31/07/2026
গতকাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার মহোদয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্বাধীনতা সংগ্রামসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে, বর্তমান সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার মহোদয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের এক উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তাঁরা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে নিয়ে আসার লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার এই নতুন অধ্যায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের।