Online Training Point

Online Training Point All About Freelancing.

Graphic Design Tutorial, Background Removal, Photo Editing, Add Shadow For Fiverr
01/04/2021

Graphic Design Tutorial, Background Removal, Photo Editing, Add Shadow For Fiverr

For Welcome to Graphic Design Bangla Tutorial Full Course, where everyone ca...

যে ১০টি কারণে আপনার অবশ্যই গ্রাফিক্স ডিজাইন শেখা উচিৎ:১. সৃজনশীল পেশাইতোমধ্যে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে গ্রাফিক্স ...
20/08/2020

যে ১০টি কারণে আপনার অবশ্যই গ্রাফিক্স ডিজাইন শেখা উচিৎ:

১. সৃজনশীল পেশা
ইতোমধ্যে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল পেশা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কেউ ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারে না। ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকতে হয়। অর্থাৎ নিয়মিত ডিজাইন চর্চা করা এবং অন্যের ডিজাইন দেখার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান বৃদ্ধি পায়।

গ্রাফিক্স ডিজাইনে মুখস্থ বিদ্যা কিংবা কপি-পেস্টের সুযোগ নেই বরং এখানে আপনার নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে হবে। কাজেই, আপনার মধ্যে যদি আঁকা-আঁকির মতো সৃজনশীলতা থাকে, তবে আপনার গ্রাফিক্স ডিজাইন অবশ্যই শেখা দরকার।

২. ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং
গ্রাফিক্স ডিজাইন শেখার সবচাইতে বড় সুবিধা হলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে সবকিছু কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, তাই মানুষকে আকর্ষণ করতে গ্রাফিক্সের প্রয়োজন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা অনেক বেশি, যার ফলে আয়ের পরিমাণও বেশী। গ্রাফিক্সের চাহিদা এতটাই বেশী যে, শুধু গ্রাফিক্সের কাজের জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে।

৩. ডিজাইন বিক্রি
আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হন, তবে আপনি আপনার ডিজাইন অনলাইনে বিক্রি করার সুযোগ পাবেন। এর ফলে আপনি একবার ডিজাইন তৈরি করলে আজীবন সেই ডিজাইন থেকে অর্থ আয় করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইনে ডিজাইন বিক্রি করার বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে।

৪. স্বাধীনতা
উপরের আলোচনা থেকে আশা করি আপনাদের এতটুকু বোধগম্য হয়েছে যে গ্রাফিক্স ডিজাইনারদের স্বাধীনতা রয়েছে। যেমন ধরুন আপনি যখন অনলাইনে ডিজাইন বিক্রি করবেন, তখন আপনাকে কারো হুকুম মানতে হবে না। কিংবা কোনও সুনির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হবে না। আপনি কখন ডিজাইন করবেন, কিভাবে করবেন, এর সম্পূর্ণটাই আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে।

৫. চাকুরী করার সুযোগ
মজার ব্যাপার হলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্যে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি চাকুরী করার সুযোগ রয়েছে। গ্রাফিক্স ডিজাইনারদের চাকুরীর সুযোগ সুবিধা এবং বেতনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আমেরিকার Fastsigns, Inc কোম্পানি তাদের গ্রাফিক্স ডিজাইনারদের ৪৫ হাজার ডলার বেতন দিয়ে থাকে। এছাড়া বোনাস ও অন্যান্য সুবিধা তো আছে।

বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, এখানে নতুন ডিজাইনরা হিসাবে যোগ দিলেও ২০ হাজার টাকা বেতনে চাকুরী করার সুযোগ রয়েছে। আর প্রফেশনাল হলে তো ১ লক্ষ টাকার উপরে বেতন পাবেন।

৬. কাজের ক্ষেত্র এবং আয়ের পরিমাণ বেশি
গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্র কতটা বেশি আশা করি নতুন করে আর বলতে হবে না। চাকুরী এবং ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর কোচিং, ইনস্টিউট কিংবা আইটি ফার্ম দিতে পারবেন। রিমোট জব করার সুবিধা রয়েছে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পরিচালনার জন্যে পার্টটাইম বা ফুল-টাইম গ্রাফিক্স ডিজাইনার রাখে। এসব রিমোট জব আপনি ঘরে বসে করার সুযোগ পাবেন।

চাকুরী করে গ্রাফিক্স ডিজাইনার যতটা না আয় করতে পারেন, তার থেকে বেশী আয় করা সম্ভব ডিজাইন বিক্রি এবং ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে কতটা আয় করা যায় তা আপনারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর দিকে একটু নজর দিলেই অনুমান করতে পারবেন।

৭. গ্রাফিক্স ডিজাইন রোবট বা মেশিন করতে পারে না
সৃজনশীল কাজ সাধারণত মেশিন কিংবা রোবট করতে পারে না। গ্রাফিক্সের কাজ সৃজনশীল হওয়াতে অদূর ভবিষ্যতেও এই পেশা বেশ চাহিদা সম্পন্ন থাকবে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সফটওয়্যার কিংবা ওয়েবসাইটের মাধ্যমে যদিও অনেক ডিজাইন করা যায়। কিন্তু এসব ডিজাইন দিয়ে আসলে সত্যিকার অর্থে কাজ হয় না।

৮. নিজের প্রতিভা প্রকাশ
সৃজনশীল পেশা হওয়ার সুবাদে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিভা বিকশিত এবং প্রকাশ করার সুযোগ পাবেন। গ্রাফিক্স ডিজাইন হলো রং, আকৃতি, বৈশিষ্ট্য নিয়ে খেলা। আর এই খেলার মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন কাঙ্ক্ষিত ডিজাইন। যখন আপনি অনেক ভালো ডিজাইন করবেন, তখন মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং নিজের আইডেন্টিও তৈরি হবে।

৯. শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ
গ্রাফিক্স ডিজাইন শেখার পর আপনি যদি চান যে আর কাজ করবেন না, সে ক্ষেত্রে আপনি শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিতে পারেন। নতুন নতুন মানুষকে আপনি গ্রাফিক্সের কাজ শেখাতে পারেন। এছাড়া শেখানোর মাধ্যমে আপনার আয়ের সুযোগ হবে। বর্তমানে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ক্লাস নিতে পারবেন কিংবা ভিডিও ক্লাস করে আপলোড করতে পারবেন।

অফলাইনে ক্লাস করিয়েও আয় করার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে গ্রাফিক্স শেখার জন্য অনেকেই আগ্রহী আছে।

১০. উচ্চ শিক্ষার প্রয়োজন নেই
অনেক পেশা রয়েছে যার জন্য উচ্চ শিক্ষা, ডিগ্রি এবং সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এসবের কোন প্রয়োজন হয় না। গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজন শুধু দক্ষতার। গুগল, অ্যাপলের মত বড় বড় কোম্পানি তাদের গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য অনেক নতুন নতুন লোক নেয় যাদের অনেকের উচ্চ শিক্ষা নেই।

শেষ কথা
এই ছিল আজকে গ্রাফিক্স ডিজাইন শেখা ও এর কাজের ক্ষেত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবার আপনি চিন্তা করুন আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন শেখা জরুরি কিনা।

[কালেক্টেড]

WordPress Plugin Install Bangla Tutorial-2020
08/08/2020

WordPress Plugin Install Bangla Tutorial-2020

-2020. In this video, I will show you How to install Plugin in WordPress. I hope after watching this video, You ca...

Address

Khulna
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801703929445

Alerts

Be the first to know and let us send you an email when Online Training Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Online Training Point:

Shortcuts

Share

Category