From Zero To JAPAN

From Zero To JAPAN

Share

� From Zero To JAPAN �
সরাসরি জাপান থেকে পরিচালিত জাপানি ভাষা ও ভিসা প্রস্তুতি কোচিং সেন্টার

14/03/2026

আলহামদুলিল্লাহ।

আজ খুলনা টিটিসি, তেলিগাতীতে অনুষ্ঠিত “Teachers’ Seminar on Japanese Language Education for Life in Japan” শীর্ষক প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করলাম। এই সেমিনারে অংশগ্রহণ করে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে জীবন ও কর্মসংস্থান সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রশিক্ষক Tomoyuki Fukui (JF Expert, IML, DU) এবং প্রফেসর ড. মোহাম্মদ আনসারুল আলম (IML, University of Dhaka) স্যারকে তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য।

এই আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেছে The Japan Foundation এবং Institute of Modern Languages, University of Dhaka, সহযোগিতায় ছিল Embassy of Japan in Bangladesh ও BMET।

এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজনের সাথে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি অর্জিত জ্ঞান ভবিষ্যতে আরও ভালোভাবে কাজে লাগাতে পারব।

07/03/2026

#খুলনায়এইপ্রথম

07/03/2026

#খুলনায়এইপ্রথম

06/03/2026
01/03/2026

28/02/2026

28/02/2026

Essential Character

27/02/2026

今日は N4 Lesson 26 の 文型でした。
もう一度 聞いて、シャドーイング しましょう!

26/02/2026

Japanese language Conversation

25/02/2026

জাপানি শর্ট এনিমেশন থেকে জাপানি ভাষা অনুশীলন করার চেষ্টা করুন।

25/02/2026

🇯🇵✨ আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লক্ষ দক্ষ কর্মী নেবে জাপান! ✨🇯🇵

এটা শুধু একটি খবর নয়—এটা আপনার জন্য বিশাল একটি সুযোগ।
কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে সবার আগে প্রয়োজন জাপানি ভাষায় দক্ষতা।

ভাষা জানলে—
✅ চাকরির সুযোগ বাড়বে
✅ ভিসা প্রসেস সহজ হবে
✅ জাপানে মানিয়ে নেওয়া হবে অনেক সহজ

🌸 খুলনার মধ্যে জাপানি ভাষা শিক্ষায় আমরা অন্যতম সেরা।
শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।

🏫 From Zero to JAPAN
Japanese Language Coaching & Visa Processing Center
📍 Daulatpur, Khulna
📞 01874614151

🎯 জাপানি ভাষা শিক্ষা
🎯 দক্ষতা উন্নয়ন
🎯 ভিসা প্রসেসিং সম্পূর্ণ সহায়তা

আপনার স্বপ্নের জাপান যাত্রা শুরু হোক সঠিক দিকনির্দেশনায়।
আজই ভর্তি হয়ে নিজেকে প্রস্তুত করুন আগামী দিনের জন্য!

Photos from From Zero To JAPAN's post 25/02/2026

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী আজ সকালে জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির ট্রাফিক ব্যুরোর লাইসেন্স ডিভিশনের প্রধান, Commissioner Takahisa OGURA-এর সাথে সাক্ষাতে বাংলাদেশিদের জন্য ড্রাইভিং টেস্টের লিখিত পরীক্ষাসমূহ বাংলা ভাষায় আয়োজনের প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বর্তমানে প্রায় ৪১,০০০ বাংলাদেশি জাপানে বসবাস করছেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে জাপানের অর্থনীতিতে অবদান রাখছেন। অদূর ভবিষ্যতে আরো অধিক সংখ্যক বাংলাদেশি জাপানের শ্রমবাজারে দক্ষ শ্রমিক হিসেবে নিয়োজিত হতে আগ্রহী এবং সে লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে জাপানি ভাষা শিক্ষাসহ দক্ষতা অর্জন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে বলে তিনি জানান। বাংলায় ড্রাইভিং টেস্টের প্রচলন অন্যান্য পেশার পাশাপাশি ড্রাইভিং-এ বাংলাদেশিদের আগ্রহী করতে দারুন ভূমিকা রাখবে বলে রাষ্ট্রদূত অবহিত করেন।

Commissioner OGURA বাংলায় পরীক্ষা গ্রহণের প্রস্তাবটি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান। তবে, আবেদনকারী ও আগ্রহী প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক হলেই কেবল বিষয়টি বাস্তবায়নযোগ্য হবে মন্তব্য করে তিনি আগ্রহী বাংলাদেশিদের সম্ভাব্য সংখ্যা অতিসত্বর তার দপ্তরকে অবহিত করার অনুরোধ করেন। উল্লেখ্য, বিদেশী আবেদনকারীর সংখ্যার বিবেচনায় জাপানের বিভিন্ন এলাকাভেদে বর্তমানে প্রায় ২০টি বিদেশি ভাষায় ড্রাইভিং টেস্ট (লিখিত পরীক্ষা) পরিচালিত হচ্ছে।

এমতাবস্থায়, জাপানে বসবাসরত বাংলাদেশি যারা বাংলায় ড্রাইভিং টেস্ট (লিখিত পরীক্ষা)-এ অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত গুগল ফরমটি পূরণপূর্বক আগ্রহ প্রকাশের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছেঃ
https://forms.gle/UUgy15ttfxe3vfpT6

** উল্লেখ্য, আপনার পূরণকৃত ব‍্যক্তিগত তথ্য শুধুমাত্র দূতাবাসের কাছেই সংরক্ষিত থাকবে।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Doulatpur
Khulna
9202