নিউটন স্যারের ব্যাচ

নিউটন স্যারের ব্যাচ Simple , Honest & Lovable personality.

Newton Mollick ⏰
নিউটন স্যারের ব্যাচ
৩য় শ্রেণির ভর্তি কোচিং
সোলায়মান নগর, শের-এ-বাংলা রোড , খুলনা।
(জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন-এর ঠিক বিপরীত গলিতে)
WhatsApp / 📞 01728-903148

30/08/2026
12/07/2026

ক্লাস রোল এক থেকে দুই হওয়াতে আজ মানু‌ষিক রোগি -

আমাদের সবারই সচেতন হওয়া দরকার,আমার জানা মতে আমাদেরই বিদ্যালয়ে এমন অভিভাবক আছেন যাদের কন্যা প্রথম থেকে দ্বিতীয় হলে কন্যা পাগল না হলে ও তারা পাগল হয়ে যেতে পারে,তাদের কাছে অনুরোধ আপনার সচেতন হন তানা হলে হয়তো ভবিষ্যতে এমন অবস্থা আপনাদের সাথে ও ঘটে যেতে পারে -

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সাকিবুল ইসলাম রিফাত। শান্ত স্বভাবের রিফাত সপ্তম শ্রেণিতে প্রথম হয়েছিল। কিন্তু অষ্টম শ্রেণিতে তার রোল নম্বর ১ থেকে ২ হয়ে যাওয়ার পর তিনি ভীষণ মানসিক চাপে পড়ে যান। পরিবারের কথা অনুযায়ী, এরপর থেকেই ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন দেখা দিতে শুরু করে এবং একসময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

পরিবার ছেলেকে সুস্থ করার জন্য চিকিৎসার চেষ্টা করলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদি ও উন্নত মানসিক চিকিৎসা চালিয়ে যেতে পারেনি। পরবর্তীতে তিনি নিজের এবং আশপাশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ করতে শুরু করলে পরিবার বাধ্য হয়ে তাকে শিকলে বেঁধে রাখে। গত তিন বছর ধরে তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন।

এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়—আমরা কি শুধু নম্বর, রোল আর এই জিপিএকেই সাফল্যের একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলেছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি ৮ জনে ১ জন মানুষ জীবনের কোনো না কোনো সময়ে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। তাই শিশু-কিশোরদের মানসিক চাপকে ছোট করে দেখার সুযোগ নেই।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউটন স্যারের ব্যাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share