12/08/2025
Probaho: Meherpur Advancement Alliance একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন যা মেহেরপুরের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং একাডেমিক সহায়তা দিয়ে তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে।
আমাদের এই মহৎ যাত্রার সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন সেই পরিবর্তনের অংশীদার। আমরা স্বপ্ন দেখি, নতুন দিনে আগামী প্রজন্মকে আলোকিত করে সবাই মিলে একসাথে গড়বো সমৃদ্ধ মেহেরপুর।
06/06/2025
🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা! 🌙
ত্যাগের মহিমায় পবিত্র ঈদ-উল-আযহার এই আনন্দঘন দিনে,
Probaho: Meherpur Advancement Alliance -এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️
আসুন, ত্যাগ ও মানবতার আদর্শ বুকে ধারণ করে
আমাদের সমাজ ও ভবিষ্যৎকে গড়ে তুলি একসাথে - সচেতনতা, শিক্ষা ও উন্নয়নের ধারায়।
17/09/2024
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আজকে (১৭/০৯/২৪) মেহেরপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। প্রবাহ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আলোকিত করেছে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এস এম আতিয়ার রহমান স্যার। বিচারক হিসেবে আরো ছিলেন মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিলন মন্ডল স্যার, বাংলা বিভাগের প্রভাষক সানজিদা ফেরদৌস ম্যাম এবং মডারেটর হিসেবে ছিলেন এবং অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেছেন মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মনির স্যার।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত মালিথা স্যার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ স্যার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল হক স্যার সহ আরো অনেকে।
প্রতিযোগিতায় একাদশকে পরাজিত করে জয়ী হয় দ্বাদশ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় দ্বাদশ শ্রেণীর ছাত্র তানজীফ রহমান অর্পণ।
17/09/2024
আমাদের আজকের বিতর্কের একাংশ। মেহেরপুর সরকারি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুর্দান্ত বিতর্ক করেছে।
প্রবাহ শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
Probaho: Meherpur Advancement Alliance
16/09/2024
Clash of Perspectives 1.0
স্থান: মেহেরপুর সরকারি কলেজ
তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১:৩০ টা
মেহেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে "Clash of Perspectives 1.0", যেখানে শিক্ষার্থীরা যুক্তির তীক্ষ্ণতা দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করবে। একাদশ শ্রেণি বনাম দ্বাদশ শ্রেণির বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হলো: "শিক্ষাব্যবস্থার উন্নয়নে সংস্কারই সমাধান।" অংশগ্রহণকারীরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মতামত এবং যুক্তি উপস্থাপন করবে এবং বিচারকের সামনে তাদের চিন্তাধারা তুলে ধরবে।
কারা অংশগ্রহণ করবে?
মেহেরপুর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৩০৩-৫০৭৮৪৮
আসুন, যুক্তির শক্তিতে মেধার নতুন দিগন্ত উন্মোচন করি! সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।