19/08/2024
যারা আহত,তাদের তালিকা করে,তাদের অটোপাশ দেওয়া যৌক্তিক ছিলো,কিন্তু পুরো ব্যাচ কে অটোপাশ!how funny!
ইম্প্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীর কি হবে?যাদের SSC এর রেজাল্ট খারাপ হয়েছে তাদের কি হবে?
এসব নিয়ে প্রশ্ন করলে,আপনারা বলবেন,"যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছে তারা আগের বছর ভালোভাবে পড়ে নি কেনো?"
আপনারা যদি এই কথাই বলেন,তাহলে কালকে আন্দোলনে গিয়ে এটাও দাবি কইরেন,যাতে এই দেশে যেনো ইম্প্রুভমেন্ট এর ব্যবস্থা না থাকে,মানুষকে যেনো আর দ্বিতীয় সুযোগ না দেওয়া হয়।ঠিক আছে?শুধু ইম্প্রুভমেন্ট কেনো,আর যেনো কোনো এডমিশনেও দ্বিতীয় সুযোগ না দেওয়া হয়।কারণ তোমাদের ভাষ্যমতে তো তারা আগের বার পড়েনি,এখন আর তাদের কথা ভাবা উচিত না।
আর SSC তে যাদের রেজাল্ট খারাপ আসছে,তাদের কথা ভাবতে বললে বলেন,"তারা SSC তেই ভালো করলোনা,HSC তে ভালো করবে?"
তাহলে বলি ভাই,,মানুষ এর জীবন তো আর পরিবর্তন হয়না,মানুষ আগের জীবনে ভুল করছিলো,তাই সে আর নতুন করে পরিশ্রমী হতে পারবেনা?তাইনা?অনেক এভারেজ স্টুডেন্ট ও আগের জীবনে যা করছে তা ভুলে গিয়ে inter থেকে অনেক পরিশ্রম করা শুরু করে,কারণ HSC এর জিপিএ সব জায়গায় বেশি ম্যাটার করে।
আর অন্যদিকে,অনেকেই Inter লাইফ wisely কাটায়না,তারা HSc তে ভালো ও করেনা।এখন অটোপাশ বা সাব্জেক্ট ম্যাপিং দিলে SSC এর রেজাল্ট এর উপর base করে তারা পার পেয়ে যাবে।এটা কি ধরনের বৈষম্য?
আর আপনারাই তো পরীক্ষা শুরুর আগে দাবি করছিলেন 2month পিছানোর জন্য।তখন মনে ছিলোনা?Admission এ সময় পাবেন নাএখন এমন করতেছেন ক্যান?
আর দেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।এটা কেউ জেনেবুঝে করে নাই।আপনাদের কষ্ট হচ্ছে এটা ঠিক ই।কিন্তু আপনারা যা চাচ্ছেন তা যুক্তিযুক্ত না।পরীক্ষা দেওয়া এখন কষ্টকর, কারণ সবার concentration break হইছে।তার মানে এই না যে, আপনারা অন্যদের কথা ভাববেন না,just because SSC এর রেজাল্ট ভালো।
আপনারা যদি এই দাবি করতেন যে,এডমিশন এর সময় যেনো না কমায়,তাও মানা যাইতো।আপনারা কি শুরু করছেন,বলেন তো?
আর admission এর সময় ফিক্সড না,সবাইকেই মিনিমাম টাইম দেওয়া হয়।HSC এর পড়া আর এডমিশন এর পড়া তো আলাদা না।একি তো। এই একমাস HSC এর সিলবাস টাই যদি পড়তে পড়তে ঝাঝড়া করে ফেলেন,তাহলে কি আপনারা এডমিশন এ আগায় থাকবেন না?নাকি admission এ নতুন বই পড়া লাগে?
আপনারা আবার বলতেছেন,আপ্নারা autopass চান না।সাব্জেক্ট ম্যাপিং চান।একই তো ভাই!মেইন মেইন সাব্জেক্ট ই তো বাকি।বেশির ভাগ তো অই জায়গাতেই ঠেকে যায়।
একটু যুক্তি দিয়ে ভাইবেন।ঠিক আছে?
ভাইয়া,আপনারা মেধার জন্য আন্দোলন করলেন,আর এখন যদি অটোপাস দিয়ে দেয়,তাহলে সত্যি অনেক বৈষম্য হবে।
আপনারা আহতদের অটোপাস এর ব্যবস্থা করেন,কিন্তু সুস্থ দের এক্সাম টা যেনো হয়।প্লিজ ভাইয়া