স্বপ্নসারথি TAPEO Preli-Written-Viva Smart Preparation

  • Home
  • Bangladesh
  • Khulna
  • স্বপ্নসারথি TAPEO Preli-Written-Viva Smart Preparation

স্বপ্নসারথি TAPEO Preli-Written-Viva Smart Preparation TAPEO প্রস্তুতির স্মার্ট ভুবনে আপনাকে স্বাগতম।আপনার ক্যারিয়ার কোচ স্বপ্নসারথি।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,খুলনা সদর,খুলনা।

01/09/2026

এ বছর একাদশ শ্রেণিতে সারা দেশে ফাঁকা থাকবে প্রায় সাড়ে ১৪ লাখ আসন, যা মোট আসনের ৬২ শতাংশ!

সূত্র: DBC News

01/09/2026

চাকরির পরীক্ষার জন্য তিনটি নতুন মহাসচিব
১। সার্কের ১৬ তম মহাসচিব হতে যাচ্ছে- দাশো সোনাম তোপগে (ভূটান)
২। ওআইসির (OIC) নতুন মহাসচিব ⎯ ইসমাইল উলদ শেখ আহমেদ [মৌরিতানিয়া]
৩। মক্কা প্রতিরক্ষা চুক্তির ১ম মহাসচিব হবে পাকিস্তান আর সদর দপ্তর রিয়াদ, সৌদি আবর ।

31/08/2026

ভূয়া গেজেট!

জাতীয় বেতন কাঠামো ২০২৬ গেজেট

সতর্ক বার্তা: কেমন ডা লাগে! ভেটিং ছাড়া, মোবাইল ভাতার কথা উল্লেখ নাই, প্রতিবন্ধী ভাতার কথা নাই, ভুল ভালে ভরা একটা ভূয়া জিনিস। তাই সাধু সাবধান। সরকারি প্রেস উইংস এ গেজেট ক্যাটগরিতে নাই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভূয়া।

31/08/2026

সর্বনিম্ন ১৬,৫০০
সর্বোচ্চ ১,২৪,০০০
১-৯ গ্রেডে_৬০/৭০%
১০-২০ গ্রেডে_১০০% আজ বিকাল ৫ টায় মন্ত্রিসভার বৈঠকে উঠবে।কতটুকু সত্য?

31/08/2026

পত্রিকার রিপোর্ট অনুযায়ী
৪ ধাপে পে স্কেল বাস্তবায়নে রোডম্যাপ চলছে, পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৮ সালে।
এটা কেমন হলো?

31/08/2026

মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর করা হবে এবং আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর হবে। মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে ভাতাগুলো বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে।

30/08/2026

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর খসড়া তৈরি হয়েছে। কাল সোমবার এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

28/08/2026

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওইদিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্ট সূত্র।

26/08/2026

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট প্রকাশ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের প্রথম দিকেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।

25/08/2026

অতি সাম্প্রতিক ২৫টি এমসিকিউ প্রশ্ন টাইমলাইনে শেয়ার করে রাখুন।

১। নৌযান শুমারি ২০২৬ কবে পরিচালিত হয়?
ক) ১৫–১৬ আগস্ট ২০২৬
খ) ১৭–১৮ আগস্ট ২০২৬
গ) ২০–২৯ আগস্ট ২০২৬
ঘ) ২১–২২ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: নৌযান শুমারি ২০২৬ আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

২। নৌযান শুমারি ২০২৬ কোন কোন সংস্থা যৌথভাবে পরিচালনা করে?
ক) বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী
খ) নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
গ) নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি
উত্তর: খ
ব্যাখ্যা: নৌযানের সঠিক পরিসংখ্যান ও নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই দুই সংস্থা যৌথভাবে শুমারিটি করে।

৩। বর্তমানে বাংলাদেশে মোট সামুদ্রিক সংরক্ষিত এলাকা (MPA) কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর: গ
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে মোট ৬টি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

৪। বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সেন্টমার্টিন
খ) সোয়াচ অব নো গ্রাউন্ড
গ) কুয়াকাটা
ঘ) সলিমপুর
উত্তর: খ
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা।

৫। নিচের কোন এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) কুয়াকাটা
গ) নিঝুম দ্বীপ
ঘ) সেন্টমার্টিন
উত্তর: ক
ব্যাখ্যা: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। সর্বশেষ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে যুক্ত হয়েছে কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) নিঝুম দ্বীপ ও সেন্টমার্টিন
গ) কুয়াকাটা ও সলিমপুর
ঘ) সন্দ্বীপ ও হাতিয়া
উত্তর: গ
ব্যাখ্যা: সামুদ্রিক সংরক্ষিত এলাকায় সর্বশেষ যুক্ত হওয়া এলাকা দুটি হলো কুয়াকাটা ও সলিমপুর।

৭। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) সলিমপুর
গ) কুয়াকাটা
ঘ) সেন্টমার্টিন
উত্তর: গ
ব্যাখ্যা: ৬টি সংরক্ষিত এলাকার মধ্যে কুয়াকাটা সামুদ্রিক এলাকাটি সবচেয়ে বড়।

৮। বাংলাদেশে বর্তমান বিভাগ ও উপজেলার সংখ্যা যথাক্রমে কতটি?
ক) ৮টি ও ৫০০টি
খ) ৮টি ও ৫০৩টি
গ) ৭টি ও ৫০৩টি
ঘ) ৯টি ও ৫০৫টি
উত্তর: খ
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ এবং ৫০৩টি উপজেলা রয়েছে।

৯। বাংলাদেশে বর্তমানে মোট থানার সংখ্যা কত?
ক) ৬৪০টি
খ) ৬৫০টি
গ) ৬৫৯টি
ঘ) ৬৭০টি
উত্তর: গ
ব্যাখ্যা: সর্বশেষ প্রশাসনিক তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৬৫৯টি থানা রয়েছে।

১০। বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কত?
ক) ৩৩০টি
খ) ৩৩৫টি
গ) ৩৪০টি
ঘ) ৩২৫টি
উত্তর: ক
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমান মোট পৌরসভার সংখ্যা ৩৩০টি।

১১। বাংলাদেশের সর্বশেষ গঠিত ১৩তম সিটি কর্পোরেশন কোনটি?
ক) সাভার
খ) বগুড়া
গ) ফরিদপুর
ঘ) নোয়াখালী
উত্তর: খ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বশেষ বা ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া মর্যাদা পেয়েছে।

১২। বাংলাদেশের সর্বশেষ গঠিত থানার নাম কী?
ক) হালদা
খ) বাঙ্গরা
গ) পেকুয়া
ঘ) ফটিকছড়ি উত্তর
উত্তর: ক
ব্যাখ্যা: চট্টগ্রামের 'হালদা' বাংলাদেশের সর্বশেষ গঠিত থানা।

১৩। নিচের কোনটি সর্বশেষ গঠিত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত?
ক) সন্দ্বীপ
খ) দক্ষিণ গফরগাঁও
গ) পেকুয়া
ঘ) হালদা
উত্তর: খ
ব্যাখ্যা: ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও দক্ষিণ গফরগাঁও—এগুলো সর্বশেষ উপজেলা হিসেবে গঠিত হয়েছে।

১৪। বাংলাদেশের সর্বশেষ পৌরসভার নাম কী?
ক) সাভার
খ) পেকুয়া
গ) সলিমপুর
ঘ) হাতিয়া
উত্তর: খ
ব্যাখ্যা: সর্বশেষ গঠিত পৌরসভা হলো কক্সবাজার জেলার পেকুয়া।

১৫। ভাসানচর বর্তমানে কোন উপজেলার আওতাধীন?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সীতাকুণ্ড
ঘ) মিরসরাই
উত্তর: খ
ব্যাখ্যা: ভাসানচর বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার প্রশাসনিক আওতাধীন।

১৬। ভাসানচর পূর্বে কোন জেলার অংশ ছিল?
ক) চট্টগ্রাম
খ) লক্ষ্মীপুর
গ) নোয়াখালী
ঘ) ভোলা
উত্তর: গ
ব্যাখ্যা: ভাসানচর পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঙ্গে যুক্ত ছিল।

১৭। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ২৪ জুলাই ২০২৬
ঘ) ১৯ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ২৪ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

১৮। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে?
ক) ৫%
খ) ১০%
গ) ১২.৫%
ঘ) ১৫%
উত্তর: খ
ব্যাখ্যা: ৬০টি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারের মধ্যে বাংলাদেশের জন্য ১০% নির্ধারণ করা হয়েছে।

১৯। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর সর্বমোট শুল্ক হার কত হতে পারে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ২০%
উত্তর: গ
ব্যাখ্যা: নতুন ১০% এবং পূর্বের গড় ১৫% MFN শুল্ক মিলিয়ে মোট শুল্ক প্রায় ২৫% হবে।

২০। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে CEPA চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১ আগস্ট ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ১০ আগস্ট ২০২৬
ঘ) ১৫ আগস্ট ২০২৬
উত্তর: খ
ব্যাখ্যা: ৪ আগস্ট ২০২৬ তারিখে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২১। CEPA এর পূর্ণরূপ কী?
ক) Comprehensive Economic Partnership Agreement
খ) Central Economic Partnership Agreement
গ) Common Economic Partnership Area
ঘ) Comprehensive Export Partnership Agreement
উত্তর: ক
ব্যাখ্যা: এটি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

২২। CEPA চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার কত শতাংশ পণ্য বাংলাদেশে অগ্রাধিকার সুবিধা পাবে?
ক) ৯৭%
খ) ৯৫%
গ) ৮৭%
ঘ) ৯০%
উত্তর: গ
ব্যাখ্যা: এই চুক্তিতে বাংলাদেশের ৯৭% পণ্য কোরিয়ায় এবং কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

২৩। সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কবে প্রবর্তন করা হয়?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৩০ মার্চ ২০২৬
গ) ১৪ এপ্রিল ২০২৬
ঘ) ১৮ আগস্ট ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়।

২৪। সামাজিক উদ্যোগ ‘পিংক বাস’ (Pink Bus) এর রুট কোনটি?
ক) ঢাকা, সিলেট ও খুলনা
খ) ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া
গ) ঢাকা, রাজশাহী ও রংপুর
ঘ) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল
উত্তর: খ
ব্যাখ্যা: পিংক বাস সেবাটি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিনটি শহরে শুরু হয়েছে।

২৫। পিংক বাসের চালক ও কন্ডাক্টর কারা?
ক) শুধুমাত্র পুরুষ
খ) পুরুষ ও নারী উভয়ই
গ) শুধুমাত্র নারী
ঘ) রোবট চালিত
উত্তর: গ
ব্যাখ্যা: নারী বান্ধব সেবা হিসেবে পিংক বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী এবং বাসের রং গোলাপি।

Address

Khulna
9202

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নসারথি TAPEO Preli-Written-Viva Smart Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share