28/02/2026
Excellence in education, excellence in behavior!
ব্যাতিক্রমী আলবাব!!
পবিত্র রমাদান মাসে শুরু হলো আলবাবের ব্যতিক্রমী আয়োজন - বিশেষ" রমাদান কর্নার"।
আমাদের কোমলমতি শিক্ষার্থীদের রমাদানকে উৎসবমুখর, স্মৃতিময় এবং শিক্ষনীয় করতে একাডেমির এসেম্বলি জোনে স্থাপিত হয়েছে এই - "রমাদান কর্নার"।
রমাদান কর্নারের বৈশিষ্ট্য:
১. ডিসপ্লে বোর্ডে রমাদানের বিভিন্ন শিক্ষনীয় বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
২. কর্নারে রাখা হয়েছে দুটি বিশেষ বক্স:
🌿রমাদান আমল চ্যালেঞ্জ বক্স: এই বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল লটারির জন্য রাখা হয়েছে। প্রতিদিন লটারির মাধ্যমে একটা করে আমল তোলা হবে এবং সকল শিক্ষার্থীকে তা জানিয়ে দেয়া হবে। প্রথম দিনের আমল ছিলো - "আজকে আমি আমার চলার পথের সকল ক্ষতিকারক বস্তু সরিয়ে দিবো, যাতে পথচারীদের কস্ট না হয়"। এভাবে একেক দিন একেকটা আমল আমাদের সন্তানেরা আনন্দের সাথে পালন করবে। ইনশাআল্লাহ।
🌿 প্রতিদিন কিছু না কিছু সদকা বক্স: আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অসহায় কে সাহায্য করার সুমহান অভ্যাস তৈরি করার জন্য এই বক্সটি রাখা হয়েছে। এখানে প্রতিদিন তারা কিছু না কিছু সদাকা করবে। তাদেরকে উৎসাহিত করার জন্য একাডেমির পরিচালক, শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য স্টাফগনও এতে অংশগ্রহণ করছেন। এখানে টাকার পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। কারণ পরিমাণ মূখ্য নয়, মূখ্য হলো - অসহায়কে সদাকা করতে পারা।
ছুটির শেষে জমাকৃত সকল অর্থ দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করা হবে। ইনশাআল্লাহ।
আমাদের ছেলেবেলার রমাদান ছিলো স্বপ্নময় আর রঙিন।
আমরা চাই, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছেও মহান রবের অমূল্য এই উপহার "শাহরু রমাদান"হয়ে উঠুক শিক্ষনীয়, রঙিন এবং উৎসবমুখর!
দোয়ায় রাখবেন আমাদের।
Albab Academy!
Our children, our future.
25/02/2026
Excellence in education, excellence in behavior.
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!
যাত্রার প্রথম বছরেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে আলবাব একাডেমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রাখতে পেরেছে।
এই বছর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আলবাবের ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জনই বৃত্তি পেয়েছে!
আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
সম্মানিত অভিভাবকগণের প্রতি কৃতজ্ঞতা আলবাব একাডেমির প্রতি আস্থা রাখার জন্য।
সন্তানদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি সম্মানিত অভিভাবকগণের নিয়মিত তদারকিতে এই সাফল্য।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আলবাব একাডেমির সম্মানিত শিক্ষকন্ডলীর প্রতি, যাদের আন্তরিকতা এবং পরিকল্পিত পাঠদান এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আলবাব আপনাদের পরামর্শ, সমর্থন ও দোয়া প্রার্থী।
Albab Academy
Our children, our future.
20/01/2026
𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐫
"𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 𝐨𝐧 𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐢𝐧𝐠, 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐚𝐧𝐝 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠"
𝐀𝐥𝐛𝐚𝐛 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
𝐎𝐮𝐫 𝐜𝐡𝐢𝐥𝐝, 𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞.......
Call now to connect with business.
03/01/2026
Albab Academy
Excellence in education, excellence in behavior.
আলহামদুলিল্লাহ।।
📕দ্বিতীয় বছরে পা রেখেছে আলবাব একাডেমি।
আজকে ছিলো ২০২৬ সালের প্রথম ক্লাস।
কেউ আলবাবের গত বছরের শিক্ষার্থী, কেউ এবছরের নতুন অতিথি, কারো স্কুল জীবনের প্রথম দিন।
২০২৬ সালের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছি আমরা।
প্রবেশ মুখেই শিক্ষকগনের উষ্ণ অভ্যর্থনা, সবাইকে ফুল🌹 আর কার্ড দিয়ে সম্বর্ধণা, সাথে মিষ্টিমুখ....
প্রতিটা ক্লাসে ছিলো "dream tree "🌴
প্রতিটা শিক্ষার্থী সবুজ কাগজের পাতায় ২০২৬ সালের স্বপ্ন এবং অঙ্গীকার লিখে এঁটে দিয়েছে ক্লাসের দেয়ালে আঁকা গাছের সাথে।
❤️❤️কত চমৎকার সব স্বপ্ন আর অঙ্গীকার - কেউ ভালো করে পড়াশোনা করবে, কেউ সবসময় সত্য কথা বলবে , কেউ পাঁচ পারা কোরআন মুখস্থ করবে, কেউ অংকে ভালো করবে, কেউ আরবিতে কথা বলা শিখবে.....
এই dream tree সারা বছর ক্লাসে থাকবে আর স্মরণ করিয়ে দিবে ২০২৬ এর প্রথম ক্লাসে করা ওদের অঙ্গীকার আর স্বপ্নগুলো .....
দোয়ায় রাখবেন আমাদের সন্তানদের।
দোয়ায় রাখবেন আলবাবকে।
Albab Academy
Our children, our future.....
27/12/2025
𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐫
𝐀𝐥𝐛𝐚𝐛 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐠𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 ..........
🔘𝐏𝐫𝐞-𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐏𝐥𝐚𝐲 𝐭𝐨 𝐂𝐥𝐚𝐬𝐬 𝐧𝐢𝐧𝐞
🔘𝐁𝐨𝐲𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐢𝐫𝐥𝐬 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐞 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥, 𝐍𝐨𝐧-𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐃𝐚𝐲-𝐜𝐚𝐫𝐞
𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐧𝐨-𝟓𝟏, 𝐌.𝐀. 𝐁𝐚𝐫𝐢 𝐑𝐨𝐚𝐝, 𝐀𝐥𝐢𝐫 𝐂𝐥𝐮𝐛 𝐌𝐨𝐫, 𝐒𝐨𝐧𝐚𝐝𝐚𝐧𝐠𝐚, 𝐊𝐡𝐮𝐥𝐧𝐚.
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟑𝟎𝟐-𝟗𝟗𝟒𝟖𝟏𝟗
শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক আলবাব একাডেমির সেমিনার
খুলনায় প্যারেন্টিং এডুকেশন এন্ড ফ্যামিলি লার্নিং ( শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা) বিষয়ক আলবাব একাডেমির সে....
26/12/2025
𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐫
𝐀𝐥𝐛𝐚𝐛 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐠𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 ..........
🔘𝐏𝐫𝐞-𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐏𝐥𝐚𝐲 𝐭𝐨 𝐂𝐥𝐚𝐬𝐬 𝐧𝐢𝐧𝐞
🔘𝐁𝐨𝐲𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐢𝐫𝐥𝐬 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐞 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥, 𝐍𝐨𝐧-𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐃𝐚𝐲-𝐜𝐚𝐫𝐞
𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐧𝐨-𝟓𝟏, 𝐌.𝐀. 𝐁𝐚𝐫𝐢 𝐑𝐨𝐚𝐝, 𝐀𝐥𝐢𝐫 𝐂𝐥𝐮𝐛 𝐌𝐨𝐫, 𝐒𝐨𝐧𝐚𝐝𝐚𝐧𝐠𝐚, 𝐊𝐡𝐮𝐥𝐧𝐚.
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟑𝟎𝟐-𝟗𝟗𝟒𝟖𝟏𝟗
আলবাব একাডেমির শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক সেমিনার
খুলনা ব্যুরো :খুলনায় শিশুদের লালন-পালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক আলবাব একাডেমির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পত.....
26/12/2025
𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐫
𝐀𝐥𝐛𝐚𝐛 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐠𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 ..........
🔘𝐏𝐫𝐞-𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐇𝐢𝐟𝐳 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐏𝐥𝐚𝐲 𝐭𝐨 𝐂𝐥𝐚𝐬𝐬 𝐧𝐢𝐧𝐞
🔘𝐁𝐨𝐲𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐢𝐫𝐥𝐬 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐞 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
🔘𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥, 𝐍𝐨𝐧-𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐃𝐚𝐲-𝐜𝐚𝐫𝐞
𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐧𝐨-𝟓𝟏, 𝐌.𝐀. 𝐁𝐚𝐫𝐢 𝐑𝐨𝐚𝐝, 𝐀𝐥𝐢𝐫 𝐂𝐥𝐮𝐛 𝐌𝐨𝐫, 𝐒𝐨𝐧𝐚𝐝𝐚𝐧𝐠𝐚, 𝐊𝐡𝐮𝐥𝐧𝐚.
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟑𝟎𝟐-𝟗𝟗𝟒𝟖𝟏𝟗