Italearn

Website

Italearn People may learn & get training to go to abroad for getting a job ..

17/09/2026
জিজ্ঞাসা করুন এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করুন পোস্টের কমেন্টে কিংবা ইটালার্নে ফেইসবুক পেইজের মেসেঞ্জারে।আগা...
17/09/2026

জিজ্ঞাসা করুন এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করুন পোস্টের কমেন্টে কিংবা ইটালার্নে ফেইসবুক পেইজের মেসেঞ্জারে।

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় ইটালার্নের সম্মানিত সিইও স্যার লাইভে আসবেন। আলাপ করবেন সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জিজ্ঞাসা নিয়ে। সিইও স্যার আপনার মুখোমুখি হতে চান। গ্রহণ করতে চান আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ। ইটালার্ন মনে করে, আপনার পরামর্শই ইটালার্নের এগিয়ে যাওয়ার শক্তি।

জিজ্ঞাসা করুন এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করুন।

ধন্যবাদ🌿

14/09/2026
একটি অসম্ভব মায়াবী ছেলে। ইটালী প্রবাসী।তার সাথে আমার দেখা হয়েছিলো জীবনে একবার। যাকে চিনি না জানি না।কোন এক শুভ সকালে, ...
07/09/2026

একটি অসম্ভব মায়াবী ছেলে।
ইটালী প্রবাসী।
তার সাথে আমার দেখা হয়েছিলো জীবনে একবার।
যাকে চিনি না জানি না।

কোন এক শুভ সকালে,
সে আমার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠলো।
আমি আর পরিচালক কায়সার আহমেদ "বকুলপুর" নাটকের শুটিং এর উদ্দেশ্যে মানিকগঞ্জ যাচ্ছি।
যাওয়ার আগে শান্তিনগর মোড়ে ছেলেটির সাথে দেখা করলাম।

ছেলেটি বললো "আমি ইটালি থাকি। অল্প দিনের জন্য দেশে এসেছিলাম। আজ আমার ফ্লাইট। চলে যাচ্ছি।
দেশকে খুব ভালোবাসি।
যারা এদেশকে ভালোবেসে কাজ করে, তাদের জন্য আমি কিছু করতে চাই" -
এই কথাটি বলে, সে আমার হাতে একটি চেক ধরিয়ে দিলো।
বললো, আপনার "সহজপাঠ স্কুল" এর জন্য।
কী বিমূর্ত!
কী অদ্ভূত!!

দেশকে মানুষ কতো রকম ভাবেই না ভালোবাসে।
এইরকম ভালোবাসা আমার জীবনে প্রথম দেখা।

তারপর মাঝে মাঝে কথা হতো।
একদিন বললো, "আপনার স্কুলে একটি শহীদ মিনার বানাবেন। আমি টাকা পাঠাচ্ছি।"
যেই কথা সেই কাজ।
আমাদের "সহজপাঠ স্কুল" শহীদ মিনার নির্মিত হয়ে গেলো।

তারপর থেকে তার সাথে আমি কম যোগাযোগ করি। কারণ, আমার খুব সংকোচ হচ্ছিলো এই ভেবে যে - তাকে ফোন করলে যদি সে ভাবে, আমার ফোনের উদ্দেশ্য স্কুলের সহযোগিতা প্রাপ্তি!!
ফোন সে নিজেই করতো।
মাঝে মাঝে তার ব্যস্ততার কারণে গ্যাপ পরে যেতো। যখন ফোন দিতো, এমন ভাবে কথা বলতো যে মনে হতো তার সাথে আমার রোজই কথা হয়।

ছেলেটির নাম রহীদ আলমগীর।
জন্ম মাদারীপুর, বেড়ে ওঠা খুলনায়।
বন্ধুরা "সজীব" বলে ডাকে।

আস্তে আস্তে কতো কিছুই না জানতে পারলাম তার সম্পর্কে।
শুধু সহজপাঠ স্কুলকে নয়, দেশের অনেকগুলো স্কুলে সে
এই রকম অকৃত্রিম দান করে থাকে।
আরো বহুভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে সেবামূলক কাজ করে থাকে।
'Benevolent' শব্দটি শুধু বইতেই পড়েছিলাম।
অবশেষে বাস্তবে সন্ধান পেয়ে গেলাম।

তার অকৃত্রিম ও নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে
নামক একটি মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইটালি ভাষা শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে এদেশের তরুণরা উন্নত ভবিষ্যতের ঠিকানা তৈরি করছে।

তার সম্পর্কে একদিন সারাবেলা গল্প করবো আপনাদের সাথে।
আমার বিশ্বাস আপনারা Bore হবেন না।

আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন
প্রিয় অনুজ সজীব।

ভালো থেকো।
এমনই থেকো।
পৃথিবীর সবাই তোমার সাথে ছল করলেও
তুমি এমন‌ই থেকো।

তোমার মঙ্গল কামনায়
টুটুল চৌধুরী
প্রতিষ্ঠাতা
সহজপাঠ স্কুল।
অভিনেতা
এবং
ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক।
০৭ সেপ্টেম্বর, ২০২৬
K Rohid Alamgir

🌟 একজন স্বপ্নদ্রষ্টার জন্মদিনে... 🌟পৃথিবীতে কিছু মানুষ আছেন, যারা শুধু নিজের জন্য স্বপ্ন দেখেন না- অন্যের চোখেও স্বপ্ন এ...
06/09/2026

🌟 একজন স্বপ্নদ্রষ্টার জন্মদিনে... 🌟

পৃথিবীতে কিছু মানুষ আছেন, যারা শুধু নিজের জন্য স্বপ্ন দেখেন না- অন্যের চোখেও স্বপ্ন এঁকে দেন। কেউ নিজের সাফল্যের গল্প লেখেন, আর কেউ এমন একটি পথ তৈরি করেন। যে পথে হাঁটতে হাঁটতে শত শত মানুষ তাদের নিজেদের সাফল্যের গল্প লিখতে শুরু করে। ইটালার্নের সিইও Kazi Rohid তেমনই একজন স্বপ্নদ্রষ্টা।

একজন মানুষ যখন নিজের স্বপ্নকে ছাপিয়ে অন্যের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখেন, তখন তাঁর পথচলা আর কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প থাকে না- তা হয়ে ওঠে অসংখ্য মানুষের জীবনে পরিবর্তনের গল্প। ইটালার্ন প্রতিষ্ঠার পেছনে সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই।

একসময় যে তরুণের হাতে ছিল না নিশ্চিত ভবিষ্যতের কোনো মানচিত্র, আজ তার হাতেই উঠেছে নতুন সম্ভাবনার পাসপোর্ট। কেউ শিখেছে ইতালিয়ান ভাষা, কেউ অর্জন করেছে Culinary Arts-এর দক্ষতা, কেউ পাড়ি দিয়েছে ইউরোপের পথে, আবার কেউ ইতালির মাটিতে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পেয়েছে।

একটি প্রতিষ্ঠান হয়তো একটি ভবন দিয়ে তৈরি হয়, কিন্তু একটি স্বপ্নের প্রতিষ্ঠান তৈরি হয় মানুষের ভবিষ্যৎ বদলে দিয়ে।

ইটালার্ন সেই অর্থে শুধু একটি প্রতিষ্ঠান নয়- এটি বহু তরুণের আশা, প্রস্তুতি, দক্ষতা এবং নতুন জীবনের স্বপ্নের একটি সেতু। আর সেই সেতুর নির্মাণে আপনার ভূমিকা অনস্বীকার্য।

শুধু ইউরোপের পথে তরুণদের এগিয়ে দেওয়াই নয়- দেশের মাটিতেও ইটালার্নের মতো প্রতিষ্ঠান গড়ে তুলে আপনি তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ, সৃষ্টি করেছেন মানুষের কাজের ক্ষেত্র, এবং দেখিয়েছেন- একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সাফল্য কেবল তাঁর নিজের অর্জনে নয়; বরং তাঁর হাত ধরে কত মানুষের জীবনে সম্ভাবনার দরজা খুলেছে, তার মধ্যেই।

আপনার নেতৃত্ব আমাদের শেখায়-
স্বপ্ন শুধু দেখার বিষয় নয়, স্বপ্নকে বাস্তব করার জন্য সাহস করে এগিয়ে যাওয়ার নামই নেতৃত্ব।

আপনি হয়তো একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, কিন্তু তার চেয়েও বড় কথা- আপনি মানুষের সম্ভাবনাকে পরিচালিত করেন।

আজ আপনার জন্মদিনে তাই আমাদের শুভেচ্ছা শুধু আপনার জন্য নয়;
শুভেচ্ছা সেই অসংখ্য স্বপ্নের জন্য, যেগুলো আপনার হাত ধরে বাস্তবতার পথে হাঁটছে।
শুভেচ্ছা সেই তরুণদের জন্য, যারা আপনার তৈরি সুযোগকে আশ্রয় করে নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করছে।
শুভেচ্ছা সেই পরিবারগুলোর জন্য, যাদের জীবনে একজন তরুণের সফলতা এনে দিয়েছে নতুন আশার আলো।

Kazi Rohid, আপনার স্বপ্ন আরও বড় হোক।
আপনার পথ আরও দীর্ঘ হোক।
আপনার নেতৃত্বে আরও অসংখ্য মানুষের জীবনে আসুক পরিবর্তনের আলো।

জীবনের প্রতিটি নতুন বছর আপনার জন্য বয়ে আনুক নতুন সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি এবং আরও অসংখ্য মানুষের স্বপ্নপূরণের সুযোগ।

আর একদিন পেছনে ফিরে তাকালে যেন বলতে পারেন-
“আমি শুধু একটি প্রতিষ্ঠান তৈরি করিনি;
আমি মানুষের স্বপ্ন দেখার সাহসটুকু একটু বাড়িয়ে দিয়েছি।”

এই অর্জনের চেয়ে বড় জন্মদিনের উপহার আর কী-ই বা হতে পারে!
🎂 শুভ জন্মদিন, Kazi Rohid Sir! 🌹

আপনার স্বপ্নের আকাশ আরও বিস্তৃত হোক,
আপনার পথচলা আরও আলোকিত হোক,
শুভ জন্মদিন একজন স্বপ্নদ্রষ্টাকে, একজন উদ্যোক্তাকে, একজন পথপ্রদর্শককে,
এবং অসংখ্য মানুষের ভবিষ্যতের একজন নির্মাতাকে।

❤️ With Respect, Gratitude & Warmest Wishes ❤️

— The Italearn Family 😍

🌸 শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সালমা ম্যাম 🌸কিছু মানুষ কেবল একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন না- তাঁরা তাঁদের দূরদর্শিতা, প্...
05/09/2026

🌸 শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সালমা ম্যাম 🌸
কিছু মানুষ কেবল একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন না- তাঁরা তাঁদের দূরদর্শিতা, প্রজ্ঞা, নেতৃত্ব ও নিষ্ঠা দিয়ে একটি প্রতিষ্ঠানের স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নিয়ে যান। আপনি তেমনই একজন মানুষ।

ইটালার্নের চীফ অপারেটিং অফিসার (COO) হিসেবে আপনার নেতৃত্ব আমাদের জন্য শুধু একটি পদমর্যাদার পরিচয় নয়; এটি দায়িত্ব, দক্ষতা ও অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। আপনার সিদ্ধান্তে যেমন থাকে দূরদর্শিতার ছাপ, তেমনি আপনার কাজে থাকে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও অসাধারণ দায়িত্ববোধ।

একজন দক্ষ নেতৃত্বদাতা শুধু পথ দেখান না- তিনি তাঁর চারপাশের মানুষগুলোর সম্ভাবনাকে চিনতে শেখান, আত্মবিশ্বাস জাগান এবং আরও বড় স্বপ্ন দেখার সাহস দেন। আপনার নেতৃত্বেও আমরা সেই অনুপ্রেরণার প্রতিফলন দেখি।

আপনার কর্মনিষ্ঠা, বিচক্ষণতা, নেতৃত্বের দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিকতা ইটালার্নের পথচলাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলছে। আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার আলোয় প্রতিদিনই আমাদের কাজের পরিধি যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি স্বপ্নগুলোও পাচ্ছে নতুন মাত্রা।

আজ আপনার জন্মদিনে তাই শুধু ‘শুভ জন্মদিন’ বলেই থেমে থাকতে চাই না। আপনার মতো একজন অসাধারণ নেতৃত্বদাতার জন্য আমাদের প্রার্থনা-

জীবনের প্রতিটি নতুন অধ্যায় হোক আরও সাফল্যময়,
প্রতিটি সকাল নিয়ে আসুক নতুন সম্ভাবনা,
প্রতিটি স্বপ্ন খুঁজে পাক তার পূর্ণতার পথ,
আর আপনার প্রজ্ঞা ও নেতৃত্বের আলো
আরও বহু মানুষকে আলোকিত করুক।

আপনার জীবন ভরে উঠুক সুস্বাস্থ্য, প্রশান্তি, সম্মান, সাফল্য ও অসংখ্য আনন্দময় মুহূর্তে।

ইটালার্নের অগ্রযাত্রায় আপনার নেতৃত্ব আরও দীর্ঘ, আরও সমৃদ্ধ এবং আরও অনুপ্রেরণাময় হোক- এই কামনাই করি।

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সালমা ম্যাম। 🎂
Many Many Happy Returns of the Day!
🌸With deepest respect, admiration & warmest wishes.🌸

🎂 শুভ জন্মদিন, Md. Nahiduzzaman Khan 🎉কিছু মানুষ শুধু একটি প্রতিষ্ঠানে কাজ করেন না- তারা তাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্ত...
05/09/2026

🎂 শুভ জন্মদিন, Md. Nahiduzzaman Khan 🎉

কিছু মানুষ শুধু একটি প্রতিষ্ঠানে কাজ করেন না- তারা তাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানের পথচলায় নিজেদের একটি আলাদা জায়গা তৈরি করে নেন। Italearn-এর খুলনা ব্রাঞ্চের ম্যানেজার Md. Nahiduzzaman Khan তেমনই একজন নিবেদিতপ্রাণ সহকর্মী।

ইটালার্নের প্রতি তার দায়িত্বশীলতা, পরিশ্রম এবং প্রতিটি কাজে আন্তরিক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তার মতো একজন মানুষ একটি প্রতিষ্ঠানের জন্য শুধু একজন কর্মী নন- তিনি হয়ে ওঠেন বিশ্বাস, নির্ভরতা ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার অংশ।

আজ তার বিশেষ দিনে ইটালার্ন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনের প্রতিটি নতুন বছর নিয়ে আসুক নতুন সম্ভাবনা, সাফল্য ও আনন্দ।

আপনার পথচলা হোক আরও সুন্দর, আরও সমৃদ্ধ।

স্বপ্নগুলো একে একে পূর্ণতা পাক, কর্মজীবনে আসুক আরও বড় অর্জন, আর ব্যক্তিজীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে।

শুভ জন্মদিন, Nahiduzzaman ভাই! 🎂🎉
Many Many Happy Returns of the Day!
ইটালার্ন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। 🌹

ইটালার্ন শোকবার্তাইটালার্নের ঢাকা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী আনোয়ার হোসেনের ভগ্নিপতি সুমন আকন  মঙ্গলবার দি...
02/09/2026

ইটালার্ন শোকবার্তা

ইটালার্নের ঢাকা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী আনোয়ার হোসেনের ভগ্নিপতি সুমন আকন মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সুমন আকন স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল ইন্তেকালে ইটালার্ন পরিবার গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আমিন।

ইটালার্ন প্রি-এডমিশন কোচিংয়ের ‘বি’ ক্যাটাগরিতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য দেওয়া বিজ্ঞপ্তি থেকে "আগে আসলে আগে পাব...
31/08/2026

ইটালার্ন প্রি-এডমিশন কোচিংয়ের ‘বি’ ক্যাটাগরিতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য দেওয়া বিজ্ঞপ্তি থেকে "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে নির্বাচিত যোগ্য প্রার্থীদের সবশেষ তালিকা প্রকাশ করা হলো। তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ০২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন তাদের আর ভর্তি হতে হবে না।

নির্বাচিত প্রার্থীকে ভর্তি হওয়ার জন্য ইটালিতে অবস্থিত ইটালার্নের অনুমোদিত সাপোর্ট এজেন্সিতে এনরোলমেন্ট (Enrollment) ফি বাবদ প্রথমে ৫০ ইউরো জমা দিতে হবে। ইউরো জমা দেওয়ার সময় অবশ্যই রেফারেন্সে 'নিজের নাম' উল্লেখ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ইটালার্নের ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেয়া হলো।

ইউরো জমা দেওয়ার স্লিপ প্রদর্শন করে ইটালার্নের ঢাকা, মাদারীপুর (কালকিনি) অথবা খুলনা ব্রাঞ্চ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। এরপর, বাংলাদেশে ইটালার্নের নির্ধারিত ব্যাংকে ১৫ হাজার টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভর্তি হওয়ার পরপরই ক্লাসে যুক্ত হবেন।
সকলকে আন্তরিক ধন্যবাদ।

Address

Koye
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Italearn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share