Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch

Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch

Share

Managed Under Tanzimul Ummah Foundation.

21/06/2026

আলহামদুলিল্লাহ, তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখার তৃতীয় শ্রেণির কৃতি শিক্ষার্থী- মুহসিনা তাসনিম মিনা।
পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করছে ( সূরা নাবা ৩৮-৪০ )
#তানযীম

13/06/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখায় ০১জন হাফেযা শিক্ষিকা (অনাবাসিক) নিয়োগ দেওয়া হবে।
যোগাযোগ
01958-617004
01958-617005

Photos from Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch's post 11/06/2026

ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার): আজ সকাল ৯ টায় তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখার নিজস্ব মিলনায়তনে ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীরা ঈদুল আযহাকে কেন্দ্র করে নিজেদের স্মৃতিচারণ উপস্থাপন করে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ ইভেন্টের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের মূল্যবান আলোচনা ও পরামর্শের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।
পরিশেষে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহ: শাখা প্রধান এফ এম রুস্তম আলী স্যারের সার্বিক দিকনির্দেশনায় ও কালচারাল শিক্ষক তাওহিদুল ইসলাম আব্বাস এবং আর্ট শিক্ষক রেজাউল করিম এর পরিচালনায়
সম্মানিত শাখা প্রধান হাফেয ইমরান খালিদ স্যারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

27/05/2026

পবিত্র ঈদ মুবারকের শুভেচ্ছা 🥰🥰🥰
#তানযীম
#খুলনা
#নিরালা
#মাদরাসা

Photos from Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch's post 18/05/2026

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখায় আজ 18.05.2026 তারিখ সোমবার *ইয়াওমুত তানযীম* পালিত হয়।

Photos from Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch's post 26/04/2026

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখায় আজ 26.04.2026 প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকে নিয়ে *সাপ্তাহিক জলসা* অনুষ্ঠিত হয়।

Photos from Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch's post 23/04/2026

তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা, খুলনা শাখায় আজ 23.04.2026 তারিখ বৃহস্পতিবার প্লে ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে “অভিভাবক মতবিনিময়” সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ -হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন অত্র শাখার সম্মানিত শাখা প্রধান- হাফেয মাওলানা ইমরান খালিদ, শাখা সহকারি -এম এম রুস্তম আলী, নাযেম-ই তালিমাত -জনাব নাসির উদ্দিন, আমিনুল হিফয- জাহিদুল ইসলাম, সহকারি আমিনুল হিফয -হাফেয রবিউল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।

Photos from Tanzimul Ummah Pre-Hifz Madrasah, Khulna Branch's post 06/04/2026

আলহামদুলিল্লাহ 🌙

তানযীমুল উম্মাহ প্রি- হিফয মাদরাসা খুলনা শাখার উদ্যোগে আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ঈদের স্মৃতিচারণ, মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তির মাধ্যমে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবার মাঝে ছিলো ভালোবাসা, সৌহার্দ্য ও ঈদের আনন্দের অপূর্ব মিলন।

আল্লাহ তা‘আলা এই সুন্দর আয়োজন কবুল করুন এবং সবার জীবনে কল্যাণ ও বরকত দান করুন। আমীন 🤲

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

323/18, Nirala R/A
Khulna
9100