01/10/2025
আমাদের ডাইনামিক সভাপতি Mishan Sardar বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় সকলের সম্মতির ভিত্তিতে তাকে KUET চিরকুমার সংঘ- কুচিস থেকে বহিষ্কার করা হলো।
পরবর্তীতে কোন সদস্য বিবাহবন্ধনে আবদ্ধ হলে অথবা কোন মেয়ের পেছনে ঘুরতে দেখা গেলে আমাদের সংবিধান অনুযায়ী দন্ড প্রদান করা হবে।
29/09/2025
চিরকুমার পরিচয় পর্ব:
নাম: Alamogir- The orange
ডিপার্টমেন্ট: IEM
সিরিজ: ২৪ সিরিজ
পদ: যুগ্ম সাধারণ সম্পাদক
শখ:
বন্ধুদের সাথে সহজ-সরল মুহূর্ত ভাগ করে নেওয়া,
আবার কখনো নিঃসঙ্গতাকে বন্ধু বানিয়ে ভাবনার গভীরে ডুবে থাকা।
চিরকুমার সংঘে যোগদানের দর্শন—
জীবনকে আমি দেখতে চাই এক মুক্ত যাত্রাপথ হিসেবে—যেখানে সম্পর্কের শর্ত বা বাড়তি চাপ নেই। এমন এক জায়গা, যেখানে নীরবতা মানেই অভিমান নয়, বরং আত্ম-আবিষ্কারের সুযোগ।
29/09/2025
নাম: H.M. Nasim Farhad
ডিপার্টমেন্ট: ME
সিরিজ: ২৪
পদ:ভবিষ্যৎ দুনিয়া কাঁপানো ইঞ্জিনিয়ার
শখ:
নতুন কিছু শেখা আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় কাজ। মাঝে মাঝে বই পড়া আর আড্ডার ফাঁকে ঘুরে বেড়ানোতে অন্যরকম আনন্দ খুঁজে পাই। টেকনোলজি ও সৃজনশীল কাজের প্রতি আমার বিশেষ আগ্রহ আছে।
'আড্ডার শব্দে খুঁজে পাই সুর,
ভ্রমণের পথে পাই মনের নূর।
খেলাধুলা, বই, কিংবা প্রযুক্তির টান—
আমার প্রাণ জুড়ে শুধু স্বপ্নের গান।'
চিরকুমার সংঘে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
ভালোবাসার নামে অকারণ জটিলতা, মান-অভিমান আর সময় নষ্ট থেকে নিজেকে দূরে রাখতে চাই। আমার বিশ্বাস—চিরকুমার মানে নিজের মতো করে বাঁচা, স্বাধীনভাবে স্বপ্নকে গড়ে তোলা।
চিরকুমার সংঘই আমার নিরাপদ হোমগ্রাউন্ড। এখানে না আছে মান-অভিমান, না আছে প্রেমের “মাস শেষের খরচের রিপোর্ট”। আমি বিশ্বাস করি—চিরকুমার মানেই পকেট সেভ + টেনশন ফ্রি + ফুল স্বাধীনতা! 😎
29/09/2025
নাম: Al Katib Laskar
ডিপার্টমেন্ট: EEE
সিরিজ: ২৪
পদ: শিক্ষা ও গবেষণা সম্পাদক
শখ:
বন্ধুদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা আর ভ্রমণ আমার সবচেয়ে প্রিয় কাজ। ক্রিকেট আমার এনার্জির উৎস—ব্যাট হাতে নেমে শট মারা কিংবা বল হাতে ঝড় তোলা, দুটোই আমার ভালো লাগে।
চিরকুমার সংঘে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
প্রেম-ভালোবাসার নাটকীয়তা, মান-অভিমান আর অযথা ঝামেলা থেকে দূরে থাকতে চাই। আমি বিশ্বাস করি—চিরকুমার মানেই স্বাধীনতা।
29/09/2025
নাম: MD Shamiul Islam
ডিপার্টমেন্ট - CHE
সিরিজ - ২৪
পদ- আহবায়ক
শখ - ঘুমানো এবং মুভি দেখা।
বিয়ে না করলে নাকি জীবন অসম্পূর্ণ এই কথাটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রেরণা, কারণ অসম্পূর্ণ জিনিসের মধ্যেই তো আসল আর্ট! তাই সংসারের বাঁধনে নিজেকে “পূর্ণাঙ্গ” করার বদলে, অসম্পূর্ণ থেকে গর্বের সঙ্গে চিরকুমার সংঘে যোগ দেওয়াই একমাত্র যুক্তিসংগত পদক্ষেপ।
29/09/2025
নাম: Supto saha Ishan
ডিপার্টমেন্ট: MSE
সিরিজ: ২৪
পদ: সাধারণ সম্পাদক
শখ:
বন্ধুদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা আর ভ্রমণ আমার সবচেয়ে প্রিয় কাজ। ক্রিকেট আমার এনার্জির উৎস—ব্যাট হাতে নেমে শট মারা কিংবা বল হাতে ঝড় তোলা, দুটোই আমার ভালো লাগে। ফাঁকে ওয়েব সিরিজ দেখা বা অ্যালার্ম ছাড়া লম্বা ঘুম দিয়েও নিজেকে ফ্রেশ করি।
চিরকুমার সংঘে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
প্রেম-ভালোবাসার নাটকীয়তা, মান-অভিমান আর অযথা ঝামেলা থেকে দূরে থাকতে চাই। আমি বিশ্বাস করি—চিরকুমার মানেই স্বাধীনতা!
28/09/2025
নাম: Saiful Islam
ডিপার্টমেন্ট: MSE
সিরিজ: ২৪
পদ: সহ-সভাপতি
শখ:
বন্ধুদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা আর ভ্রমণ আমার সবচেয়ে প্রিয় কাজ। ক্রিকেট আমার এনার্জির উৎস—ব্যাট হাতে নেমে শট মারা কিংবা বল হাতে ঝড় তোলা, দুটোই আমার ভালো লাগে। ফাঁকে ওয়েব সিরিজ দেখা বা অ্যালার্ম ছাড়া লম্বা ঘুম দিয়েও নিজেকে ফ্রেশ করি।
চিরকুমার সংঘে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
প্রেম-ভালোবাসার নাটকীয়তা, মান-অভিমান আর অযথা ঝামেলা থেকে দূরে থাকতে চাই। আমি বিশ্বাস করি—চিরকুমার মানেই স্বাধীনতা!
নিজের সময়কে নিজের মতো ব্যবহার করা, নিজের আনন্দকে নিজের মতো উপভোগ করা এবং বন্ধুদের সাথে হাসি-ঠাট্টা, গল্প আর মজায় ভরা জীবন কাটানোই আমার আসল লক্ষ্য
28/09/2025
নাম: Md.Isfaq Bin Monowar
ডিপার্টমেন্ট - MSE
সিরিজ - 2k24
পদ: সাধারণ সম্পাদক
শখ - সাইকেল চালানো,ফুটবল খেলা, গান গাওয়া, গান শোনা, ঘুরতে যাওয়া।
চিরকুমার সঙ্গে যোগদান করার কারণ : নেশা,নারী,তাস-তিলে তিলে সর্বনাশ। নিজের জীবনের সর্বনাশ করতে চাইনা বলেই আমি এ সংঘে যোগদান করছি। ইহজীবনে নারীর মোহ মায়া ত্যাগ করে এসেছি আজ অবধি, ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে নিজেকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা। নারী থেকে দূরে ছিলাম, আছি,থাকব।
28/09/2025
চিরকুমার পরিচয়পর্ব :
নাম: Dipon Kumer Saha
ডিপার্টমেন্ট: BME
সিরিজ: ২৪
পদ: যুগ্ম সাধারণ সম্পাদক
শখ:
অবসর সময়ে ক্রিকেট খেলা—ব্যাটিং আর বোলিং মিলিয়ে অলরাউন্ডার হিসেবে মাঠে নামা,মাঠে নেমে Travis Head এর মত ব্যাটিং করা, Haris Rauf এর মত বোলিং করাই আমার সবচেয়ে প্রিয় কাজ। খেলাধুলার পাশাপাশি বন্ধুদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, লেখা-লিখি আর ফাঁকে কিছু ভালো বই কিংবা সিরিজ উপভোগ করতেই ভালো লাগে।
চিরকুমার সংঘে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজের হাতে নিয়ে স্বাধীনভাবে পথ চলা, সমাজের অযাচিত শেকল ভেঙে মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়া। নিজের স্বপ্নকে নিজের মতো করে লালন করা, নিজের সম্মান আর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা এবং সর্বদা নিজের প্রতি দায়বদ্ধ থাকা।
সবচেয়ে বড় কথা—
“আমার জীবন, আমার নিয়ম, আমার নিয়ন্ত্রণ” – এই দর্শনেই এগিয়ে চলা।
সময়কে মূল্য দেওয়া, নিজেকে মূল্যায়ন করা, আর নিজের প্রতিশ্রুতি নিজের কাছে অটল রাখা—এটাই আমার লক্ষ্য।
28/09/2025
নাম: Mishan Sardar
ডিপার্টমেন্ট: MSE
সিরিজ: ২৪
পদ- ডায়নামিক সভাপতি
শখ:
অবসর সময়ে ক্রিকেট , ফুটবল খেলা ।
কুয়েট চিরকুমার সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্য:
দুষ্ট নারীর মায়ার থেকে নিজেকে মুক্ত রাখা ও প্রেম নামক পাপ দ্বারা এই নিষ্পাপ জীবনকে সুন্দর ও প্রাণবন্ত রাখা।
এবং আমার মতো নিষ্পাপ বন্ধুদের দুষ্ট নারীর মায়াজাল থেকে রক্ষা করা।
28/09/2025
নাম: M M Mahim
ডিপার্টমেন্ট - BECM
সিরিজ - ২৪
পদ: সহ-সভাপতি
শখ - গান শোনা, মুভি সিরিজ দেখা, ঘুমানো।
বিয়ে না করলে নাকি জীবন অসম্পূর্ণ এই কথাটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রেরণা, কারণ অসম্পূর্ণ জিনিসের মধ্যেই তো আসল আর্ট! তাই সংসারের বাঁধনে নিজেকে “পূর্ণাঙ্গ” করার বদলে, অসম্পূর্ণ থেকে গর্বের সঙ্গে চিরকুমার সংঘে যোগ দেওয়াই একমাত্র যুক্তিসংগত পদক্ষেপ।
13/08/2025
কাল অরিয়েন্টাশনের পর KUET চিরকুমার সংঘ- কুচিস Batch-2k24 এর সকল সদস্য এবং কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে।