26/06/2026
আজকে থেকে আবারো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২৬ দেখার আয়োজন করা হয়েছে কুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্দোগে।
স্থানঃ SWC ভবন, নিচ তলা।
আমরা সত্য,ন্যায় এবং ইতিবাচকতার পক্ষে।
সংবাদ প্রচারে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন।
26/06/2026
আজকে থেকে আবারো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২৬ দেখার আয়োজন করা হয়েছে কুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্দোগে।
স্থানঃ SWC ভবন, নিচ তলা।
24/06/2026
বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা খাতে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ এর ২০২৬ সালের তালিকায় স্থান করে নিয়েছেন তরুণ গবেষক মারজানা আক্তার। এশিয়ার বিভিন্ন দেশের অসামান্য অবদান রাখা বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি দিতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
মারজানা আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ থেকে অণুজীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
গবেষক মারজানা আক্তারের সবচেয়ে বড় সাফল্য ছিল বাংলাদেশের হাঁস-মুরগির মধ্যে প্রথমবার ‘চিকেন ইনফেকশিয়াস অ্যানিমিয়া ভাইরাস’ (CIAV)-এর অত্যন্ত ক্ষতিকর ‘জেনোটাইপ ৩বি স্ট্রেন’ (Genotype IIIb strain) শনাক্ত করা। দেশের পোল্ট্রি শিল্পের সুরক্ষায় এবং এ সংক্রান্ত রোগ প্রতিরোধে তার এ আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটি অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।
24/06/2026
অত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত সম্মানিত শিক্ষকবৃন্দের (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) সমন্বয়ে এন্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে।
24/06/2026
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবীন শিক্ষার্থীদের জন্য হল, লাইব্রেরি ও অন্যান্য প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে এই সমন্বিত ডিজিটাল অটোমেশন ব্যবস্থা। বুধবার (২৪ জুন) বিকেল ৪:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অটোমেশন ব্যবস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নতুন এ ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই আইডির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় ই-মেইল, একাডেমিক রেজিস্ট্রেশন, বিভিন্ন ফি ও পেমেন্ট কার্যক্রম, হল-সংক্রান্ত সেবা, লাইব্রেরি সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।
এছাড়া নবীন শিক্ষার্থীরা ওয়েবসাইটভিত্তিক এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে কোনো ধরনের জটিলতা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে হলের সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণ এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাতিষ্ঠানিক সেবা ও তথ্য দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবেন। ফলে সেবাপ্রদান প্রক্রিয়ায় সময় ও কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই অটোমেশন ব্যবস্থা শিক্ষার্থীদের সেবা গ্রহণকে আরও সহজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে অধিকতর গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।
23/06/2026
২৫ ব্যাচের অরিয়েন্টেশন উপলক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরে, যান চলাচল বন্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিশ।
22/06/2026
নিয়মটা সহজ, ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ যার, আচার্য স্বর্ণপদক তার। কিন্তু যদি দুজনের সিজিপিএই হয় নিখুঁত ৪.০০, তখন কী হবে? এমন এক বিরল পরিস্থিতির জন্ম দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৮ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী আহমদ মাহির সুলতান ও তানযীম আজওয়াদ জামান।
নটর ডেম কলেজের এই দুই বন্ধু বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে টানা আট সেমিস্টার ধরে ৪-এর মধ্যে ৪ সিজিপিএ ধরে রেখেছেন। তাঁদের দাবি, বুয়েটের ইতিহাসে একই ব্যাচ ও একই বিভাগের দুই শিক্ষার্থীর একসঙ্গে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ঘটনা এবারই প্রথম।
বর্তমানে মাহির বুয়েটের সিএসই বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। অন্যদিকে তানযীম ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বুয়েটে প্রভাষক হিসেবে কাজ করার পর শিগগিরই যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাচ্ছেন।
এত দীর্ঘ সময় নিখুঁত ফল ধরে রাখার পেছনে ছিল পরিকল্পিত অধ্যয়ন ও ধারাবাহিকতা। মাহিরের মতে, ভালো ফলের জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, কৌশলও জরুরি। তিনি প্রতিটি কোর্সের ধরন, শিক্ষকের মূল্যায়ন পদ্ধতি ও পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করে প্রস্তুতি নিতেন। অন্যদিকে তানযীম নিয়মিত ক্লাস টেস্টে ভালো করার মাধ্যমে টার্ম ফাইনালের চাপ কমিয়ে আনতেন। প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা মনোযোগী অধ্যয়নই তাঁর কাছে যথেষ্ট মনে হতো।
দুজনেরই ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতের প্রতি গভীর আগ্রহ ছিল। মাহিরের আগ্রহ ছিল জ্যোতির্বিদ্যা ও পদার্থবিজ্ঞানে, আর তানযীমের গণিতপ্রেম আরও দৃঢ় হয় প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াডে সাফল্যের পর।
শুধু একাডেমিক নয়, সহশিক্ষা কার্যক্রমেও ছিলেন সমান সক্রিয়। মাহির নটর ডেম কলেজের লেখক কুঞ্জের সভাপতি ও সাহিত্য সাময়িকীর সম্পাদক ছিলেন। তানযীম ফুটবল ও অ্যাথলেটিকসে সাফল্য অর্জনের পাশাপাশি গণিত ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। দুজনই ভায়োলিন বাজাতে ভালোবাসেন।
বন্ধুত্বের শুরু নটর ডেম কলেজে হলেও সম্পর্ক আরও গভীর হয় বুয়েটে। তাঁদের মতে, এই বন্ধুত্বই সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছিল। একজন অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আবার প্রয়োজন হলে সহযোগিতাও করেছেন।
দুই তরুণ মনে করেন, তাঁদের সাফল্যের পেছনে নটর ডেম কলেজের বড় অবদান রয়েছে। শিক্ষকদের উৎসাহ, শেখার পদ্ধতি এবং আত্মবিশ্বাস তৈরির পরিবেশ তাঁদের এগিয়ে যেতে সাহায্য করেছে।
নতুন শিক্ষার্থীদের জন্য তাঁদের পরামর্শ হলো—সব সময় সবার চেয়ে এগিয়ে থাকার চেষ্টা না করে বিষয়গুলো গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে গণিত, সমস্যা সমাধান ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ থাকলে কম্পিউটার প্রকৌশলে ভালো করা অনেক সহজ হয়।
তাঁদের থিসিস সুপারভাইজার অধ্যাপক মো. সামসুজ্জোহা বায়েজীদের মতে, বুয়েটের মতো প্রতিষ্ঠানে আট সেমিস্টার ধরে ৪.০০ সিজিপিএ ধরে রাখা অত্যন্ত কঠিন। তিনি বলেন, মাহির ও তানযীম শুধু মেধাবীই নন, তাঁরা অত্যন্ত পরিশ্রমী এবং গবেষণাতেও অসাধারণ সম্ভাবনাময়।
22/06/2026
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার অভিজ্ঞতা এখন পাওয়া যাবে ঘরে বসেই, গুগল আর্থের নতুন পরীক্ষামূলক Flight Simulator-এর মাধ্যমে।
এই ফিচারটি শুধু Google Earth-এর ওয়েব সংস্করণে ব্যবহার করা যায়। কম্পিউটারে Google Earth খুলে Explore Earth-এ গিয়ে Tools মেনু থেকে Flight Simulator চালু করা যায়। শুরুতে এটি সাধারণ মানচিত্র দেখায়, তবে আরও বাস্তব অভিজ্ঞতার জন্য Map-এর বদলে Satellite বেছে নেওয়া যায়।
ফ্লাইট নিয়ন্ত্রণের জন্য কিবোর্ডের Page Up ও Page Down দিয়ে গতি বাড়ানো বা কমানো যায়। তীর চিহ্নের বাটন ব্যবহার করে বিমানকে ওপরে, নিচে বা দুই দিকে ঘোরানো যায়। সিমুলেশনের ভেতরে ক্লিক করলে মাউস ও কিবোর্ড নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তন করা সম্ভব। উড্ডয়নের সময় 3D ভবন ও উচ্চ রেজোলিউশনের ছবি স্বয়ংক্রিয়ভাবে লোড হয়।
বিমান মাটিতে আঘাত করলে সিমুলেশন থেমে যায় এবং Restart অপশনের মাধ্যমে নিরাপদ উচ্চতায় আবার শুরু করা যায়। গুগল জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের নিচের কিছু এলাকায় নিচু উচ্চতায় উড়লে মাঝে মাঝে ভিজ্যুয়াল ত্রুটি দেখা যেতে পারে এবং ফ্লাইটের সময় কিছু সাধারণ ম্যাপ শর্টকাট বন্ধ থাকে, যাতে নিয়ন্ত্রণে কোনো সমস্যা না হয়।
বৃষ্টির ছোঁয়ায় কুয়েটের রূপ হয়ে ওঠে আরও মোহময়!
যেন প্রকৃতি নিজেই এখানে নেমে এসে আঁকে এক অপার সৌন্দর্যের ক্যানভাস।
21/06/2026
সেমিফাইনালে কুয়েট
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম (ডাবলস) প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল খেলায় ইউনিভার্সিটি অব ফন্টিয়ার টেকনোলজির সাথে সরাসরি ২-০ ব্যাবধানে জয়লাভ করে সেমি ফাইনালে কুয়েট টিম। সেমি ফাইনালে কুয়েট মুখোমুখি হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে।
নিরন্তর শুভকামনা কুয়েট টিমের জন্য।
19/06/2026
Khulna University of Engineering & Technology (KUET) secured a convincing 2–0 victory over Jatiya Kabi Kazi Nazrul Islam University in the 2nd Round of the Inter-University Carrom (Singles) Competition.
Congratulations and best wishes to the KUET Carrom Team on this excellent achievement. Wishing them the very best as they advance to the Quarterfinals, where they will face the host, National University.