Shariful English & Carrer Hub

Shariful English & Carrer Hub

Share

Career tips(BCS & All Jobs)
English(SSC&HSC),Spoken Eng. Dhaka University(Graduate & Post graduate)

16/06/2026

কখন কোন প্রশ্নের(Question)কিভাবে উত্তর দিবেন?
এটা দেখেন!



16/06/2026

আসসালামু আলাইকুম, প্রতিদিন একটু করে শিখি,,,, 1.আমার কাজটি করা উচিত। → I should do my work. (আই শুড ডু মাই ওয়ার্ক)

2.আমি তাকে সাহায্য করব। → I will help him. (আই উইল হেল্প হিম)

3.তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? → Can you help me? (ক্যান ইউ হেল্প মি?)

4.আমি এখন ব্যস্ত আছি। → I am busy now. (আই অ্যাম বিজি নাউ)

5.একটু অপেক্ষা করো। → Please wait a moment. (প্লিজ ওয়েট আ মোমেন্ট)

6.আমি তোমার কথা বুঝতে পেরেছি। → I understand you. (আই আন্ডারস্ট্যান্ড ইউ)

7.আমি পরে তোমাকে ফোন করব। → I will call you later. (আই উইল কল ইউ লেটার)

8.আমার খুব ক্ষুধা লেগেছে। → I am very hungry. (আই অ্যাম ভেরি হাংরি)

9.আমার খুব তৃষ্ণা পেয়েছে। → I am very thirsty. (আই অ্যাম ভেরি থার্স্টি)

10.আজ আমার অনেক কাজ আছে। → I have a lot of work today. (আই হ্যাভ আ লট অব ওয়ার্ক টুডে)

11.আমি তোমার সঙ্গে একমত। → I agree with you. (আই অ্যাগ্রি উইথ ইউ)

12.চিন্তা করো না। → Don't worry. (ডোন্ট ওয়ারি)

13.আমি চেষ্টা করব। → I will try. (আই উইল ট্রাই)

14.তুমি ঠিক বলেছ। → You are right. (ইউ আর রাইট)

15.আমি তোমার জন্য অপেক্ষা করছি। → I am waiting for you. (আই অ্যাম ওয়েটিং ফর ইউ)

16.আমার একটু সময় দরকার। → I need some time. (আই নিড সাম টাইম)

17.তুমি কোথায় যাচ্ছ? → Where are you going? (হোয়ার আর ইউ গোয়িং?)

18.আমি বাড়ি যাচ্ছি। → I am going home. (আই অ্যাম গোয়িং হোম)

19.আমার ভালো লাগছে না। → I don't feel well. (আই ডোন্ট ফিল ওয়েল)

20.তোমার দিনটি কেমন গেল? → How was your day? (হাউ ওয়াজ ইউর ডে?)

21.আমি খুব খুশি। → I am very happy. (আই অ্যাম ভেরি হ্যাপি)

22.আমি দুঃখিত। → I am sorry. (আই অ্যাম সরি)

23.আমাকে ক্ষমা করো। → Forgive me. (ফরগিভ মি)

24.তুমি কি প্রস্তুত? → Are you ready? (আর ইউ রেডি?)

25.আমি তোমার পাশে আছি। → I am with you. (আই অ্যাম উইথ ইউ)

26.আমার মনে হয় তুমি ঠিক। → I think you are right. (আই থিংক ইউ আর রাইট)

27.আমি এটা করতে পারি। → I can do it. (আই ক্যান ডু ইট)

28.সবকিছু ঠিক হয়ে যাবে। → Everything will be alright. (এভরিথিং উইল বি অলরাইট)

29.আমি তোমার জন্য গর্বিত। → I am proud of you. (আই অ্যাম প্রাউড অব ইউ)

30.তোমার দিনটি শুভ হোক। → Have a nice day. (হ্যাভ আ নাইস ডে)





16/06/2026

Daily learning is smartest learning ❤️
Vocabulary Booster : Part 15





15/06/2026

Vocabulary Booster!
Part- 14




Photos from Shariful English & Carrer Hub's post 15/06/2026

Excellent handnote of Narration ❤️

Photo: Collected(Thanks to him/her who pointed it.)



15/06/2026

Structure of Daily Routine!




15/06/2026

বিসিএস ও চাকরির প্রস্তুতিতে যারা এগিয়ে থাকতে চায়, তারা আগে থেকেই এই বইগুলো পড়বেই!

স্বপ্ন কখনো হঠাৎ করে পূরণ হয় না।এর পেছনে থাকে দীর্ঘ সময়ের প্রস্তুতি, ধৈর্য, শৃঙ্খলা আর কিছু গড়ে ওঠা অভ্যাস।
যে মানুষগুলো আজ সফল, তাদের গল্পের শুরুটা কিন্তু অনেক আগেই—যখন তারা অন্যদের মতো শুধু সময় কাটায়নি,বরং সময়কে কাজে লাগিয়েছে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য।
বিসিএসও ঠিক তেমনই একটি জার্নি…এটা শুধু একটা পরীক্ষার নাম না,এটা ধাপে ধাপে নিজেকে তৈরি করার একটি প্রক্রিয়া।একাডেমিক লাইফে ছোট ছোট কিছু অভ্যাসই পারে আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখতে।অনেকেই যখন শেষ মুহূর্তে শুরু করে,তখন আগে থেকে প্রস্তুত থাকা একজন অনেক দূরে চলে যায়।
আমি ব্যক্তিগতভাবে সিনিয়রদের মুখে শুনে শুধু জানার ইচ্ছে থেকে কিছু বই পড়া শুরু করেছিলাম…
কিন্তু সময়ের সাথে বুঝেছি—এই বইগুলো শুধু বই না,
এগুলো আসলে চিন্তা করার দৃষ্টিভঙ্গি বদলে দেয়,জ্ঞানকে গুছিয়ে দেয়,আর আপনাকে ধীরে ধীরে বিসিএস রাস্তায় শক্ত করে তোলে।

সুতরাং নিজের সংগ্রহে এই বইগুলো রাখতে পারেন—
──────────────────────
📘 ১. লাল নীল দীপাবলি — ড. হুমায়ুন আজাদ।
বাংলা সাহিত্যকে নতুনভাবে বুঝতে সাহায্য করে, ভাষার গভীরতা বাড়ায়।
📘 ২. শীকর (সাহিত্যের সামারি) — মোহসিনা নাজিলা।
সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো এক নজরে গুছিয়ে দিয়েছেন, রিভিশনের জন্য দারুণ।
📘 ৩. বিশ্ব রাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রহমান।
আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস ও পরিবর্তন বুঝতে সহায়তা করে।
📘 ৪. বাংলাদেশের সংবিধান — আরিফ খান।
রাষ্ট্রব্যবস্থা, আইন ও মৌলিক কাঠামো বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
📘 ৫. বাংলাদেশের ইতিহাস (১৯৪৭–১৯৭১) — বিভিন্ন লেখকের বই রয়েছে, তাছাড়া ৯-১০ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে এটি দেখে নিতে পারেন।এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম ইতিহাস বুঝতে সাহায্য করবে।
📘 ৬. Science Hour (Compass Publication)
বেসিক বিজ্ঞানকে সহজভাবে রিভিশন করার জন্য উপযোগী।
📘 ৭. বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র — যেকোনো ভালো প্রকাশনীরটা দেখতে পারেন। এটি ভূগোল, মানচিত্র ও স্থানভিত্তিক জ্ঞান শক্ত করার জন্য দরকারি।
📘 ৮. গণিত (ক্লাস ৬–১০)
বেসিক গণিত শক্ত না থাকলে বিসিএস প্রস্তুতি দুর্বল হয়ে যায়—এটা ফাউন্ডেশন।
──────────────────────
বাস্তব কথা হলো—
বিসিএস ও বড় জবে টিকে থাকা মানে শুধু বেশি পড়া না,
বরং সঠিক জিনিস আগে থেকে পড়া, বারবার রিভিশন করা আর ধীরে ধীরে নিজের ভিত শক্ত করা।যারা আজ শুরু করে,তারাই একদিন সবার আগে পৌঁছে যায়।কারণ সফলতা কাউকে হঠাৎ করে ধরা দেয় না—
সফলতা ধরা দেয় প্রস্তুত মানুষদের কাছেই।

ধন্যবাদ,আপনার সফলতা কামনা করি।❤️



15/06/2026

Easy 4 Structure of learning English!
Spoken English : Part 18

Rule: 1
Sub+ should have + V3
(অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি)

Example:
I should have studied more
আমার আরও বেশি পড়া উচিত ছিল
You should have told me earlier
তোমার আমাকে আগেই বলা উচিত ছিল
He should have apologized
তার ক্ষমা চাওয়া উচিত ছিল

Rule: 2
Sub + could have + V3
(অতীতে পারতাম কিন্তু করা হয়নি)

Example :
I could have helped you
আমি তোমাকে সাহায্য করতে পারতাম
She could have passed the exam
সে পরীক্ষায় পাশ করতে পারত
They could have won the match
তারা ম্যাচটি জিততে পারত

Rule:3
Sub + would have + V3
(অতীতে কল্পিত ফল / না হওয়া ঘটনা)

Example:
I would have gone there
আমি সেখানে যেতাম (কিন্তু যাইনি)
He would have helped us
সে আমাদের সাহায্য করত (কিন্তু করেনি)
We would have finished earlier
আমরা আগেই শেষ করতে পারতাম

Rule:4
Sub + might have + V3
(অতীতে সম্ভাবনা / নিশ্চিত না)

Example :
He might have forgotten my name
সে হয়তো আমার নাম ভুলে গেছে
She might have left early
সে হয়তো আগে চলে গেছে
They might have missed the bus
তারা হয়তো বাস মিস করেছে.

Huge respect for your curiosity to learn English
❤️❤️❤️❤️❤️ Thanks ❤️❤️❤️❤️❤️




15/06/2026

আসসালামুআলাইকুম, এরা আমাদের প্রকৃতির মেহমান! এদের ইংরেজি নাম আপনি কতগুলো জানেন?

❤️❤️❤️❤️ Birds Vocabulary ❤️❤️❤️❤️

Crow (ক্রো) = কাক
Sparrow (স্প্যারো) = চড়ুই
Pigeon (পিজন) = কবুতরল
Dove (ডাভ) = ঘুঘু
Myna (মাইনা) = শালিক
Cuckoo (কুকু) = কোকিল
Parrot (প্যারট) = টিয়া
Kingfisher (কিংফিশার) = মাছরাঙা
Woodpecker (উডপেকার) = কাঠঠোকরা
Magpie Robin (ম্যাগপাই রবিন) = দোয়েল
Bulbul (বুলবুল) = বুলবুলি

Tailorbird (টেইলরবার্ড) = টুনটুনি
Drongo (ড্রঙ্গো) = ফিঙে
Oriole (ওরিওল) = বেনে বউ
Wagtail (ওয়াগটেইল) = খঞ্জনা
Eagle (ঈগল) = ঈগল
Hawk (হক) = বাজপাখি
Vulture (ভালচার) = শকুন
Owl (আউল) = পেঁচা
Kite (কাইট) = চিল
Heron (হেরন) = বক
Egret (এগ্রেট) = সাদা বক
Stork (স্টর্ক) = সারস
Crane (ক্রেন) = ক্রৌঞ্চ
Duck (ডাক) = হাঁস
Goose (গুজ) = রাজহাঁস

Cormorant (করমোরান্ট) = পানকৌড়ি
Moorhen (মুরহেন) = ডাহুক
Lapwing (ল্যাপউইং) = তিতির
Quail (কুয়েল) = বটের
Partridge (পার্ট্রিজ) = তিতির
Pheasant (ফেজ্যান্ট) = বনমোরগ
Rooster (রুস্টার) = মোরগ
Hen (হেন) = মুরগি
Peacock (পিকক) = ময়ূর
Swallow (সোয়ালো) = আবাবিল
Robin (রবিন) = রবিন পাখি
Falcon (ফ্যালকন) = শাহীন
Pelican (পেলিক্যান) = পেলিক্যান
Seagull (সিগাল) = গাঙচিল

ধন্যবাদ
প্রতিদিন শিখতে Shariful English & Career Hub এর সাথে থাকুন ❤️




15/06/2026

Everyday's lesson is effective learning.
Vocabulary Booster: Part 15





Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Bamia, Koyra
Khulna
9291