Research and Development Society, KPI

Research and Development Society, KPI

Share

Knowledge Practice Creation

02/05/2026

“একটু একা থাকলে ভালো লাগবে…” “সবকিছু থেকে দূরে থাকলেই হয়তো শান্তি পাবো…” এরকম চিন্তাভাবনা আমাদের ভেতর প্রায়ই আসে। কিছু সময়ের জন্য হয়তো ঠিকই শান্তি আসে। কিন্তু যখন এই একাকীত্বটা যখন অভ্যাস হয়ে যায়, তখন বিষয়টা আর শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা ধীরে ধীরে প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কেও। গবেষণায় দেখা গেছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে একাকিত্বে থাকা দীর্ঘ একাকিত্বের পরিচয়। আর এই দীর্ঘ একাকিত্বের ফলে, আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে, মস্তিষ্কের কার্যকারিতাও ধীরে ধীরে হ্রাস পেতে পারে। যে একাকীত্বকে হয়তো আপনি “peace” ভেবেছিলেন, সেটাই হয়তো আপনাকে ভেতরে ভেতরে দুর্বল করে দিবে। মানুষ একা থাকার জন্য তৈরি না। আমাদের প্রয়োজন connection, কথা বলা, শোনা, এবং বোঝাপড়া তৈরী করা। কিন্তু বাস্তবতা হলো, অনেকেই এই একাকীত্বের মধ্যে আটকে থাকে, কথা বলার মানুষ থাকে না, বা থাকলেও বলা হয়ে ওঠে না। ঠিক এই জায়গাটাতেই সহায়তা প্রয়োজন। কারণ কখনো কখনো একজন মানুষ, যিনি মন দিয়ে শুনবেন, তিনি আপনার জন্য সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারেন। Reference: Stahn, A. C. et al. (2019). Brain Changes in Response to Long-Term Antarctic Residence, New England Journal of Medicine (NEJM)

23/04/2026

John Ternus-এর LinkedIn-এ profile picture নেই কারণ তিনি কখনো job খুঁজতে যাননি। ১৯৯৭ সালে University of Pennsylvania থেকে Mechanical Engineering শেষ করলেন। সেখানে শুধু পড়াশোনা নয় Men's Swimming Team-এর all-time letter winner ছিলেন।

তারপর Virtual Research Systems-এ VR headset engineer হিসেবে কাজ শুরু করলেন। ৪ বছর পর, ২০০১ সালে Apple-এ যোগ দিলেন।

তারপর থেকে একটাই company, একটাই title, hardware engineering-এ প্রায় ২৫ বছর।

আজ Apple তাকে CEO বানিয়ে দিল পৃথিবীর সবচেয়ে দামি company-এর একটি।

Tim Cook আজ announce করলেন September 1-এ তিনি CEO ছেড়ে দিচ্ছেন। তবে Apple ছেড়ে যাচ্ছেন না। তিনি হচ্ছেন Executive Chairman, company-র সাথেই থাকবেন।Steve Jobs-এর হাত থেকে $350 Billion-এর Apple নিয়েছিলেন, এখন $4 Trillion বানিয়ে রেখে গেলেন।

১৪ বছরে প্রায় ১১ গুণেরও বেশি।

এটা business history-র অন্যতম সেরা leadership handover কিন্তু সবচেয়ে interesting প্রশ্নটা হলো John Ternus কেন?

Board-এর সামনে ছিলেন Craig Federighi, software-এর মানুষ যিনি MacOS, iOS বানিয়েছেন। Eddy Cue, services-এর মানুষ যিনি Apple Music, Apple TV+ চালিয়েছেন।

J***y Srouji, chip designer যিনি Apple Silicon বানিয়েছেন। তারা সবাইকে উপেক্ষা করে Board বেছে নিল hardware engineering-এর মানুষকে।

কারণটা বুঝতে হলে একটা কথা মাথায় রাখতে হবে। ChatGPT এবং Gemini cloud-এর চলে কারণ তাদের inference করতে পুরো building ভর্তি GPU লাগে।

Apple-এর A18 Pro chip সেই একই কাজ করে আপনার pocket-এ মাত্র 3 watts-এ। এটাকে বলে on-device AI এবং এই gap প্রতিদিন বাড়ছে।

Apple প্রতি বছর ২৩ কোটি iPhone সেল করে, Google তাদের Pixel সেল করে ৪ কোটি। যে company silicon control করে, সে AI-এর unit economics control করে।

Board-এর decision-এর মানে সহজ AI war hardware দিয়ে জেতা যাবে Software দিয়ে নয়। তাই তারা সেই মানুষকে বেছে নিল যে ২৫ বছর ধরে সেই hardware বানিয়েছে।

iPhone Air বানিয়েছেন Ternus, M-series Mac বানিয়েছেন, iPhone 17 বানিয়েছেন, Neural Engine roadmap তার হাতে। Apple Silicon-এর Intel থেকে বের হয়ে আসার পুরো transition তার হাতে।

Tim Cook-এর নিজের গল্পটা এই moment-কে আরও বড় করে দেয়। Tim Cook বড় হয়েছিলেন Alabama-র একটা ছোট town-এ কখনো ভাবেননি পৃথিবীর সবচেয়ে বড় company-র CEO হবেন। আজ তার farewell letter-এ লিখলেন "প্রতিদিন সকালে email খুলে দেখতাম দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষ লিখত Apple Watch কীভাবে তার মাকে বাঁচিয়েছে।"

তিনি একটা কথা বললেন "এটা goodbye নয় এটা transition।" Tim-এর bet ছিল supply chain যেইটা তিনি Apple-কে manufacturing wonder বানিয়েছিলেন।

John-এর bet হলো the stack silicon থেকে software পর্যন্ত পুরো vertical। এটাকে বলে Vertical Integration Play।

যখন AI-এর যুদ্ধে একটা company ইচ্ছে করে hardware engineer-কে CEO বানায় তখন তারা বলছে: "আমরা বিশ্বাস করি এই যুদ্ধ chip-এ জেতা যাবে App-এ নয়।" Apple-এর পুরো ভবিষ্যৎ strategy এই একটা hiring decision-এ লুকিয়ে আছে।

[collected and modified]

#প্রযুক্তি #উদ্যোক্তা

07/11/2025

আজ দেশের সবচেয়ে দূষিত বায়ুর শহর খুলনা। বায়ুর মান সূচক (AQI) ২২৯ — যা রাজধানী ঢাকাকেও ছাড়িয়ে গেছে। এ মান মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। ঢাকা শহর সাধারণভাবে সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর মধ্যে ধরা হয়, তবে ধাপে ধাপে বা সময়ভিত্তিকভাবে অন্য শহরগুলোরও অবস্থান বদলায়।
_Khulna Youth Classicists

06/11/2025

I need a nuclear battery for my old phone!

06/11/2025

তাহলে আমাদের সাথে গবেষণা শেখার কাজে যোগ দিচ্ছেন কবে?

06/11/2025

গবেষণা কেন দরকার??

উচ্চশিক্ষায় বাড়তি সুবিধা
গবেষণার অভিজ্ঞতা থাকলে শিক্ষার্থীরা চাকরির সাক্ষাৎকারে বা উচ্চশিক্ষায় (যেমন BSc in Engineering) ভর্তি হওয়ার সময় বাড়তি সুবিধা পায়।
কারণ: গবেষণায় অংশগ্রহণ প্রমাণ করে যে শিক্ষার্থী বিশ্লেষণ, পরিকল্পনা ও সমস্যা সমাধানে দক্ষ।

বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাকে বেশি গুরুত্ব দেয়
বিদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় (যেমন — কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ ইত্যাদি) শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা ও অভিজ্ঞতাকে ভর্তি প্রক্রিয়ার একটি মূল মানদণ্ড হিসেবে দেখে।
➡️ কারণ তারা এমন শিক্ষার্থী খোঁজে যারা শুধুমাত্র বই মুখস্থ নয়, বরং নতুন ধারণা তৈরি করতে সক্ষম।

05/11/2025

পৃথিবীতে জোয়ার-ভাটা চাঁদের আকর্ষনের কারনে হয় না।আকর্ষনের ডিফরেন্সের কারনে হয় দুই-তৃতীয়াংশ। বাকি এক তৃতীয়াংশ কন্ট্রিবিউশান সূর্যের।
_StoryHead_

03/11/2025

হাঁস, সামুদ্রিক পাখি এবং ডলফিনের মতো কিছু প্রাণী একগোলার্ধীয় ঘুম ব্যবহার করে, মানে তারা মস্তিষ্কের এক পাশকে বিশ্রাম দেয় এবং অন্য পাশ জেগে থাকে। এর ফলে তারা শিকারীদের উপর নজর রাখতে পারে, শ্বাস নিতে পারে বা এক চোখ খোলা রেখে চলাচল করতে পারে। এটা তাদের প্রকৃতিতে বেঁচে থাকার এক বিশেষ কৌশল...

31/10/2025

এনারা রসায়নের সেই সকল ব্যক্তি যারা মানুষদেরকে এই পৃথিবী বিশেষভাবে দেখিয়েছেন।
ল্যাভয়েসিয়ারের অক্সিজেন আবিষ্কার থেকে শুরু করে মেন্ডেলিভের পর্যায় সারণী পর্যন্ত, এই মহান ব্যক্তিরা পদার্থ এবং জীবনের রহস্য নিয়ে অনেক তথ্য দিয়ে গেছেন মানবজাতিকে।
আপনি কোন রসায়নবিদকে সবচেয়ে বেশি পছন্দ করেন?
কমেন্ট করে জানিয়ে দিন

01/10/2025

গল্পটা শুরু হয়েছিল প্রায় দশ বছর আগে। হার্ভার্ডের অধ্যাপক জেফ লিশম্যান তাঁর ল্যাবে একটি চালের দানার চেয়েও ক্ষুদ্র মস্তিষ্কের নমুনা পান। নমুনাটি এসেছিল গুরুতর মৃগী রোগে আক্রান্ত এক রোগীর থেকে। মাত্র এক ঘন মিলিমিটার আকারের এই নমুনায় ছিল প্রায় ৫৭ হাজার কোষ, ২৩ সেন্টিমিটার রক্তনালী এবং ১৫ কোটি সিন্যাপ্স। নমুনাটি ডায়মন্ড-ব্লেড দিয়ে পাতলা স্লাইসে কেটে ইলেকট্রন মাইক্রোস্কোপে ছবি তোলা হয়, আর তাতে জমা হয় ৩০ কোটি ছবি। ফলে তৈরি হয় ১ হাজার ৪০০ টেরাবাইট ডেটা যা প্রায় ১০০ কোটি বইয়ের সমান।
লিশম্যান ও তাঁর দল এত বিপুল ডেটা প্রক্রিয়াকরণে সমস্যায় পড়েন। তখন এগিয়ে আসে গুগল। গুগলের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিটি কোষ আলাদা করে শনাক্ত করেন এবং তাদের পারস্পরিক সংযোগ শনাক্ত করে তৈরি করে একটি ত্রিমাত্রিক মডেল। ফলাফল হিসেবে তৈরি হয় ‘নিউরোগ্ল্যান্সার’ নামে ইন্টারঅ্যাকটিভ ব্রেইন ম্যাপ, যা গবেষকদের জন্য অনলাইনে উন্মুক্ত।
ডেটা থেকে কিছু অপ্রত্যাশিত জিনিস উঠে এসেছে। যেমন - দুটি নিউরন শুধু কয়েকটি সংযোগে সীমাবদ্ধ নয়, বরং তাদের মধ্যে ৫০ টিরও বেশি সংযোগ ছিল। নিউরনগুলো কেন এতো শক্তভাবে যুক্ত থাকে, তার উত্তর এখনো অজানা। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, মানসিক রোগ বা বিকাশজনিত সমস্যার রহস্য উন্মোচনে এ ধরনের ‘থ্রিডি ম্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রকল্পের পরবর্তী ধাপ হলো ইঁদুরের পুরো মস্তিষ্কের থ্রিডি ম্যাপ তৈরি করা। এটি মানুষের ওই ছোট অংশের তুলনায় অন্তত ৫০০ গুণ বেশি জটিল হবে। একসময় হয়তো পূর্ণাঙ্গ স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কও মানচিত্রায়িত করা সম্ভব হবে। তবে সম্পূর্ণ মানব মস্তিষ্কের ক্ষেত্রে ডেটার পরিমাণ এত বিশাল (প্রায় ১ জেটাবাইট) যে বর্তমান প্রযুক্তিতে তা সংরক্ষণ ও বিশ্লেষণ করা প্রায় অসম্ভব। (বিজ্ঞান্বেষী)
---
ছবির ব্যাখ্যা: ছবিতে দেখা যাচ্ছে একটি একক নিউরন (সাদা), যার চারপাশে জালের মতো ছড়িয়ে আছে ৫,৬০০টি অ্যাক্সন (নীল)। প্রতিটি অ্যাক্সনের মাধ্যমে তৈরি হওয়া সংযোগস্থল বা সিন্যাপ্স সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে।

[ collected ]

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Khulna
9000

Opening Hours

Thursday 13:00 - 17:00
Friday 13:00 - 17:00