20/05/2026
A proud and inspiring moment for KUET.
Khulna University of Engineering & Technology warmly congratulates Lilatul Barat Siddika Propa from the Department of Textile Engineering for receiving the prestigious Honda Young Engineer & Scientist’s (Y-E-S) Award 2025. With this achievement, she has become the first female student and overall, the third individual from KUET to receive this honour, bringing the award back to KUET after nearly four years.
The Honda Y-E-S Award, jointly organized by Honda Foundation and Bangladesh Honda Private Limited, is recognized as one of the most prestigious international awards for engineering students in Bangladesh. Every year, only four students from BUET, KUET, RUET, and CUET are selected through a highly competitive process based on academic excellence, leadership qualities, research potential, innovation, and extracurricular achievements.
As part of this recognition, she has received a scholarship grant of USD 3,000. Upon graduation, she will also become eligible for the highly prestigious Y-E-S Plus Award, which offers up to USD 7,000 along with opportunities for higher studies, research collaborations, internships, and international exposure in Japan.
KUET proudly celebrates this success and hopes it encourages more students to prepare themselves for opportunities like the Honda Y-E-S Award. With hard work, consistency, and the courage to dream beyond boundaries, KUET students can continue to achieve recognition on both national and international stages.
20/05/2026
অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭/০৫/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৭/০৬/২০২৬ ইং তারিখ হতে অত্র বিশ্বদ্যিালয়ের সকল ক্লাস ও অফিস সময়সূচি পূর্বের ন্যায় নিম্নরূপ হবেঃ
18/05/2026
এস. এম. সাঈম ফেরদৌস (Arch 24) এর নামাযে জানাযা আজ সকাল ১০ টায় কুয়েট সেন্ট্রাল মসজিদের সামনে হবে ইনশাআল্লাহ। এবং আজকের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
17/05/2026
এতদ্বারা অত্র বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, অদ্য ১৭/০৫/২০২৬ ইং আনুমানিক বিকালে অত্র বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস, রোল নং-২৪২৫০৩০ খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাকে উদ্ধার করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক বিকাল ৫.৩০ ঘটিকায় তাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
16/05/2026
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্তঃ বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২৬। অংশগ্রহণ করেছে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়।
লাইভ আপডেট পেতে চোখ রাখুন কমেন্টের লিংকে।
16/05/2026
বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অংশগ্রহনের জন্য কুয়েট দাবা টিম এর সদস্যরা পরিচালক (ছাত্র কল্যান) মহোদয়ের কাছ থেকে টিম জার্সি গ্রহণ করে।
এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো: হাসান আলী ছাত্রদের ভালো খেলতে উৎসাহ প্রদান করেন ও হারজিত যাই হোক ফেয়ার প্লের বিষয়ে ছাত্রদের দিকনির্দেশনা দেন। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) (ছাত্র কল্যান), এবং সহকারী পরিচালক (ছাত্র কল্যান) মহোদয়গন এসময়ে উপস্থিত ছিলেন।
আন্তঃ বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কুয়েট দাবা টিম এর জন্য রইল নিরন্তর শুভকামনা।
টিম কুয়েট প্রথম রাউন্ডের খেলায় সকাল ১০টায় হবিজঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে মুখোমুখি হয়ে ৪-০ তে জয়লাভ করে।
11/05/2026
অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের অধীনে পরিচালিত ক্লাবগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে নতুনভাবে রেজিস্ট্রেশন ও তথ্য হালনাগাদ করা আবশ্যক। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ১১/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে পরিচালক (ছাত্র কল্যাণ) এর কার্যালয়ে ক্লাবের নিয়মাবলী অনুসরণ করে নুতন ক্লাবের অনুমোদনের জন্য আবেদন করতে বলা যাচ্ছে।
ইতোমধ্যে যে সকল ক্লাবের অনুমোদন রয়েছে তাদেরকেও আগামী ১১/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে নবায়ন করার জন্য আবেদন করতে বলা হচ্ছে।
পরিচালক (ছাত্র কল্যান)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা ৯২০৩।
বি:দ্র: ক্লাব পরিচালনার শর্তাবলী কমেন্টে সংযুক্ত।
08/05/2026
বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অংশগ্রহনের জন্য কুয়েট ফুটবল টিম এর সদস্যরা আজ পরিচালক (ছাত্র কল্যান) মহোদয়ের কাছ থেকে টিম জার্সি গ্রহণ করে।
এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো: হাসান আলী ছাত্রদের ভালো খেলতে উৎসাহ প্রদান করেন ও হারজিত যাই হোক ফেয়ার প্লের বিষয়ে ছাত্রদের দিকনির্দেশনা দেন। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ছাত্র কল্যান, জনাব রাজন রাহা এসময়ে উপস্থিত ছিলেন।
আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
কুয়েট টিমের জন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কাম্য।
06/05/2026
এতদ্বারা অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুইমিংপুল সংক্রান্ত যেকোন তথ্য বিষয়ে জানতে নিম্নোক্ত শিক্ষক, কর্মকর্তার সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রেজিষ্ট্রেশন ফর্ম ও নিয়মাবলী কমেন্টে দ্রষ্টব্য।