18/05/2026
📕Excellence in education, excellence in behavior!
📕আলবাব একাডেমির তিনটি গ্রুপের শিক্ষার্থীদের গ্রুপ প্রমোশন সবক অনুষ্ঠান।
📕আলহামদুলিল্লাহ!
আজ আলবাব একাডেমির হিফয বিভাগের তিনটি গ্রুপের শিক্ষার্থীদের গ্রুপ প্রমোশন সবক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
📕অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি,
শায়খুল হুফ্ফাজ হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক সাহেব (হাফিজাহুল্লাহ)।
📕সম্মানিত ওস্তাদের উপস্থিতিতে আজ
🌿৪ জন শিক্ষার্থী আমপারা,
🌿১৪ জন শিক্ষার্থী নাযেরা এবং
🌿১০ জন শিক্ষার্থী হিফযের সবক গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে।
শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা যেন কুরআনের সাথে তাদের সম্পর্ককে আরও মজবুত করে এবং তারা যেন দ্বীন ও উম্মাহর খেদমতে নিজেদের নিয়োজিত করতে পারে, এ দোয়া কামনা করছি।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থী, অভিভাবক ও আসাতিযায়ে কেরামের মেহনত কবুল করুন।
আমীন।