04/03/2026
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Legal Trick, Education, Khulna.
04/03/2026
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে
03/03/2026
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি
18/02/2026
নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকার গেজেট
16/02/2026
এখন থেকে১ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চেক ডিজঅনার বা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্টের (NI Act, 1881) ১৩৮ ধারার মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে।
৫ লক্ষ টাকার অধিক মূল্যমানের চেকের মামলা যথারীতি যুগ্ম দায়রা জজ আদালতে বিচার হবে।
গেজেট প্রকাশ
14/02/2026
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফলের গেজেট
29/01/2026
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
26/01/2026
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তির জন্য অধ্যাদেশ জারী
22/01/2026
ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্যে প্রণীত
অধ্যাদেশ, ২০২৬
21/01/2026
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫
02/01/2026
রেজিষ্ট্রেশন আইন-১৯০৮ এর অধিকতর সংশোধন। সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে জানুয়ারি ০১, ২০২৬।
Section 17A (সময় বাড়ানো)
sub-section (2)-এ বায়না দলিল সম্পাদনের পর নিবন্ধনের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে।
Section 26 (সময় বাড়ানো) দেশের বাইরে সম্পাদিত দলিল দেশে আসলে
clause (b)-এ উল্লিখিত “four” (৪) এর বদলে “six” (৬) করা হয়েছে (অর্থাৎ নির্দিষ্ট সময় ৪ থেকে ৬ মাস/একক)।
Section 52A (দান/হেবা অন্তর্ভুক্তি)
“sale”-এর পাশাপাশি gift/hiba (মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী হেবা এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইনের অধীনে গিফট) স্পষ্টভাবে অন্তর্ভুক্ত।
“seller”-এর সাথে “donor” শব্দ যুক্ত করা হয়েছে।
যদিও হস্তান্তর লিখলে ভালো হতো।
Section 68 (নতুন sub-section (3))
ভুল ফি/কর/চার্জ নিয়ে দলিল নিবন্ধন হলে তা Registering Officer-এর misconduct হিসেবে গণ্য হবে এবং অপরিশোধিত টাকা সংশ্লিষ্ট অফিসারের কাছ থেকেই আদায় করা হবে।
Section 72 (নতুন sub-section (1A))
আপিল দাখিলের পর ৪৫ দিনের মধ্যে Registrar আপিল নিষ্পত্তি করবেন।
Section 73 (নতুন sub-section (3))
আবেদন দাখিলের পর ৩০ দিনের মধ্যে Registrar আবেদন নিষ্পত্তি করবেন।
Section 74 (প্রক্রিয়াগত স্পষ্টতা)
“conveniently” শব্দ বাদ।
সিদ্ধান্ত দেওয়ার সময় section 73(3)-এ নির্ধারিত সময়সীমা বিবেচনায় রেখে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা যুক্ত।
চায়ের দোকানে ভূমি গবেষক