Albab Academy

Call Website Contact the school

Albab Academy একটি আন্তর্জাতিক মানের মাদরাসা (প্রি-হিফজ, হিফজ এবং জেনারেল বিভাগ) ।
An International Standard Madrasah (Pre-hifz, Hifz and General Department).

14/09/2026

Excellence in education, excellence in behavior !

কোন সাবজেক্ট পছন্দ তোমার; এই প্রশ্নের জবাবে আমাদের সোনামণিদের উত্তর!!

আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

Our children, our future.

07/09/2026

Excellence in education, excellence in behavior.

আলবাব একাডেমি।

স্বপ্নের শুরু যেখানে....

কী হতে চাও? - এই প্রশ্নের জবাবে আমাদের সোনামণিদের উত্তর....

কেউ হতে চায় ডাক্তার,
কেউ ডাক্তারদের শিক্ষিকা,
কেউ হাফেজ,
কেউ হাফেজ এবং ডাক্তার,
কেউ বিজ্ঞানী,
কেউ আবার পৃথিবীর নামকরা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
কারো ইচ্ছা বাবা মায়ের স্বপ্ন পূরণ করা.....

আলবাব একাডেমি...

স্বপ্ন দেখা, আর স্বপ্নের পথে যাত্রা এখানেই।

Our children, our future!

31/08/2026

Excellence in education, excellence in behavior.

আলবাব একাডেমি।
সীরাতুন্নবীর (সঃ) আয়োজন....।

📕Excellence in education, excellence in behavior!📕আলহামদুলিল্লাহ!আজ আলবাব একাডেমি বালক ও বালিকা ক্যাম্পাসের ২৭ জন শিক্ষা...
16/08/2026

📕Excellence in education, excellence in behavior!

📕আলহামদুলিল্লাহ!
আজ আলবাব একাডেমি বালক ও বালিকা ক্যাম্পাসের ২৭ জন শিক্ষার্থীদের গ্রুপ প্রমোশন সবক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

📕হিফয গ্রুপ প্রমোশনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তালিমুল মিল্লাত রহমতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা নাজমুস সউদ সাহেব (হাফিজাহুল্লাহ)।

📕নাযেরা ও আমপারা গ্রুপ প্রমোশনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দারুল আমান জামে মসজিদ খুলনা এর সম্মানিত খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম সাহেব (হাফিজাহুল্লাহ)।

📕সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আজ
🌿৪ জন শিক্ষার্থী আমপারা,
🌿৭ জন শিক্ষার্থী নাযেরা এবং
🌿১৬ জন শিক্ষার্থী হিফযের সবক গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে।

শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা যেন কুরআনের সাথে তাদের সম্পর্ককে আরও মজবুত করে এবং তারা যেন দ্বীন ও উম্মাহর খেদমতে নিজেদের নিয়োজিত করতে পারে, এ দোয়া কামনা করছি।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থী, অভিভাবক ও আসাতিযায়ে কেরামের মেহনত কবুল করুন।
আমীন।

https://forms.gle/StGhgGaRsriJ6qQb9অনলাইনে আবেদনকারী প্রার্থীগণকে ক্রমিক ২ ও ৩ নং এ উল্লিখিত কাগজপত্র পরীক্ষার দিন জমা দ...
06/08/2026

https://forms.gle/StGhgGaRsriJ6qQb9
অনলাইনে আবেদনকারী প্রার্থীগণকে ক্রমিক ২ ও ৩ নং এ উল্লিখিত কাগজপত্র পরীক্ষার দিন জমা দিতে হবে।

26/06/2026
Excellence in education, excellence in behavior!📕শিক্ষা দেয়ার জন্য জরুরী হলো সঠিক প্রশিক্ষণ।আর প্রদত্ত শিক্ষার ফলাফল প্...
11/06/2026

Excellence in education, excellence in behavior!

📕শিক্ষা দেয়ার জন্য জরুরী হলো সঠিক প্রশিক্ষণ।
আর প্রদত্ত শিক্ষার ফলাফল প্রকাশ পায় শিক্ষার্থীদের কার্যক্রমে।

কিন্তু শিক্ষাদান পদ্ধতি তো আর আগের মতো নেই।
আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ।
তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা তাই গ্রহণ করেছি যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতি।

সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নিজস্ব ট্রেইনিং ইন্সট্রাক্টরের সাথে দক্ষতাসম্পন্ন অতিথি ট্রেইনারগনের নিয়মিত প্রশিক্ষণে আমাদের শিক্ষকগণ হয়ে উঠছেন আরও দক্ষ, যোগ্য এবং আন্তরিক।
সুনির্দিষ্ট শিডিউল অনুযায়ী আমাদের শিক্ষক প্রশিক্ষণ চলে বছরব্যাপী।

📕 শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্নের জগতের পরিধি বিস্তৃত করতে একাডেমি নিয়মিত পরিদর্শন, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কাউন্সেলিং করেন সুপরিচিত স্কলারগন।

📕 হিফজ বিভাগের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চলে সবক প্রদান,হুসনে স‌ওত এবং নসীহা সেশন।

📕ছবিতে শিক্ষক প্রশিক্ষণ , ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রীদের পোস্টার প্রেজেন্টেশন ,হিফজ বিভাগের সবক প্রদান, ছাত্র ছাত্রীদের বিভিন্ন কার্যক্রম এবং একাডেমির পরিচালক বিশ্বখ্যাত ইসলামী স্কলার শায়খ ডঃ আব্দুর রহমান মাদানী ওস্তাদের পরিদর্শন, আরবি ভাষা প্রশিক্ষণ এবং কাউন্সেলিং সেশন।

Albab Academy
Our children,our future.....

18/05/2026

📕Excellence in education, excellence in behavior!

📕আলবাব একাডেমির তিনটি গ্রুপের শিক্ষার্থীদের গ্রুপ প্রমোশন সবক অনুষ্ঠান।

📕আলহামদুলিল্লাহ!
আজ আলবাব একাডেমির হিফয বিভাগের তিনটি গ্রুপের শিক্ষার্থীদের গ্রুপ প্রমোশন সবক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

📕অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি,
শায়খুল হুফ্ফাজ হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক সাহেব (হাফিজাহুল্লাহ)।

📕সম্মানিত ওস্তাদের উপস্থিতিতে আজ
🌿৪ জন শিক্ষার্থী আমপারা,
🌿১৪ জন শিক্ষার্থী নাযেরা এবং
🌿১০ জন শিক্ষার্থী হিফযের সবক গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে।

শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা যেন কুরআনের সাথে তাদের সম্পর্ককে আরও মজবুত করে এবং তারা যেন দ্বীন ও উম্মাহর খেদমতে নিজেদের নিয়োজিত করতে পারে, এ দোয়া কামনা করছি।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থী, অভিভাবক ও আসাতিযায়ে কেরামের মেহনত কবুল করুন।
আমীন।

Excellence in education, excellence in behavior!ব্যাতিক্রমী আলবাব!!পবিত্র রমাদান মাসে শুরু হলো আলবাবের ব্যতিক্রমী আয়োজন...
28/02/2026

Excellence in education, excellence in behavior!

ব্যাতিক্রমী আলবাব!!

পবিত্র রমাদান মাসে শুরু হলো আলবাবের ব্যতিক্রমী আয়োজন - বিশেষ" রমাদান কর্নার"।

আমাদের কোমলমতি শিক্ষার্থীদের রমাদানকে উৎসবমুখর, স্মৃতিময় এবং শিক্ষনীয় করতে একাডেমির এসেম্বলি জোনে স্থাপিত হয়েছে এই - "রমাদান কর্নার"।

রমাদান কর্নারের বৈশিষ্ট্য:
১. ডিসপ্লে বোর্ডে রমাদানের বিভিন্ন শিক্ষনীয় বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

২. কর্নারে রাখা হয়েছে দুটি বিশেষ বক্স:

🌿রমাদান আমল চ্যালেঞ্জ বক্স: এই বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল লটারির জন্য রাখা হয়েছে। প্রতিদিন লটারির মাধ্যমে একটা করে আমল তোলা হবে এবং সকল শিক্ষার্থীকে তা জানিয়ে দেয়া হবে। প্রথম দিনের আমল ছিলো - "আজকে আমি আমার চলার পথের সকল ক্ষতিকারক বস্তু সরিয়ে দিবো, যাতে পথচারীদের কস্ট না হয়"। এভাবে একেক দিন একেকটা আমল আমাদের সন্তানেরা আনন্দের সাথে পালন করবে। ইনশাআল্লাহ।

🌿 প্রতিদিন কিছু না কিছু সদকা বক্স: আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অসহায় কে সাহায্য করার সুমহান অভ্যাস তৈরি করার জন্য এই বক্সটি রাখা হয়েছে। এখানে প্রতিদিন তারা কিছু না কিছু সদাকা করবে। তাদেরকে উৎসাহিত করার জন্য একাডেমির পরিচালক, শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য স্টাফগন‌ও এতে অংশগ্রহণ করছেন। এখানে টাকার পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। কারণ পরিমাণ মূখ্য নয়, মূখ্য হলো - অসহায়কে সদাকা করতে পারা।
ছুটির শেষে জমাকৃত সকল অর্থ দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করা হবে। ইনশাআল্লাহ।

আমাদের ছেলেবেলার রমাদান ছিলো স্বপ্নময় আর রঙিন।

আমরা চাই, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছেও মহান রবের অমূল্য এই উপহার "শাহরু রমাদান"হয়ে উঠুক শিক্ষনীয়, রঙিন এবং উৎসবমুখর!

দোয়ায় রাখবেন আমাদের।

Albab Academy!
Our children, our future.

25/02/2026

Excellence in education, excellence in behavior.

আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!

যাত্রার প্রথম বছরেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে আলবাব একাডেমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রাখতে পেরেছে।

এই বছর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আলবাবের ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জন‌ই বৃত্তি পেয়েছে!

আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
সম্মানিত অভিভাবকগণের প্রতি কৃতজ্ঞতা আলবাব একাডেমির প্রতি আস্থা রাখার জন্য।
সন্তানদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি সম্মানিত অভিভাবকগণের নিয়মিত তদারকিতে এই সাফল্য।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আলবাব একাডেমির সম্মানিত শিক্ষকন্ডলীর প্রতি, যাদের আন্তরিকতা এবং পরিকল্পিত পাঠদান এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আলবাব আপনাদের পরামর্শ, সমর্থন ও দোয়া প্রার্থী।

Albab Academy
Our children, our future.

Address

Albab Academy, House No. 51, M A Bari Road (Alir Club Mor), Sonadanga
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Albab Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Albab Academy:

Shortcuts

Share

Category