19/04/2026
*মুমিনের জীবনে আত্মশুদ্ধির গুরুত্ব ও উপকারিতা*
মুমিনের অন্তরকে সর্ব প্রকার চারিত্রিক ও আত্মিক রোগ-ব্যধি থেকে পবিত্র রাখার জন্য আত্মশুদ্ধির প্রয়োজন অপরিসীম। যার মূল কথা হলো, ভিতর-বাহিরকে নেক আমল দ্বারা সজ্জিত করা এবং বদ আমল ও গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আখলাক-চরিত্রকে সংশোধন করা এবং অন্তরকে এ পরিমাণ পাক - পবিত্র করা যে, তার ভিতর-বাহিরের সর্ব প্রকার নিকৃষ্ট গুণাবলীর প্রতি ঘৃণা ও সর্ব প্রকার উৎকৃষ্ট গুণাবলীর প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
আসুন আমরা সকলেই এই দিকে গুরুত্ব দেই।
#আত্মশুদ্ধি #মুমিন #আখলাক