "গ্রীন ডে সেলিব্রেশানে" বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের কন্ট্রোলার অসীম সরকার বাধনের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম, উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মু. আব্দুল লতিফ,কিশোরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি একে নাসিম খান, সিনিয়র শিক্ষক অনিল চন্দ্র পণ্ডিত, সুইজারল্যান্ড বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি সহীদ হোসেন খোকন ও চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহম্মদ হাবিবুর রহমান।
সম্মানীত অভিভাবকবৃন্দের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ষ্ট্যাণ্ডার্ড কেজি এর ছাত্রী মিটুল কর এর বাবা।
একাডেমিক কাউন্সিলর হারুন উর রশীদ এর প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নরেশ চন্দ্র সরকার।
শিক্ষার্থীদের সমবেত বিন্দু আবৃতি "ভালো থেকো বাংলাদেশ, Go Green Save the Planet ক্যানভাসে শিক্ষার্থী ও অতিথিবৃন্দের স্বাক্ষর,ফলোৎসব ও শিক্ষার্থীদের ফলদ গাছের চারা বিতরন করার মাধ্যমে সফল সমাপ্তি হয় সবুজ এর প্রতি ভালবাসার উৎসব।
ইতিপূর্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ভাইস প্রিন্সিপাল ঝুমা চাকী সরকার।
গ্রীন ডে সেলিব্রেশান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান,ফলোৎসব,ফলদ গাছের চারা বিতরণের সফল আয়োজনে স্কুলের ডেপুটি কন্ট্রোলার সাইফুল আজম স্যার, সিনিয়র শিক্ষক শিল্পী মিস, সীমা মিস,সপ্তমী মিস, সুব্রত স্যার,নিবির স্যার,মুন মিস,পুনম মিস,মুক্ত মিস,সুচী মিস,শান্ত স্যার ও মেঘলা মিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাজসজ্জার দায়িত্বে ছিলন আর্ট এন্ড ক্রাফট ইনচার্জ রাজীব স্যার।
ম্যাপল পরিবারের পক্ষ থেকে সবার জন্য নিরন্তর শুভ কামনা ও সবুজ অভিবাদন।
"সবুজ"এর প্রতি ভালবাসা অবারিত থাকুক............

সবুজ কে ভালবাসার এ উৎসবে আপনার আন্তরিক উপস্থিতি অনুপ্রাণিত করবে আগামীর প্রজন্মকে -
24/06/2026

সবুজ কে ভালবাসার এ উৎসবে আপনার আন্তরিক উপস্থিতি অনুপ্রাণিত করবে আগামীর প্রজন্মকে -

01/06/2026
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল এর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২রা মে থেকে ১০ ই মে '২০২...
20/05/2026

ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল এর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২রা মে থেকে ১০ ই মে '২০২৬ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত Summer Semester Exam. এর রেজাল্ট আগামীকাল ২১শে মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকাশিত হবে ।
সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে যথাসময়ে স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
স্কুল কতৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতর আপনার জীব‌নে ব‌য়ে আনুক অনা‌বিল সুখ, শা‌ন্তি আর সমৃ‌দ্ধি।ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের সকল সম্মানিত অভিভ...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর আপনার জীব‌নে ব‌য়ে আনুক অনা‌বিল সুখ, শা‌ন্তি আর সমৃ‌দ্ধি।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের সকল সম্মানিত অভিভাবক,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও সর্বস্তরের কিশোরগঞ্জ বাসীকে জানাই -পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
🍁 ঈদ মোবারক 🍁

Address

"Puspamalya " 212 Khorampotty
Kishoreganj
KISHOREGANJ-2300

Alerts

Be the first to know and let us send you an email when Maple International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Maple International School:

Shortcuts

Share

Category