30/08/2024
"শিশু পরিষদর সমন্বয় সভা”
আয়োজনে: শিশু পরিষদ, ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল,খুলনা।
শিশু পরিষদ সমন্বয় সভায় দুটি বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক মতবিনিময় করা হয়।
১. বাল্যবিবাহ ও শিশু শ্রম।
২. প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা।
[12:54 PM, 8/29/2024] Eng Md Shamimul Islam: বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। সরকারি এবং বেসরকারিভাবে বাল্যবিয়ের কুফলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলেও এই সমস্যা ঘটেই চলেছে।
বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর আগে বিয়ে মানেই সেটা বাল্যবিবাহ।
জেনে নেওয়া যাক, বাল্যবিয়ের কারণে কী কী সমস্যা হতে পারে। অল্প বয়সে বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিয়ে। দেশে মা ও শিশুমৃত্যুর মূল কারণ ১৮ বছরের কম বয়সীদের মা হওয়া। কিশোরী মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত।
অল্প বয়সে বিয়ের ফলে একটি মেয়ের পক্ষে অন্য একটি পরিবারের অনেক বিষয় সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। এর ফলে তারা অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে থাকে।
অল্প বয়সে বিয়ে দেওয়া শিশু নির্যাতন বা যৌন নির্যাতনের মধ্যে পড়ে। বাল্যবিয়ের কারণে নারীর প্রতি সহিংসতা, প্রসবকালীন মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা ছাড়াও নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়।
বাল্যবিয়ের ফলে দীর্ঘমেয়াদী নানা সমস্যাও হয়ে থাকে। নারী শিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
বাল্যবিয়ের ফলে অল্প বয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টির কারণে অনেক সময় নবজাতক মারাও যায়। এমনকি নবজাতক বেঁচে থাকলেও পরবর্তীতে এসব শিশুরা বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে।অনেক ক্ষেত্রে নাবালিকা মেয়ে মা হওয়ায় কীভাবে শিশুকে পরিচর্যা করবে, সে সম্পর্কে সম্যকজ্ঞান থাকে না।বাল্য বিয়ে নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
[12:57 PM, 8/29/2024] Eng Md Shamimul Islam: বর্তমানে শিশুশ্রমে নিয়োজিত ৩৪.৫ লাখ শিশু- যাদের বয়স ৫-১৭ বছর। শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর, তাদের শৈশব, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আত্মমর্যাদা থেকে তাদের বঞ্চিত করে। পাশাপাশি দেশের একটি সম্ভাবনাময় প্রজন্মকে ধ্বংস করে।
শিশুদের বিপজ্জনক কাজের প্রভাব গভীর এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার কারণ হয়। ক্যানসার, বন্ধ্যাত্ব এবং দীর্ঘস্থায়ী ব্যাকপেইন হতে পারে। এছাড়াও মানসিক স্বাস্থ্যের ওপর শিশুশ্রমের অধিক প্রভাব রয়েছে। এমন শিশুদের কাছ থেকে আমরা কীভাবে একটি গৌরবময় ভবিষ্যৎ আশা করতে পারি?