Chemistry Point by Kalam Sir

Chemistry Point by Kalam Sir

Share

আহসান আহমেদ রোড
01707070477

29/09/2025
21/08/2025

HSC'27

25/07/2025

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"
মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন।
মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছো কেনো?"
চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"
বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার
জিনিয়াস বাবা,তোকে চিঠিটা পড়ে শোনাই।
মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই।
তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"
পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"
মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন
"টমাস আলভা এডিসন"
বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।
মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল।
তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।
সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"
শিক্ষনীয়ঃ
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

24/07/2025

💫 জনপ্রিয় শিক্ষক হওয়ার ১৪টি চমৎকার কৌশল — সাথে উদাহরণ 📚🎓

শিক্ষক হতে চাইলে শুধু পড়ানো নয়, আরও কিছু গুণ জরুরি। দেখে নিন জনপ্রিয় ও প্রিয় শিক্ষক হওয়ার কৌশল আর বাস্তব উদাহরণ-
✅ ১. প্রত্যেক শিক্ষার্থীকে নাম ধরে ডাকুন।
🟩 যেমন: "রাফি, এই প্রশ্নটা কীভাবে বুঝেছো?"
❌ ভুল: "এই কাইল্যা, তোরে ডাকছি!"

✅ ২. কঠিন বিষয় সহজ উদাহরণ, গল্প, ছবি, চার্ট, বাস্তব জিনিস দিয়ে বোঝান।
🟩 যেমন: নিউটনের তৃতীয় সূত্র বোঝাতে বলুন— "দেয়ালে ঘুষি মারলে কেন হাত ব্যথা পায়?"
বা রাসায়নিক বিক্রিয়ায় লেমন জুস আর বেকিং সোডার মিশ্রণ দেখান।

✅ ৩. প্রশ্ন করার সুযোগ দিন। ভুল উত্তরে রেগে যাবেন না।
🟩 উদাহরণ: শিক্ষার্থী ভুল উত্তর দিলে বলুন— "ভুল হওয়াটাই শেখার অংশ, এবার চল একসাথে ঠিক করি।"

✅ ৪. ইতিবাচক, বন্ধুসুলভ, হাসিখুশি পরিবেশ তৈরি করুন।
🟩 মাঝে মাঝে বলুন— "আজ তো তোমাদের মাঝে একজন সাইন্সের গোয়েন্দা খুঁজে পেলাম!" — একটু মজা, একটু উৎসাহ!

✅ ৫. প্রযুক্তি ব্যবহার করুন।
🟩 যেমন: ভিডিও প্রেজেন্টেশন, কাহুত কুইজ, অনলাইনে ইউটিউবের শিক্ষণীয় ভিডিও লিংক শেয়ার করা।

✅ ৬. নিয়মিত মূল্যায়ন আর ফিডব্যাক দিন।
🟩 যেমন: "সোহান, তোমার রচনায় ভাষা চমৎকার, তবে বানানে একটু খেয়াল রাখবে।"

✅ ৭. নিজের আচরণে সময়ানুবর্তিতা, সততা দেখান।
🟩 যেমন: ক্লাস ঠিক সময়ে শুরু ও শেষ করা। কখনো অন্যের সমালোচনা নয়।
"দেখো, সময়ানুবর্তিতা জীবনের বড় গুণ।"

✅ ৮. বিষয়টি বাস্তব জীবনের সাথে মিলিয়ে দিন।
🟩 যেমন: "অ্যাকাউন্টিং শিখলে ফ্যামিলির খরচের হিসাব রাখতেও কাজে লাগবে।"

✅ ৯. নিয়মিত অনুপ্রেরণা দিন।
🟩 যেমন: "হাতেকলমে চেষ্টা ছাড়া কেউ বড় বিজ্ঞানী হয় না। ভুল করলে ভয় নেই, শেখো।"

✅ ১০. নতুন পদ্ধতি শিখুন, নিজেকে উন্নত করুন।
🟩 যেমন: "আগে শুধু লেকচার দিতাম, এখন অনলাইন গেম-কুইজও করি, এতে সবাই মজা পায়।"

✅ ১১. ব্যক্তিগত উপকরণ নিজে বহন করুন।
🟩 নিজের মার্কার, ডাস্টার সঙ্গে রাখুন।
❌ বলবেন না: "এই তামিম, মার্কার এনে দে।"

✅ ১২. কণ্ঠস্বরের ওঠানামা রাখুন।
🟩 যেমন: গল্পের সময় ধীরে, উত্তেজনাপূর্ণ অংশে জোরে। এতে ক্লাস বোরিং হয় না।

✅ ১৩. সবার সাথে আই কন্টাক্ট রাখুন।
🟩 "তোমরা কি বুঝতে পারলে?"— এই বলে সবার চোখের দিকে তাকান।

✅ ১৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ নিন।
🟩 যেমন: "জাহিদ, তোমার অঙ্কে সমস্যা কোথায়? এসো, আমরা আবার করি।"

---

👉 এই গুণগুলো চর্চা করলে শিক্ষক হয়ে উঠবেন শিক্ষার্থীদের গাইড, মেন্টর আর রোল মডেল। ❤️✨

#শিক্ষকত্ব

Photos from Chemistry Point by Kalam Sir's post 22/07/2025

❤️❤️❤️

Photos from Chemistry Point by Kalam Sir's post 13/07/2025

Rady~Ridy
Govt. Coronation Secondary Girls School
Congratulations For a Great Result
SSC'25

13/07/2025

Nishad Sharif
Chemistry 97
SSC'25
Khulna Zilla School

13/07/2025

Rakibul Islam
Chemistry 96
SSC'25
Islamabad Collegiate School, Khulna

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

আহসান আহমেদ রোড, সেন্ট জোসেফস স্কুলের বিপরীতে, খুলনা।
Khulna
9208