Islamic Education & Dawah Institute Khulna

Islamic Education & Dawah Institute Khulna Islamic Education & Dawah Institute Khulna is a non-profit and an open dawah platform of Khulna district.

IEDIK এর আয়োজনে জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের প্রস্তুতিমূলক কুইজ প্রতিযোগিতার পরীক্ষা চলছে।
15/05/2026

IEDIK এর আয়োজনে জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের প্রস্তুতিমূলক কুইজ প্রতিযোগিতার পরীক্ষা চলছে।

14/05/2026

🌙 যিলহাজ্জের প্রথম দশদিনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিন! 🌙
আসছে বছরের শ্রেষ্ঠ দিনগুলো—যিলহাজ্জ মাসের প্রথম দশদিন।
এই বরকতময় দিনগুলোর আমল, ফজিলত ও করণীয় সম্পর্কে নিজেকে প্রস্তুত করতে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি প্রস্তুতিমূলক কুইজ প্রতিযোগিতা!

📚 কুইজের সিলেবাস: পিডিএফ লিংক কমেন্টে।
🎯 উদ্দেশ্য: ইলম অর্জনের মাধ্যমে এই মহান দিনগুলোর সর্বোচ্চ উপকারিতা অর্জনে নিজেদের প্রস্তুত করা।

🗓️ কুইজের তারিখ: ১৫ মে, ২০২৬, শুক্রবার।
⏰ সময়: বা'দ জুমু'আহ
📍 স্থান: বায়তুল ফালাহ জামে মসজিদ, গল্লামারি, খুলনা।
🎁 বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
📢 আপনিও অংশ নিন, বন্ধুদের মেনশন করুন এবং পোস্টটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।

"আল্লাহর নিকট এই দশদিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই।" (সহীহ বুখারী)

13/05/2026

ইসলামিক এডুকেশন এন্ড দাওয়াহ ইন্সটিটিউট (IEDIK)-এর উদ্যোগে গত ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দুর্গম পার্বত্য অঞ্চলে তিনদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় মোট ৬টি পাহাড়ি এলাকায় মারমা, মুরং, চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় বাঙালি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি পথ, খাল-ঝিরি ও ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অতিক্রম করে চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল এসব এলাকায় পৌঁছায়। চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় এই প্রথম কোনো চিকিৎসক পৌঁছেছেন।

মানবিক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলামিক এডুকেশন এন্ড দাওয়াহ ইন্সটিটিউট  (IEDIK)-এর আয়োজনে গত ২...
11/05/2026

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইসলামিক এডুকেশন এন্ড দাওয়াহ ইন্সটিটিউট (IEDIK)-এর আয়োজনে গত ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দুর্গম পার্বত্য অঞ্চলে পরিচালিত হয়েছে ধারাবাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম।
এই তিন দিনে মোট ৬টি দুর্গম পাহাড়ি এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে মারমা, মুরং, চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী এবং স্থানীয় বাঙালি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় পৌঁছাতে স্বেচ্ছাসেবক ও চিকিৎসক দলকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, খাল-ঝিরি, বাঁশের ভেলা ও ঝুঁকিপূর্ণ মোটরবাইক যাত্রা অতিক্রম করতে হয়েছে। অনেক স্থানে এই প্রথম কোনো ডাক্তার পৌঁছেছেন বলে স্থানীয়রা জানান।
চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসচেতনতা, প্রাথমিক চিকিৎসা ও শিশুদের মাঝে উপহার বিতরণের কার্যক্রমও পরিচালিত হয়।
মানবতার সেবায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রাখি। এই মহতী কার্যক্রমে যারা সহযোগিতা, দোয়া ও সমর্থন দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

09/05/2026

যিলহজ্জ মাসের ১ম দশদিনের প্রস্তুতি নিয়ে Islamic Education & Dawah Institute Khulna এর পক্ষ থেকে আসছে বিশেষ আয়োজন। বিস্তারিত শীঘ্রই জানানো হবে ইনশাআল্লাহ।

সামাজিক শক্তি অর্জন ও ইসলামী মূল্যবোধে দীক্ষিত সুদক্ষ, চিন্তাশীল এবং নিবেদিত অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগাম...
24/04/2026

সামাজিক শক্তি অর্জন ও ইসলামী মূল্যবোধে দীক্ষিত সুদক্ষ, চিন্তাশীল এবং নিবেদিত অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল ২৫ এপ্রিল, শনিবার আয়োজন করা হয়েছে এক্টিভিজম সেমিনার।
স্থান: বায়তুল ফালাহ জামে মসজিদ, গল্লামারি, খুলনা।
দেশবরেণ্য তিনজন এক্টিভিস্ট উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
আপনারা সবাই আমন্ত্রিত।
শুধুমাত্র পুরুষের জন্য।
সময়: দুপুর ২টা।
আয়োজনে:

আলহামদুলিল্লাহ সামাজিক শক্তি অর্জনের অন্যতম একটা মাধ্যম হিসাবে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি বিগত প্রায় এক ...
20/04/2026

আলহামদুলিল্লাহ সামাজিক শক্তি অর্জনের অন্যতম একটা মাধ্যম হিসাবে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি বিগত প্রায় এক বছর থেকে। আমরা এ লক্ষ্যে অত্যন্ত দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকাগুলো বেছে নিয়েছি যেখানে নুন্যতম চিকিৎসা সেবা পেতে গেলে তাদের বেশ বেগ পেতে হয়।
যুগ যুগ ধরে খৃষ্টান মিশনারীরা প্রান্তিক, দরিদ্র জনসাধারণদের চিকিৎসা সেবার নামে ধর্মান্তরিত করে আসছে। যার ফলস্বরূপ সামান্য কিছু সহযোগিতার বিনিময়ে অনেক মুসলিমদের ঈমান বিক্রি হয়ে গেছে।
অনেক ভাইয়েরা আমাদের এই কাজকে আরও প্রসারিত করার পরামর্শ দিয়েছেন ও আর্থিক সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য আমরা পরবর্তী ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা গ্রহণের সুযোগ করে দিচ্ছি।
আমাদের পরবর্তী ফ্রী চিকিৎসা সেবার স্পট: বান্দরবান হিল ট্রাকস ইনশাআল্লাহ।
আমাদের কাছে সহযোগিতা পাঠাতে নিচের নাম্বারে বিকাশ করতে পারেন।
01918616835 (বিকাশ, পার্সোনাল)

প্রকৃতির মাঝে একটা দিন কাটলো IEDIK এর ভাইব্রাদারদের নিয়ে। আলহামদুলিল্লাহ চমৎকার কিছু সময় কেটেছে হালাল বিনোদনে। আল্লাহ আম...
26/03/2026

প্রকৃতির মাঝে একটা দিন কাটলো IEDIK এর ভাইব্রাদারদের নিয়ে। আলহামদুলিল্লাহ চমৎকার কিছু সময় কেটেছে হালাল বিনোদনে। আল্লাহ আমাদেরকে সবসময় নেক পরিবেশে থাকার এবং নেক মানুষদের সাথে থাকার তাওফিক দিন। আমরা যেনো জান্নাতেও একসাথে থাকতে পারি, একসাথে বসে গল্প করতে পারি সাহাবীদের সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

রমদান আমাদের থেকে বিদায় নিচ্ছে, জানিনা পরবর্তী রমাদান আমরা পাবো কিনা। আল্লাহ এই রমাদানের উসিলায় আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের...
20/03/2026

রমদান আমাদের থেকে বিদায় নিচ্ছে, জানিনা পরবর্তী রমাদান আমরা পাবো কিনা। আল্লাহ এই রমাদানের উসিলায় আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমরা রমাদানের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন।

রমাদান চলে যাচ্ছে, তাই বলে কুরআনও যেন আমাদের জীবন থেকে চলে না যায়। প্রতিদিন অবশ্যই কুরআনের সাথে অন্তত একবার হলেও যেনো সাক্ষাৎ হয়।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Education & Dawah Institute Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share