07/02/2026
#ড্রিম_টাচ্_কম্পিউটার_ট্রেনিং_ইন্সটিটিউট
#তথ্য_ও_যোগাযগ_প্রযুক্তি
#তথ্য_প্রযুক্তি
#যোগাযোগ_প্রযুক্তি
#কম্পিউটার_প্রযুক্তি
#কম্পিউটার_বিজ্ঞান
#আইসিটি
#টেকনোলজি
#ডিজিটাল
#সফটওয়্যার_ও_কম্পিউটার_প্রোগ্রামিং
#ক্লাউডকম্পিটিং
শিখব মজায় মজায় আইসিটি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
একাদশ ও দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায় তৃতীয়ঃ- ডিজিটাল ডিভাইস(Digital Device)/লজিক গেইট (Logic Gate)।
XNOR গেইট সার্কিট/ বর্তনীর ব্যাখ্যা
XNOR গেইট এমন একটি লজিক গেইট যার ইনপুট দুটি সমান হলে আউটপুট 1 হয় এবং যখন ইনপুট দুটি ভিন্ন হয় তখন আউটপুট 0 হয়
সার্কিটের গঠনে
দেওয়া সুইচিং সার্কিটে মোট দুটি ব্লক আছে এবং ব্লক দুইটি সিরিজে(AND) যুক্ত আছে—
Block–1: A এবং B′ (প্যারালাল)(OR)
Block–2: A′ এবং B (প্যারালাল)(OR)
এই দুটি ব্লক সিরিজে যুক্ত, এবং শেষে একটি বাল্ব (Y) সংযুক্ত আছে।
ব্লকগুলোর কাজ
Block–1 ON হবে যদি A = 1 অথবা B = 0
Block–2 ON হবে যদি A = 0 অথবা B = 1
যেহেতু ব্লক দুটি সিরিজে যুক্ত, তাই দুটি ব্লকই ON না হলে কারেন্ট প্রবাহিত হবে না এবং বাল্ব জ্বলবে না।
ধাপঃ-০১ বিশ্লেষণ করি যদি (A = 0, B=0) তাহলে
দেওয়া আছে—
A = 0, B = 0
অতএব,
A′=1
B′=1
Block–1 : A+B′
A+B′=0+1=1
Block–1 ON
Block–2 : A′+B
A′+B=1+0=1
Block–2 ON
চূড়ান্ত ফলাফল
যেহেতু Block–1 এবং Block–2 সিরিজে যুক্ত,
এবং দুটি ব্লকই ON,
তাই কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয়।
বাল্ব জ্বলে (X = 1)
উপসংহার
A = 0, B = 0 হলে XNOR গেইটের উভয় ব্লক ON থাকায় সিরিজ সংযোগের মাধ্যমে আউটপুট 1 পাওয়া যায়।
ইনপুট একই হলে (00 বা 11) হলে দুটি ব্লক ON থাকে, ফলে বাল্ব জ্বলে
ধাপঃ-০২ বিশ্লেষণ করি যদি (A = 0, B=1) তাহলে
দেওয়া আছে—
A = 0, B = 1
A′=1
B′=0
Block–1:A+B′
A+B′=0+0=0
Block–1 OFF
Block–2:A′+B
A′+B=1+1=1
Block–2 ON
চূড়ান্ত ফলাফল
যেহেতু Block–1 এবং Block–2 সিরিজে যুক্ত,
এবং একটি ব্লক OFF আছে,
তাই কারেন্ট প্রবাহিত হতে পারে না।
বাল্ব জ্বলে না (X = 0)
উপসংহার
A = 0, B = 1 হলে XNOR গেইটের একটি ব্লক ON এবং অন্য ব্লক OFF থাকে এবং সিরিজ সংযোগের কারণে আউটপুট 0 হয়।
ইনপুট ভিন্ন হলে (01 বা 10) একটি ব্লক OFF থাকে, ফলে বাল্ব জ্বলে না।
ধাপঃ-০৩ বিশ্লেষণ করি যদি (A = 1, B = 0)
দেওয়া আছে—
A = 1, B = 0
অতএব,
A′=0
B′=1
Block–1 : A+B′
A+B′=1+1=1
Block–1 ON
Block–2 : A′+B
A′+B=0+0=0
Block–2 OFF
চূড়ান্ত ফলাফল
যেহেতু Block–1 এবং Block–2 সিরিজে যুক্ত,
এবং একটি ব্লক OFF আছে,
তাই কারেন্ট প্রবাহিত হতে পারে না।
বাল্ব জ্বলে না (X = 0)
উপসংহার
A = 1, B = 0 হলে XNOR গেইটের একটি ব্লক ON এবং অন্য ব্লক OFF থাকে এবং সিরিজ সংযোগের কারণে আউটপুট 0 হয়।
ইনপুট ভিন্ন হলে (01 বা 10) একটি ব্লক OFF থাকে, ফলে বাল্ব জ্বলে না।
ধাপঃ-০৪ বিশ্লেষণ করি যদি (A = 1, B = 1)
দেওয়া আছে—
A = 1, B = 1
অতএব,
A′=0
B′=0
Block–1 : A+B′
A+B′=1+0=1
Block–1 ON
Block–2 : A′+B
A′+B=0+1=1
Block–2 ON
চূড়ান্ত ফলাফল
যেহেতু Block–1 এবং Block–2 সিরিজে যুক্ত,
এবং দুটি ব্লকই ON,
তাই কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয়।
বাল্ব জ্বলে (X = 1)
উপসংহার
A = 1, B = 1 হলে XNOR গেইটের উভয় ব্লক ON থাকায় সিরিজ সংযোগের মাধ্যমে আউটপুট 1 পাওয়া যায়।
সর্বশেষ দেখা যায় ইনপুট গুলো একই হলে আউটপুট 1 হয় এবং ইনপুট গুলো ভিন্ন হলে আউটপুট 0 হয়।