25/07/2026
মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রী মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় সংসদের সাবেক মাননীয় হুইপ এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আশরাফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হুইপ মহোদয়ের সুযোগ্য পুত্র জনাব মঈনউদ্দিন আশরাফ। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শেখ শরীফুল আলম। সভাপতিত্ব করেন জনাব শাহিনা সুলতানা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অত্র প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব শরীফ ফজলুর রহমান ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। জনাব মোঃ আশরাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
25/07/2026
CBET(Canada Bangladesh Education Trust) স্কলারশিপ সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৬।
আজ ২৫ জুলাই, ২০২৫, মহেশ্বরপাশা শহীদ জিয়া (ডিগ্রি) মহাবিদ্যালয়, কুয়েট, খুলনা এর উদ্যোগে অত্র কলেজের অডিটোরিয়াম রুমে CBET(Canada Bangladesh Education Trust) সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, কুয়েট, খুলনা। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন জনাব শাহিনা সুলতানা, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) , মহেশ্বরপাশা শহীদ জিয়া (ডিগ্রি) কলেজ, খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এমন স্কলারশিপের জন্য CBET(Canada Bangladesh Education Trust) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং স্কলারশিপপ্রাপ্ত ছয় জন শিক্ষার্থীকে সনদ প্রদানের পাশাপাশি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের সফলতা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর অনুপ্রেরণা হয়ে থাকবে।
16/07/2026
'জুলাই শহীদ দিবস ২০২৬' উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শাহিনা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য জনাব মনোয়ারা খাতুন, আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী । আলোচনা সভায় শহীদ আবু সাইদসহ সকল জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
08/04/2026
আজ ৮ এপ্রিল ২০২৬, বুধবার মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অত্র কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জেষ্ঠ্য প্রভাষক জনাব এস এম আকরাম হোসেন কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷ অধ্যক্ষ জনাব শাহিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কলজের সাবেক অধ্যক্ষ জনাব শেখ বদরুল আলম (অবসরপ্রাপ্ত), অধ্যাপক জনাব আবু হোসেন বাবলু (অবসরপ্রাপ্ত), অধ্যাপক জনাব শেখ মাহাবুবুল হক (অবসরপ্রাপ্ত), লাইব্রেরিয়ান শিক্ষক জনাব মনোয়ারা খাতুন (অবসরপ্রাপ্ত) সহ বর্তমান সকল শিক্ষক ও ছাত্রছাত্রী। পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে সকলের স্মৃতিচারণমূলক বক্তব্যের শেষে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদানপূর্বক দোয়া ও মুনাজাতের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
26/03/2026
শোক সংবাদ!
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর নিয়মিত ছাত্র রাজ ওয়াইজ মণ্ডল গতকাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
01/01/2026
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
07/12/2025
CBET(Canada Bangladesh Education Trust) স্কলারশিপ সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫
গত ১৬ নভেম্বর ২০২৫, মহেশ্বরপাশা শহীদ জিয়া (ডিগ্রি) মহাবিদ্যালয়, কুয়েট, খুলনা এর উদ্যোগে অত্র কলেজের অডিটোরিয়াম রুমে CBET(Canada Bangladesh Education Trust) সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউজ্জামান খান, প্রধান প্রকৌশলী, খুলনা সিটি কর্পোরেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, কুয়েট, খুলনা। পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব শাহিনা সুলতানা, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) , মহেশ্বরপাশা শহীদ জিয়া (ডিগ্রি) কলেজ, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ।
শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এমন স্কলারশিপের জন্য কৃতজ্ঞতা CBET(Canada Bangladesh Education Trust) এর প্রতি।
স্কলারশিপপ্রাপ্ত ছয় জন শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সাফল্য ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর অনুপ্রেরণা হয়ে থাকবে।