27/06/2026
খুবিয়ান - KUian
'খুবিয়ান' শিক্ষার্থীদের অধিকারের কথা বলে।
27/06/2026
খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ
26/06/2026
আপানার কোন বন্ধু /বান্ধবী হতে পারে? তাকে মেনশন দিন
25/06/2026
খুলনা বিশ্ববিদ্যালয় খান বাহাদুর হল চত্বর
স্কটল্যান্ড, যারা বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনা তাদের সাথে জিতে লাফালাফি করে কী বুঝাতে চাও 🇧🇷 ?
এক নজরে খুবির অপরাজিতা হলের নবীন অঙ্গীকারনামা
১. বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বর্তমান আবাসিক ও নিরাপত্তাজনিত সুবিধাদির মধ্যে হলে বসবাস করতে সম্মত থাকতে হবে এবং হল কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত নির্ধারিত সিটে অবস্থান করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কক্ষ পরিবর্তন করা যাবে না।
২. হলে গেট বুকে রাখা হবে এবং রাত ৯ টায় গেট বন্ধ হবার পর কোন ছাত্রী হলে প্রবেশ করতে পারবে না। বিশেষ কোন কারন থাকলে ছাত্রীকে পূর্বেই লিখিত আবেদনের মাধ্যমে নির্ধারিত সময়ের পর হলে প্রবেশের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে লিখিত আবেদন নির্ধারীত দিনের অন্তত ১ দিন আগে জমা দিতে হবে।
৩. হলে রাত্র ৯.০০ থেকে ৯.৩০ মিনিটের মধ্যে রোল কল করা হবে এবং আবাসিক সকল ছাত্রীকে এ সময় নিজ নিজ রুমে উপস্থিত থাকতে হবে। হল পরির্দশন কালে পরপর ৩ দিন যদি কোন ছাত্রীকে বরাদ্দকৃত সিটে না পাওয় যায় সেক্ষেত্রে হল কর্তৃপক্ষ উক্ত ছাত্রীর বরাদ্দকৃত সিট বাতিল করতে পারবে।
৪. কোন ছাত্রী হলের বাহিরে (শিক্ষা সফর বা বাড়ি) অবস্থান করলে অবশ্যই এই সংক্রান্ত ফর্ম পূরন পূর্বক এবং বহিরাগমন খাতায় কারণ উল্লেখ্য পূর্বক এন্ট্রি করে যাবে। বহিরাগমন খাতায় নাম উল্লেখ না থাকলে তার বিরুদ্ধে হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে।
৫. অভিভাবক এবং আত্মীয়গণ হলের গেটে গেস্ট এন্ট্রি খাতায় নিবন্ধন পূর্বক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে শুধুমাত্র হলের অতিথি কক্ষে ছাত্রীদের সাথে দেখা করতে পারবেন। অসুস্থতা জনিত কারণে কোন ছাত্রীর অভিভাবকের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেস্ট ফর্ম পূরন পূর্বক সাময়িক ভাবে হলে রাখতে পারবেন।
৬. হলে কোন ব্যক্তিগত পরিচালিকা রাখা যাবে না এবং নিজ কক্ষে সকল আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখতে হবে। অপরাজিতা হলে সিট প্রাপ্ত নয় এমন কোন ছাত্রীকে হলের অভ্যন্তরে নিতে হলে অবশ্যই হলের আইডি কার্ড হলের গেটে জমা দিতে হবে।
৭. হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ছাত্রী কক্ষে ব্যাক্তিগত বৈদ্যুতিক আসবাবপত্র ব্যবহার করতে পারবে না তাছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম (হিটার, বৈদ্যুতিক চুলা/টিভি/ফ্রিজ / ইস্ত্রি) ব্যবহার করার জন্য নিরৎসাহিত করা হলো। ছাত্রীদের জন্য বরাদ্দকৃত আসবাবপত্র বা মালামাল সিট বাতিলের সময় হল অফিস কে বুঝিয়ে দেবে।
৮. কোন ছাত্রী ইচ্ছাকৃত ভাবে হলের কোন সম্পদ নষ্ট করলে তাকে কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত ক্ষতি পূরণ দিতে হবে এবং তার বিরুদ্ধে শান্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. কোন ছাত্রী হলে অবস্থানকালীন কোন চাকুরীতে যোগদান করলে/ বিবাহিত হলে, তা হল কর্তৃপক্ষকে জানাতে হবে। আবাসিক থাকাকালে কোনো ছাত্রীর বিবাহ হলে তাকে ঐ সেমিস্টারের সর্বশেষ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হলে থাকতে দেওয়া হবে।
১০. শিক্ষার্থীদের কক্ষে বরাদ্দকৃতরা ছাড়া কিছু সময়ের জন্য অতিরিক্ত ১ জনের বেশি অবস্থান করা যাবে না। আবাসিক নয় কিন্তু জরুরী অবস্থায়, হলে সংযুক্ত কোন ছাত্রী হলে অবস্থান করতে চাইলে তাকে পূর্বেই সহকারী প্রভোস্টের অনুমতি নিতে হবে।
১১. হলে অবস্থানকারী কোন আবাসিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হল কর্তৃপক্ষ দ্রুত মেডিকেল সেন্টারে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করবে। ছাত্রীর স্থানীয় অভিভাবককে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাকা হলে তাকে/ তাদেরকে নির্ধারিত সময়ে হলে উপস্থিত হতে হবে এবং ছাত্রীর গুরুতর অসুস্থতার সময় তাকে হাত্রীর পূর্ণ দায়িত্ব নিতে হবে।
১২. হলের বাইরে যে কোন প্রকার ঘটনার জন্য ছাত্রী নিজে দায়ী থাকবে এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে কোনভাবেই ঘটনার সংঙ্গে সম্পৃক্ত করা যাবে না। কক্ষের মধ্যে অন্যের বিরক্তির উদ্রেগ ঘটায় এমন কোন আচারণ পরিহার করা বাঞ্চনীয়।
১৩. হল কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের জাতীয় দিবসে সকল অনুষ্ঠানে বাধ্যতা মূলক অংশগ্রহণ করতে হবে।
১৪. হলের অভ্যন্তরে মিটিং/ অনুষ্ঠান/ পিকনিক করতে হলে অবশ্যই হল প্রভোস্টের পূর্ব অনুমতি নিতে হবে।
১৫. নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা ও ঝড় বৃষ্টির সময়ে ছাত্রীরা কক্ষ ত্যাগের পূর্বে অবশ্যই বৈদ্যুতিক সুইচ, দরজা জানালার সিটকানি, বন্ধ করে কক্ষ তালা বন্ধ করে বাহিরে যাবে।
১৬. হলে ছাত্রীরা কোন পোষা প্রানী রাখতে পারবে না ও সাইকেল রাখতে হলে হল কর্তৃপক্ষের পূর্ব অনুমতি স্বাপেক্ষে হলের বাহিরে নির্ধারিত স্থানে রাখতে হবে এমতাবস্থায় কোন ক্ষতি হলে হল কর্তৃপক্ষ তার জন্য দায়ী নয়।
১৭. হলে বসাবসরত অবস্থায় কোনো ছাত্রী গুজব, অপপ্রচার, মাদক গ্রহন সন্ত্রাস, কিংবা শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকান্ডের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকলে প্রমান পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৮. অনার্স/ মাস্টার্স প্রোগ্রামের নির্ধারিত কোর্সের মেয়াদ অনুযায়ী যেমন অর্নাসের মেয়াদ ৪ বছর হলে, ৪ বছর পর্যন্ত ছাত্রীরা আবাসিক হিসাবে হলের সিটে থাকতে পারবে। কোনো ছাত্রীর প্রোগ্রামের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে হলে সিট বাতিল বলে গন্য হবে। পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে আবাসিক ছাত্রীকে অবশ্যই হল সম্পূর্ন ছেড়ে দিতে হবে।
১৯. অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ (একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী) এর পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে উক্ত অর্থবছরের বাকি ৩৬ (ছয়) মাসের হল চার্জ পরিশোধ করতে হবে না অন্যথায় চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলে প্রতি মাসের জন্য আবাসিক শিক্ষর্থীদের ১০০ টাকা এবং অনাবাসিকদের ৫০ টাকা করে হল চাজ প্রদান করতে হবে।
২০. সমষ্টিগত জীবনের আদর্শের প্রতি লক্ষ্য রেখে হলের সুনাম রক্ষার্থে সর্বদা সচেষ্ট থাকতে হবে। উপরোল্লিখিত কোনো বিষয়ের ব্যাখ্যার প্রয়োজন হলে বা কোন সমস্যা দেখা দিলে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক সমাধান করা হবে।
24/06/2026
প্রচুর জ্ঞান অর্জন হয়,
এই নেন জ্ঞানের নমুনা
Click here to claim your Sponsored Listing.