চরটেকী উচ্চ বিদ্যালয় এর ভবনে ফাটল!
ভূমিকম্প পরবর্তী সময়ে চরটেকী উচ্চ বিদ্যালয় এর ভবনে ফাটল দেখা যায়। যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
চরটেকী উচ্চ বিদ্যালয়,পাকুন্দিয়া।
চরটেকী উচ্চ বিদ্যালয়।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
আমাদের আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও বিশাল মাঠ।
এতদ্বারা চরটেকী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাছে যে, আগামীকাল ২২/১০/২০২৫ রোজ বুধবার থেকে শ্রেণী কার্যক্রম যথারীতি চলিবে। তাই সকল কে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হইল। আরো জানানো যাচ্ছে যে টায়ফয়েড টিকা কার্যক্রম চলবে।
আদেশক্রমে
প্রধান শিক্ষক।
মাল্টিমিডিয়া ক্লাসরুম এ ৮ম শ্রেণির ক্লাস চলছে।
21/08/2025
চরটেকী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ।
02/08/2025
চরটেকী উচ্চ বিদ্যালয়
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
🌐 https://chartekihs.edu.bd
📢 ঘোষণা পত্র
জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চরটেকী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://chartekihs.edu.bd আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
এখন থেকে বিদ্যালয়ের সকল তথ্য, নোটিশ, একাডেমিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত নির্দেশনা, পরীক্ষার সময়সূচি, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।
আমরা ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
চরটেকী উচ্চ বিদ্যালয়
01/08/2025
চরটেকী উচ্চ বিদ্যালয়
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
📢 জরুরি বিজ্ঞপ্তি
৯ম ও ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ৩ আগস্ট ২০২৫ ইং, রোজ রবিবার থেকে ৯ম ও ১০ম শ্রেণীর ক্লাস প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে শুরু হবে।
অতএব, সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিশেষ অনুরোধ: অভিভাবকদেরকে বিষয়টি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
📅 তারিখ: ১ আগস্ট ২০২৫
✍️ প্রধান শিক্ষক
চরটেকী উচ্চ বিদ্যালয়
26/07/2025
প্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আপনার সন্তানের শিক্ষাগত অগ্রগতি ও বিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আগামীকাল রবিবার ২৭.৭. ২৫ ইং তারিখে বিদ্যালয়ের মিলনায়তনে একটি **অভিভাবক সমাবেশ** এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির বার্ষিক ফলাফল প্রকাশ করা হবে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা ও বিদ্যালয়ের মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আপনার সন্তানের ভবিষ্যৎ গঠন ও বিদ্যালয়ের সাথে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আপনার সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কাম্য। আপনার মূল্যবান সময় ব্যয় করে অনুষ্ঠানে যোগদানের জন্য আমরা অগ্রীম ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
চরটেকী উচ্চ বিদ্যালয়
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kishoreganj
2326